Entertainment

Dev-Prosenjit Chatterjee: ‘পদ্মশ্রী-টদ্মশ্রী’র ভুল বোঝাবুঝির মাঝেই প্রসেনজিতের বাড়িতে সটান হাজির দেব

প্রশ্ন উঠেছে যে, সুপারস্টার হলেও একজন পদ্মসম্মানপ্রাপ্র সিনিয়র অভিনেতার সাথে এমন 'টোনে' কথা বলাটা কি আসলে শোভা পায়? তবে বিতর্ক দানা বাঁধতেই গতকাল প্রসেনজিতের বাড়িতে স্বয়ং হাজির হন দেব। এরপর?

Dev-Prosenjit Chatterjee: দেব-প্রসেনজিৎ বিতর্কে কী এবার তবে মান-অভিমান মিটল এই দুই সুপারস্টারের?

হাইলাইটস:

  • সিনে ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই দেব-প্রসেনজিৎ বিতর্ক তুঙ্গে
  • বিতর্ক দানা বাঁধতেই সটান প্রসেনজিতের বাড়িতে হাজির দেব
  • এরপরই একসঙ্গে ছবি শেয়ার করে অবাক করলেন দেব-প্রসেনজিৎ

Dev-Prosenjit Chatterjee: বুধবার থেকেই বাংলা সিনে দুনিয়ার অন্দরমহলে বেশ গুঞ্জন শোনা যাচ্ছিল! ইম্পার দপ্তরে স্ক্রিনিং কমিটির বৈঠকে দুই সুপারস্টারের তরজায় মধ্যস্থতা করতে গিয়ে অপমানিত হতে হয় বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে! কানাঘুষো, এ বছরের বাংলা সিনে-ক্যালেন্ডার নির্ধারণের সময়ে দেবের কিছু কথায় কিছুটা অস্বস্তিতেই পড়েছিলেন বুম্বাদা। যা কিনা বিগত ৭২ ঘণ্টায় সিনেদুনিয়ার ‘টক অফ দ্য টেবল’ হয়ে উঠেছে।

প্রশ্ন উঠেছে যে, সুপারস্টার হলেও একজন পদ্মসম্মানপ্রাপ্র সিনিয়র অভিনেতার সাথে এমন ‘টোনে’ কথা বলাটা কি আসলে শোভা পায়? তবে বিতর্ক দানা বাঁধতেই গতকাল প্রসেনজিতের বাড়িতে স্বয়ং হাজির হন দেব। এরপর?

We’re now on WhatsApp- Click to join

এদিন ‘পদ্মশ্রী-টদ্যশ্রী’র মন্তব্যের পর ‘এমনি’ প্রসেনজিতের সাথে ছবি শেয়ার করেন দেব। সেই ‘মিলনতিথি’র ফ্রেম দেখে নেটদুনিয়ার একাংশের অনুমান, সংশ্লিষ্ট ইস্যুর রেশ ধরেই এই সাক্ষাৎ। সেই ছবিতেই দেখা গিয়েছে, হাসিমুখে একে-অপরের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেব-প্রসেনজিৎ।

We’re now on Telegram- Click to join

ভ্রাতৃসম দেবের ‘সেদিনকার মন্তব্যে’ মান-অভিমান পুরোপুরি ঝেড়ে ফেলে বুম্বাদাও গুরুজনের মতো দেবকে বুকে টেনে নিলেন। কেবল তাই নয়, দেবের পোস্ট শেয়ার করে প্রসেনজিৎ লিখলেন, “তুই এলি-কথা বললি-ভালো লাগল। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে ফেলে ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক।” শেষে দেবকে আদরও জানিয়েছেন তিনি। ঠিক কী এমন ঘটেছিল সেদিনকার স্ক্রিনিং কমিটির মিটিংয়ে?

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় ওই মিটিংয়ে পদ্মশ্রীপ্রাপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেওয়া হয় সংবর্ধনা। তবে খানিকক্ষণ বাদেই নাকি সেই সৌজন্যর আবহ বদলে যায় এক থমথমে পরিবেশে। বৈঠক চলাকালীনই উপস্থিত সাংবাদিকদের সামনে দিয়েই ওখান বেরিয়ে যান দেব। জানা গিয়েছে, ‘পুজোর সিনে ক্যালেন্ডার’ তরজা থামানোর জন্য এদিন প্রসেনজিৎ দেবের উদ্দেশ্যে বলেছিলেন, “আমরা স্ক্রিনিং কমিটি করেছি। তোর সাথে মাননীয়ার যোগাযোগ রয়েছে। একবার ওনাকে জানিয়ে রাখিস।” দেব উত্তরে বলেন, “তোমার ছবি তো হিট হয়েছে। তার উপর তুমি পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ। তোমার কথা তো শুনতে হবে!” এইরকম ব্যাঙ্গাত্মক সুরে নাকি খানিকটা অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

Read More- সেন্সরের আগেই ‘দেশু ৭’র অগ্রিম টিকিট বিক্রিতে বিতর্ক, এ প্রসঙ্গে মুখ খুললেন দেব

এদিকে আবার যখন জিৎ দেবকে জানান, “আমি অনেকদিন পর আসছি পুজোতে। তুমি একটু স্পেস দাও।” কানাঘুষো যে, সেকথা শুনেই নাকি জিৎকেও রেয়াত করেননি ২ বছর টানা পুজোয় ‘ব্লকবাস্টার’ দেওয়া দেব। প্রশ্ন তোলেন যে, হঠাৎ এতবছর পর ছবি এনে জায়গা চাওয়াটা কী সমীচীন? এমন ত্বত্ত্ব চাউড় হতেই এবার জিৎ ভক্তদের ‘রক্তগরম’! প্রসেনজিৎকে অপমানের অভিযোগও তোলে এদিন জিৎ-ভক্তরা। বিতর্কে ইতি টানতেই গতকাল নিজেই বুম্বাদার বালিগঞ্জের ‘উৎসবে’ হাজির হন দেব। তবে এবার গতকাল ছবি পোস্ট করে নিন্দুকদের মুখে খিল দিলেন স্বয়ং দেব-প্রসেনজিৎ।

এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button