Bhooth Bangla: ‘কালা ভূত গোরা ভূত…!’ অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’য় সত্যজিৎ রায়কে অবমাননায় উঠল তীব্র নিন্দার ঝড়
অনেকটাই ‘ভুলভুলাইয়া’ ছবির ধাঁচেই তৈরি এই ছবিটি… প্রাথমিকভাবে তেমনটাই মনে হচ্ছে। অর্থাৎ হরর কমেডি ধাঁচেই দর্শকদের মনোরঞ্জন দেবে ছবিটি। আর সেই ছবির নতুন গানকে ঘিরেই শুরু বিতর্ক।
Bhooth Bangla: ‘ভূত বাংলা’র নয়া গান ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ নিয়ে তীব্র সমালোচনা, ইতিমধ্যেই জোর চর্চা নেটপাড়ায়
হাইলাইটস:
- ইতিমধ্যেই অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’র নতুন নিয়ে উঠছে প্রশ্ন
- ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ গানটি ঘিরে এবার জোরদার চর্চা
- এদিন এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কী জানালেন সুরকার প্রীতম?
Bhooth Bangla: বাঙালির হৃদয়ের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’। তাদের গাওয়া এই গানে ‘আহা ভূত, বাহা ভূত’ আজও যেন এক অনাবিল আনন্দের ধারা বইয়ে দেয়। এবার সেই গানেরই ছায়া পড়ল অক্ষয় কুমারের নতুন ছবি ‘ভূত বাংলা’র গানে। ‘রাম জি আকে ভালা করেঙ্গে’ নামক সেই গান ঘিরেই শুরু হয়েছে জোরদার চর্চা। নেটিজেনদের মন্তব্য যে, এই ব্যবহারে আখেরে অবমাননা করা হয়েছে সত্যজিৎ রায়কেই।
We’re now on WhatsApp- Click to join
অনেকটাই ‘ভুলভুলাইয়া’ ছবির ধাঁচেই তৈরি এই ছবিটি… প্রাথমিকভাবে তেমনটাই মনে হচ্ছে। অর্থাৎ হরর কমেডি ধাঁচেই দর্শকদের মনোরঞ্জন দেবে ছবিটি। আর সেই ছবির নতুন গানকে ঘিরেই শুরু বিতর্ক। পুরো গান জুড়ে কখনও ‘কালা ভূত, গোরা ভূত’, কখনও বা ‘নর ভূত মাদা ভূত’, আবার কখনও ‘ভাই ভূত বহেনা ভূত/তোতা ভূত মনা ভূত’- এমনই নানা অনুষঙ্গে সত্যজিত রায়ের সৃষ্টিকেই যেন ছুঁয়ে যাওয়া হয়েছে।
We’re now on Telegram- Click to join
কিন্তু গানটির দৃশ্যায়ন নিয়ে বিতর্ক ঘনিয়েছে। আপাতভাবে দৃশ্যটিতে মজা থাকলেও ওয়াকিবহাল মহলের দাবি যে, ছেলে-বুড়ো সকলের হৃদয়ের কাছাকাছি থাকা এই গানটির মেজাজকে যেন স্পর্শ করতে পারেননি সুরকার প্রীতম, গীতিকার কুমার। প্রীতম এদিন সোশাল মিডিয়ায় জানিয়েছেন, সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়েই এই গানটি নির্মাণ করেছেন তিনি। কিন্তু গানটিতে অক্ষয়ের কাঁধে স্বল্পবেশী প্রেতিনীর নাচন কোঁদনের সাথে কি আদৌও সম্পর্ক রয়েছে ‘গুপী গাইন বাঘা বাইন’-এর গানের! শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে গানটির মেজাজের কথা কী মাথায় রাখা যেত নাকি? প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় আগেই ‘ভূত বাংলা’র মোশন পোস্টার ভাইরাল হয়েছিল। তাতেই দেখা যায়, এক সিংহাসনে বসে রয়েছেন অক্ষয় কুমার। তাঁর চারদিকে রয়েছে ভয়ংকর কয়েকটি মুখাবয়ব। সব মিলিয়ে যেন চারিদিকে একটা অদ্ভুত আলো-আঁধারি পরিবেশ তৈরি হয়েছে। কেবল তাই নয়, এক অদ্ভুত অবতারে দেখা মিলেছে অক্ষয়কেরও। অক্ষয়ের হাতে-গলায় রয়েছে রুদ্রাক্ষ, চোখে তিনি সানগ্লাস পরে সিংহাসনে এক অদ্ভুত ভঙ্গিমায় বসে রয়েছেন ‘খিলাড়ি’।
Read More- দ্বিতীয় ছেলের মুখ প্রকাশ করলেন অভিনেত্রী গওহর খান! ইতিমধ্যেই প্রতিক্রিয়া জানিয়েছে নেটপাড়া
উল্লেখ্য, আগামী ১০ই এপ্রিল বড়পর্দায় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত অক্ষয় কুমারের ‘ভূত বাংলো’। এর আগে অক্ষয়-প্রিয়দর্শন জুটি যখনই পর্দায় ধরা দিয়েছে তখনই সকলকে কমেডি ভরপুর ছবি উপহার দিয়েছেন। সেই তালিকায় রয়েছে ‘ভুলভুলাইয়া’, ‘ভাগম ভাগ’র মতো একাধিক ছবি। এবারেও যে এর ব্যতিক্রম হবে না সে কথা বেশ বলাই বাহুল্য। আবারও কমেডির মোড়কে ভৌতিক গল্পই বলবে প্রিয়দর্শনের এই নতুন ছবি।
এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






