Dev-Rukmini: রং দে মোহে…আদরে-আবিরের রঙে রঙিন দেব-রুক্মিণী! উত্তরবঙ্গে আর কী করলেন এই তারকাজুটি?
১৩ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার ছবিটির শুভ মহরৎ সেরেছিলেন অভিনেতা-প্রযোজক দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছিলেন ‘নতুন যাত্রা, নতুন শুরু’।
Dev-Rukmini: উত্তরবঙ্গে রঙ মাখামাখি দেব-রুক্মিণীর, এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করলেন দেব
হাইলাইটস:
- দেবের গালে গোলাপি আবিরে রাঙিয়ে দিয়েছেন রুক্মিণী
- এদিন একসঙ্গে গোলাপি মুখের সেলফিওও তুলেছেন এই যুগল
- সেই ছবিই আচমকা দেখলে দেব-রুক্মিণীকে যে চেনা দায়
Dev-Rukmini: আদরে-আবিরে মাখামাখি করে আটখানা দেব-রুক্মিণী। উত্তরবঙ্গে দোলের আগের দিনই রঙে রঙিন হলেন এই তারকাজুটি। আসলে উত্তরবঙ্গে টানা ১৫ দিন ধরে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেব। সেখানেই চলছিল দেবের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। এই ছবির সুবাদেই পদ্মশ্রী প্রাপ্ত করিমুল হকের জীবনীই এবার বড় পর্দায় ফুটে উঠবে। একথা কারোর কাছেই অজানা নয়। গত ১৩ই ফেব্রুয়ারি কলকাতায় নতুন এই ছবির মহরৎ সারার পরই ১৫ই ফেব্রুয়ারি থেকে উত্তরবঙ্গে শুরু হয়েছিল ছবির শুটিং।
We’re now on WhatsApp- Click to join
১৩ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার ছবিটির শুভ মহরৎ সেরেছিলেন অভিনেতা-প্রযোজক দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির গোটা টিম। একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করে ক্যাপশনে দেব লিখেছিলেন ‘নতুন যাত্রা, নতুন শুরু’। সেখানেই দেখা মিলেছিল ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির নয়া পোস্টার।
We’re now on Telegram- Click to join
প্রসঙ্গত, উত্তরবঙ্গে টানা ১৫ দিন পর ঠিক দোলের আগের দিনই শেষ হয়েছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুটিং। আর তাই প্রথমে রঙ খেলা মাস্ট। শুটিং শেষে টিমের সকলের সাথেই প্রি-দোল উৎসবে মাতলেন সুপারস্টার দেব। নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছেন এদিন। তবে মনের মানুষ রুক্মিণীর সঙ্গে তাঁর রঙ বিনিময়ের ছবি সবথেকে বেশি নজর কেড়েছে।
দেবের গালে গোলাপি আবির মাখিয়ে দিচ্ছেন রুক্মিণী। কেবল তাই নয়, দু’জনেই একসঙ্গে তাঁদের রঙমাখা মুখের ছবিও তুলেছেন। এদিন রুক্মিণীর পরনে ছিল সাদা লুজ ফিট শার্ট, আর দেবের পরনে ছিল লাইট হলুদ রঙের টি-শার্ট। এদিন শুটিং সেরে ছবি ভাগ করে নিয়ে ক্যাপশনে দেব লিখেছেন, “নর্থবেঙ্গলের শুটিং শেষ! #’BAD’ ‘হ্যাপি হোলি’।”
উত্তরবঙ্গের ডুয়ার্স-সহ মালবাজার, মেটেলি, চালসার মতো জায়গায়। এই ছবিতে দেব ছাড়াও রয়েছেন রুক্মিণী মৈত্র, শুভাশিস মুখোপাধ্যায় সহ আরও প্রমুখ। জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা হলেন করিমুল হক। তিনিই এই ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো করিমুল হক ব্যবহার করেন চিকিৎসার প্রয়োজনে।
Read More- ফিরছে ‘বিগ বস বাংলা’, টেলিভিশনের পর্দায় ফের এক দশক পর, এবার ঘরবন্দি হবেন কারা?
বাইকে করেই তিনি মুমুর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই তিনি বছরের পর বছর ধরে সমাজসেবা করে চলেছেন। ২০১৭ সালে স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালেও শোনা গিয়েছিল, করিমুল হকের বায়োপিক তৈরি হতে পারে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয়ের কাছ থেকে স্বত্ব কিনে নেন প্রযোজক দেব। তিনিই প্রধান চরিত্রে অভিনয় করবেন। চলতি বছরের আগস্টেই ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এইরকম আরও বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







