Ananya-Sukanta Wedding: শৌচালয়েও নিয়ে যেতে হবে বাউন্সার, নেই খাবার জলও! অনন্যা-সুকান্তর বিয়ে নিয়ে বিতর্ক তুঙ্গে
এমনিতেই বিতর্কে অনন্যা বরাবর জড়িয়েছেন। নিন্দুকদের দাবি যে, সিরিয়ালে সাইড রোলে অভিনয় করা এই অভিনেত্রী নাকি একটু বেশি অহংকারী। সে যাই হোক না কেন, খবর পিআরটিমের মাধ্যমে তাঁরাই মিডিয়াকে ডেকে পাঠিয়েছিলেন।
Ananya-Sukanta Wedding: ইতিমধ্যেই ট্রোলের কবলে অনন্যা-সুকান্তর বিয়ে, পাপারাজ্জিদের সাথে করা হয়েছে বিরূপ আচরণ
হাইলাইটস:
- গত ৯ই মার্চ সাত পাকে বাঁধা পড়েছে ন অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডু
- তবে বর্তমানে তাঁদের বিয়ে নিয়ে বিতর্ক পৌঁছেছে চরম পর্যায়ে
- মিডিয়া কর্মীদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে বলে উঠছে দাবি
Ananya-Sukanta Wedding: ২০২৫ সালেই বাগদান সেরে ফেলেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ এবং ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডু। আর গত ৯ই মার্চ অর্থাৎ সোমবার দিন সাত পাকে বাঁধা পড়লেন এই তারকাজুটি। তবে আপাতত তাঁদের এই বিয়ে নিয়ে তুঙ্গে বিতর্ক। কারণ, তাঁদের বিয়ে কভার করতে আসা ছবি শিকারীদের অর্থাৎ পাপারাজ্জিদের সাথে অনন্যা এবং সুকান্তর তরফে বিরূপ আচরণ।
We’re now on WhatsApp- Click to join
এমনিতেই বিতর্কে অনন্যা বরাবর জড়িয়েছেন। নিন্দুকদের দাবি যে, সিরিয়ালে সাইড রোলে অভিনয় করা এই অভিনেত্রী নাকি একটু বেশি অহংকারী। সে যাই হোক না কেন, খবর পিআরটিমের মাধ্যমে তাঁরাই মিডিয়াকে ডেকে পাঠিয়েছিলেন। শর্ত ছিল যে, আগে অনন্যা এবং সুকান্তর সোশ্যাল মিডিয়া পেজ থেকে বিয়ের লুক রিভিল হবে, তারপরই অন্যান্য মিডিয়া হাউজগুলি তা করতে পারবে। আর এই শর্তে রাজিও ছিল তাঁরা সকলে। কিন্তু বিপত্তি বাধে তখন যখন, অভিনেত্রীর বাউন্সাররা তাঁদের সাথে অভব্য আচরণ করতে থাকে।
We’re now on Telegram- Click to join
এমনকী, পাপারাজ্জিদের মধ্যে যারা হাজির হয়েছিলেন তাঁদের বিয়ের অনুষ্ঠান কভার করতে, শৌচালয়ে যেতে গেলেও নিয়ে যেতে হচ্ছিল তাঁদের বাউন্সার। এমনকী, মহিলাদের সাথে দেওয়া হচ্ছিল পুরুষ বাউন্সার। যাতে বাথরুম থেকেও কেউ লুকিয়ে ছবি-ভিডিও না নিতে পারে। রাস্তায় ঠাঁই পাওয়া সব মিডিয়া কর্মীরা কেউ খাবার চাওয়া তো দূরের কথা, জলও চাইলে পায়নি। আর সব মিলিয়ে এই তারকার বিয়ে ঘিরে বিতর্ক চরম পর্যায়ে।
প্রসঙ্গত, কিছুদিন আগে শহরের এক রেস্তোরাঁয় গো-মাংস নিয়ে তুলকালাম করেছিলেন অনন্যা-সুকান্ত আর সায়ক। পরে অবশ্য, অনন্যা এবং সুকান্তর পক্ষ থেকে কার্যত সব দোষ চাপিয়ে দেওয়া হয় সায়কের ঘাড়েই। এমনকী, নেটপাড়ার ধারণা ছিল বুঝি এই ঘটনার পর বন্ধু-বিচ্ছেদ হয়েছে! যা নিয়েও বেশ কিছুদিন ধরে খবরে-বিতর্কে-আলোচনায় ছিলেন তাঁরা। তবে দেখা যায় যে, বিয়ের ঠিক আগেই ফের একসঙ্গে ভ্লগে দেখা মিলছে এই তিনজনের।
Read More- জোরকদমে চলছে এবার বিয়ের প্রস্তুতি, কবে হবে চারহাত এক হবে অনন্যা-সুকান্তর?
এবার সুকান্ত-অনন্যার বিয়েতে হওয়া এই মিডিয়া হেনস্থার খবর প্রকাশ্যে আসতেই, নেটপাড়ায় উঠছে প্রশ্ন যে, ‘এরা আদৌ এতটাও কি পাত্তা পাওয়ার যোগ্য?’
এইরকম আরও গুরুত্বপূর্ণ বিনোদন দুনিয়ার প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







