Dev-Bike Ambulance Dada: অবশেষে অপেক্ষার রেশ কাটল, ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র ছবির শুটিং শুরু দেবের
গত ১৩ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবারই ছবিটির শুভ মহরৎ সেরেছিলেন অভিনেতা দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির পুরো টিম। এদিন একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অভিনেতা দেব লিখেছিলেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’।
Dev-Bike Ambulance Dada: এদিন নিজেই শেয়ার করলেন ছবি, কবে মুক্তি পাবে দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’?
হাইলাইটস:
- আসছে দেবের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’
- ইতিমধ্যেই ছবির শুটিং শুরু করলেন অভিনেতা দেব
- এবার নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি
Dev-Bike Ambulance Dada: এবার অবশেষে ঘটল অপেক্ষার অবসান। নিজের ৫০তম ছবি ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র এবার শুটিং শুরু করলেন প্রযোজক-অভিনেতা দেব। রবিবার নিজেই সমাজ মাধ্যমে ছবি পোস্ট করে সুখবর জানিয়েছেন অভিনেতা দেব।
We’re now on WhatsApp- Click to join
শুটিং শুরুর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা দেব
গত ১৩ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবারই ছবিটির শুভ মহরৎ সেরেছিলেন অভিনেতা দেব। বিশেষ মুহূর্তে তাঁর দোসর হয়েছিল ছবির পুরো টিম। এদিন একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্যাপশনে অভিনেতা দেব লিখেছিলেন ‘নতুন যাত্রা-নতুন শুরু’। সেখানেই দেখা গিয়েছে দেবের ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ ছবির পোস্টার। এই ছবির হাত ধরেই নিজের দর্শককে বিরাট চমক দেবেন সুপারস্টার দেব তা বেশ বলাই বাহুল্য।
We’re now on Telegram- Click to join
‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ শুরুর ছবি পোস্ট করে কি লিখলেন অভিনেতা দেব?
দেবের ওই পোস্টে বরাবরের মতোই উপচে পড়ছে ভক্ত-অনুরাগীদের মন্তব্য। অধিকাংশেরই প্রশ্ন ছিল কবে ছবির শুটিং শুরু হবে। যদিও সেসময় তা খোলসা করেননি অভিনেতা দেব। রবিবার ফের ছবি শেয়ার করে সুখবর দিলেন অভিনেতা দেব। এবং ক্যাপশনে লিখলেন, “#BAD কাজ শুরু, বাইক অ্যাম্বুল্যান্স দাদা।” অর্থাৎ আজ থেকেই শুরু হল ছবির শুটিং।
Our Next:- #BAD starts from today. 🧿❤️
Production No – 20 & #Dev50NotOut
Best wishes to the entire team. 👍#BikeAmbulanceDada #14thAugust
Megastar @idevadhikari @devpl_official pic.twitter.com/iCcl3AGfqX
— Md Sahid Mondal (@imdsahidmondal) February 15, 2026
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার এক অখ্যাত গ্রাম রাজাডাঙার ধলাবাড়ির বাসিন্দা হচ্ছেন করিমুল হক। তিনিই ‘অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত। চিকিৎসার প্রয়োজনে শহর থেকে বহু দূরের প্রান্তিক এলাকার বাসিন্দাদের নিজের বাইককেই অ্যাম্বুল্যান্সের মতো ব্যবহার করেন করিমুল হক। তিনি বাইকে করেই মুমুর্ষু রোগীদের পৌঁছে দেন হাসপাতালে। এভাবেই বছরের পর বছর তিনি সমাজসেবা করে চলেছেন।
২০১৭ সালে স্বীকৃতি হিসেবে ‘পদ্মশ্রী’ সম্মান তুলে দেওয়া হয় তাঁর হাতে। ২০২০ সালে শোনা গিয়েছিল যে, তাঁর বায়োপিক বলিউডে তৈরি হবে। তবে ছবির পরিচালক বিনয় মুদ্গলের কাছ থেকে স্বত্ব কিনে নিয়েছেন প্রযোজক-অভিনেতা দেব। তিনিই প্রধান চরিত্রে অভিনয় করবেন। চলতি বছরেরই আগস্ট মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







