Entertainment

Ananya-Sukanta Marriage: জোরকদমে চলছে এবার বিয়ের প্রস্তুতি, কবে হবে চারহাত এক হবে অনন্যা-সুকান্তর?

গতকাল দুপুরে অনন্যা ও সুকান্ত একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন। তাঁদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া সেই ভিডিওতে দেখা মিলেছে তাঁদের বিয়ের লাল টুকিটুকে নিমন্ত্রণ পত্র।

Ananya-Sukanta Marriage: কবে নির্ধারিত হল অনন্যা-সুকান্তর বিয়ের দিন? প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ

হাইলাইটস:

  • অনন্যা-সুকান্তর বিয়ে কবে হবে?
  • এই প্রশ্নই উঁকি মেরেছে সকলের মনে
  • এবার সেই সব প্রশ্নেরই মিলল উত্তর

Ananya-Sukanta Marriage: গত ফেব্রুয়ারিতেই আংটি বদল সেরেছিলেন অনন্যা-সুকান্ত। অনেক আগেই মিটেছিল বাগদান পর্ব। স্বপ্নের সেই বাগদান পর্ব মেটার পরই অভিনেত্রী অনন্যা গুহ এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুকান্ত কুণ্ডুর বিয়ের দিকেই তাকিয়েছিলেন তাঁদের ভক্ত-অনুরাগীরা। আনুষ্ঠানিকভাবে কবে চারহাত তাহলে এক হবে এই ‘লাভিডাভি ডুয়ো’র? কবেই বা নির্ধারিত হল তাঁদের বিয়ের দিনক্ষণ? এই প্রশ্নই উঠে আসছে সকলের মনে। এবার সেই সব প্রশ্নেরই এবার মিলল উত্তর।

We’re now on WhatsApp- Click to join

গতকাল দুপুরে অনন্যা ও সুকান্ত একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন। তাঁদের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়া সেই ভিডিওতে দেখা মিলেছে তাঁদের বিয়ের লাল টুকিটুকে নিমন্ত্রণ পত্র। অতিথিকে আমন্ত্রণ জানানোর আগেই তাতে তেল-হলুদ এবং সিঁদুর ছোঁয়ানোর রীতি রয়েছে সব বাঙালি বাড়িতেই। এদিন সেই পর্বই স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিওতে তুলে ধরেছেন এই জুটিতে।

We’re now on Telegram- Click to join

এরইসঙ্গে দেখা যায় অনন্যার মা এবং বাবাকেও। আর এই নিয়ম রীতি তুলে ধরার মাঝেই এদিন নিজেদের বিয়ের দিনও ফাঁস করলেন নেটপাড়ার জনপ্রিয় দুই মুখ অনন্যা এবং সুকান্ত। আগামী ৯ই মার্চই বসবে তাঁদের বিয়ের আসর। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে এবার ছাঁদনাতলায় চার হাত এক হবে ছোটপর্দার এই তারকা জুটির। বহুদিন ধরেই তার তোড়জোড়ও শুরু হয়েছে। বিয়ের শপিং থেকে শুরু করে আইবুড়োভাত, সুকান্ত এবং অনন্যার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই তার নানান মুহূর্ত সকলের সামনে ধরা পড়েছে। এদিন সোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়ে ক্যাপশনে অনন্যা লিখেছেন, ‘আমাদের বিয়ের কার্ড’।

তবে এখানেই শেষ নয়, বিয়ের কার্ড দিয়ে এদিন লোকনাথ মন্দিরে প্রথম নিমন্ত্রণ সারেন এই হবু তারকা দম্পতি। নিজেদের ‘বিগ ডে’র জন্য তারা যে কীভাবে অপেক্ষার প্রহর গুনছেন তা তাঁদের মুখের চওড়া হাসিতেই স্পষ্ট। জেনে রাখা ভালো গত বছর ফেব্রুয়ারিতেই রাজকীয়ভাবে বাগদান সেরেছিলেন অনন্যা এবং সুকান্ত। মাত্র বাইশ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী অনন্যা।

Read More- বয়স সবে ২১, সুকান্তর সাথে বাগদানে লিপলক-এর পরই এবার বিকিনি লুকে ঝড় তুললেন ছোট পর্দার অনন্যা

উল্লেখ্য, অনন্যার হবু স্বামী সুকান্ত মূলত অনন্যার দিদি হল অলোকানন্দার বন্ধু। তাঁর সূত্র ধরেই প্রায় বছর তিনেক আগেই শুরু হয়েছিল অনন্যা এবং সুকান্তর প্রেমকাহিনি। এবার সেই প্রেমের সম্পর্কই পরিণতি পেতে চলেছে।

এইরকম আরও বিনোদন জগতের প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button