Entertainment

Dev-Jeet: ‘দুই পৃথিবী’র নস্ট্যালজিয়া উস্কে ফের একই সঙ্গে দেব-জিৎ, কবে বড় পর্দায় কামব্যাক করবেন এই জুটি?

ভক্তদের উন্মদনার পর এবার দেব জানিয়েছেন, জিতের সাথে গ্র্যান্ড কামব্যাক দেখার জন্য অপেক্ষা করতে। এদিকে, আবার ‘দেশু ৭’-এর প্রিমিয়ারের জন্য অপেক্ষায় রয়েছেন জিৎ।

Dev-Jeet: দীর্ঘ ১৬ বছর পর দেব-জিতের যুগলবন্দি! এই পুরনো জুটিতে একই ফ্রেমে দেখতে অপেক্ষায় মুখিয়ে দর্শকরা

হাইলাইটস:

  • গতকাল জিতের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন দেব
  • দেব-জিতের এহেন উপস্থিতিতে তৈরি হয়েছিল আবেগঘন মুহূর্ত
  • ফের কবে বড় পর্দায় একই সঙ্গে দেখা যাবে দেব এবং জিতকে?

Dev-Jeet: ২০০৬ সালে একই সঙ্গে একই ফ্রেমে বড় পর্দা কাঁপিয়েছিলেন দুই সুপারস্টার জিৎ এবং দেব। সৌজন্যে ছিল ‘দুই পৃথিবী’। এবার দীর্ঘ ১৬ বছরের নস্ট্যালজিয়া উস্কে পাশাপাশি বসে জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ দেখলেন অভিনেতা দেব। শুক্রবার সন্ধ্যায় এই যুগলের উপস্থিতিতে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত, তা বললেও অত্যুক্তি হবে না। আবার কবে একই সঙ্গে তাঁদের বড় পর্দায় আর্বিভাব ঘটবে? ‘দেশু ৭’-এর প্রিমিয়ারে জিতকে আমন্ত্রণ জানাবেন কিনা দেব এমন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন দেব-জিৎ।

We’re now on WhatsApp- Click to join

ভক্তদের উন্মদনার পর এবার দেব জানিয়েছেন, জিতের সাথে গ্র্যান্ড কামব্যাক দেখার জন্য অপেক্ষা করতে। এদিকে, আবার ‘দেশু ৭’-এর প্রিমিয়ারের জন্য অপেক্ষায় রয়েছেন জিৎ। দেবের কেরিয়ারের ২০ বছর উদযাপনে ব্রাত্য ছিলেন বাংলার ‘বস’ জিৎ। এর পরই দুই নায়কের অন্তর্দ্বন্দ্ব হয়ে ওঠে ‘টক অফ দ্য টাউন’। ‘ধূমকেতু’র স্পেশাল স্ক্রিনিংয়ে তবে দেখা মেলেনি অভিনেতা জিতের। তবে এইসব এখন অতীত।

এদিন জিতের ছবি দেখতে এসে দেব আরও ভালোভাবে বুঝিয়ে দিলেন অনুরাগীদের পৃথক শিবির থাকলেও কিংবা দেড় দশক ধরে দুই সুপারস্টারের মধ্যে অলিখিতভাবে একটা তুলনা থাকলেও তাঁরা পরস্পরের প্রতি ভীষণ শ্রদ্ধাশীল।

We’re now on Telegram- Click to join

এদিন জিতের ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে প্রেক্ষাগৃহে পাশাপাশি সিটে বসে দেব-জিতের জমিয়ে আড্ডা আর সেই প্রাণখোলা হাসি! দুই তারকাকে সামনে পেয়েই সকলের একটাই প্রশ্ন যে, আবার কবে বড় পর্দায় দেখা যাবে তাঁদের এই যুগলবন্দি? এদিন রাখঢাক না করেই দেব জানিয়েছেন, পুজোর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুজনের সাথে এ বিষয়ে আলোচনা করবেন।

এদিকে সেই সঙ্গে আরও একটি বিষয় নিশ্চিত করেছেন, উপযুক্ত চিত্রনাট্যের প্রয়োজন দেব-জিৎকে একসঙ্গে দেখতে হলে। যেখানে দর্শকের হৃদয় প্রকৃতঅর্থে দেব ও জিতের সেই পুরনো আবেগকে ছুঁতে পারে।

Read More- বিচ্ছেদ জল্পনায় ছাই দিয়ে রং মিলান্তি পোশাকে হাতে হাত ধরে হাজির রাজ-শুভশ্রী

এবার একইভাবে জিৎও দেবের সাথে ছবি করতে বেশ আগ্রহী। এদিন সাংবাদিকদের সামনে জিৎ প্রকাশ্যে বলেছেন, দেবের আগামী ছবির জন্য অনেক শুভ কামনা রয়েছে। ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে তাঁকে আমন্ত্রণ জানাবেন সেবিষয়েও তিনি নিশ্চিত। দেবের পিঠ চাপড়ে আলিঙ্গন করে জিৎ বলেছেন, “দেশু ৭-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমাকে ডাকবে—আমি আবার আসব।”

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button