Entertainment

Dev New Film: ৫০তম ছবির শুভ মহরৎ সেরে ফেললেন সুপারস্টার দেব, কবে থেকে শুরু হবে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির শুটিং?

এই বিশেষ দিনে দেবের পরনে ছিল সাদা পাঞ্জাবী। তাতে ছিল নীল সুতোর কারুকার্য। সাথে নজর কেড়েছে তাঁর মুখের মিষ্টি চওড়া হাসি। বরাবরের মতোই দেবের ওই পোস্টে উপচে পড়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের মন্তব্য।

Dev New Film: পদ্মশ্রী প্রাপ্ত ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ওরফে করিমুল হকের জীবনীই এবার বড় পর্দায় তুলে ধরবেন দেব

হাইলাইটস:

  • গতকালই ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র শুভ মহরৎ সেরেছেন দেব
  • এই বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি ভাগ করেছেন নেটপাড়ায়
  • পোস্টে দেবের এই আগামী ছবির পোস্টার জ্বলজ্বল করছে

Dev New Film: ১৩ই ফেব্রুয়ারি, শুক্রবার ছবির শুভ মহরতের কিছু বিশেষ মুহূর্তে দেবের দোসর হয়েছিলেন ছবির পুরো টিম। এদিন একসঙ্গে একগুচ্ছ ছবি নিজের দর্শক-অনুরাগীদের সাথে ভাগ করে নিয়ে ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। হাতে ক্ল্যাপস্টিক, ভগবানের প্রতিকৃতি, ফুলমালা দিয়ে সাজানো রয়েছে পুজোর স্থান। আর সেখানেই অভিনেতার আগামী ছবির পোস্টার জ্বলজ্বল করছে।

We’re now on WhatsApp- Click to join

এই বিশেষ দিনে দেবের পরনে ছিল সাদা পাঞ্জাবী। তাতে ছিল নীল সুতোর কারুকার্য। সাথে নজর কেড়েছে তাঁর মুখের মিষ্টি চওড়া হাসি। বরাবরের মতোই দেবের ওই পোস্টে উপচে পড়েছে তাঁর ভক্ত-অনুরাগীদের মন্তব্য। সেদিকে চোখ রাখলেই বোঝা যাচ্ছে যে সুপারস্টারের ভক্তঅনুরাগীরা তাঁর আগামী ছবির জন্য ঠিক কতটা আশায় বুক বাঁধছেন।

We’re now on Telegram- Click to join

জেনে রাখা ভালো, এই ছবি হতে চলেছে দেবের ৫০তম ছবি। আর তাই এই ছবির হাত ধরেই নিজের দর্শককে বিরাট চমক দেবেন সুপারস্টার দেব তা বলাই বাহুল্য। আগামী ১৪ই আগস্ট, স্বাধীনতা দিবসের আবহেই মুক্তি পাবে দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। ‘শুভ মহরৎ’ সারা। এবার শুটিং শুরুর পালা। এই ছবির শুটিং কবে শুরু হবে তা সঠিকভাবে না জানালেও খুব শীঘ্রই যে সেই শুটিং শুরু হবে তা বেশ স্পষ্ট।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা হলেন করিমুল হক। তিনি মূলত ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামেই পরিচিত। চিকিৎসার প্রয়োজনে শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল হক। তিনি বাইকেই মুমুর্ষু রোগীদের পৌঁছে দিতেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর ধরে তিনি করে চলেছেন সমাজসেবা।

Read More- এবার ‘অ্যাম্বুল্যান্স দাদা’ হয়ে পর্দায় ধরা দেবেন দেব! শ্বেতা-ইধিকার পর এবার জি বাংলার এই টিআরপি কাঁপানো সুন্দরী আসবে নায়িকার ভূমিকায়

২০১৭ সালে স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল যে, তাঁর নাকি বায়োপিক তৈরি হবে বলিউডে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক অভিনেতা দেব। প্রধান চরিত্রে তিনিই অভিনয় করবেন। চলতি বছরের আগষ্টেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button