নিৰ্বাচন

SIR Supplementary List: আজ প্রকাশ হবে প্রথম ‘সাপ্লিমেন্টারি’ ভোটার তালিকা! কখন, কোথায়, কীভাবে দেখবেন? বিশদ জানুন

নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও অবধি যত সংখ্যক ‘বিবেচনাধীন’ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে, তার প্রথম দফারই আজ তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে খবর যে, রাজ্যে এখনও অবধি মোট ২৮ লক্ষ ৬ হাজার ‘বিবেচনাধীন’ ভোটারের তথ্যের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে (রবিবার সন্ধ্যা অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী)।

SIR Supplementary List: ‘সাপ্লিমেন্টারি’ তালিকায় কীভাবে ‘চেক’ করবেন নাম? অনলাইনেও কি দেখা যাবে? জেনে নিন কমিশনের জরুরি আপডেট

হাইলাইটস:

  • আজই দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ পাবে
  • অনলাইনে কীভাবে এবং কোথায় দেখবেন নাম?
  • আজ এই প্রতিবেদনে জেনে নিন জরুরি আপডেট

SIR Supplementary List: আজ সোমবার রাজ্যে SIR-এর প্রথম ‘সাপ্লিমেন্টারি’ তালিকা প্রকাশিত হবে৷ রবিবার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন সোমবার সন্ধ্যা নাগাদ প্রকাশ করা হবে এই তালিকা৷ এর আগে নির্বাচন কমিশন গত শনিবারই জানিয়েছিল সোমবার সন্ধ্যা ৭ টার আগে প্রকাশিত হবে না এই সাপ্লিমেন্টারি তালিকা৷

We’re now on WhatsApp- Click to join

নির্বাচন কমিশন জানিয়েছে, এখনও অবধি যত সংখ্যক ‘বিবেচনাধীন’ ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে, তার প্রথম দফারই আজ তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে খবর যে, রাজ্যে এখনও অবধি মোট ২৮ লক্ষ ৬ হাজার ‘বিবেচনাধীন’ ভোটারের তথ্যের নিষ্পত্তি সম্পন্ন হয়েছে (রবিবার সন্ধ্যা অবধি পাওয়া পরিসংখ্যান অনুযায়ী)।

We’re now on Telegram- Click to join

কীভাবে দেখবেন এই সাপ্লিমেন্টারি ভোটার তালিকা?

কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলের মধ্যেই জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে আপনার জেলার দ্বিতীয় দফার ভোটার তালিকা। এই তালিকাতে কার্যত সেইসব ভোটারের নাম থাকতে পারে যাঁদের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় তৈরি হয়েছিল সংশয় এবং তা পুনরায় যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ হিসেবেই।

কীভাবে প্রকাশ করা হবে অতিরিক্ত ভোটার তালিকা?

চূড়ান্ত তালিকার মতোই এই লিস্টও প্রকাশ করা হবে। জেলায় জেলায় পৌঁছে যাবে এই লিস্ট জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে। সেখান থেকেই এই তালিকা বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে।

SIR Supplementary List

অনলাইনে কীভাবে দেখবেন?

কমিশন সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যা থেকেই অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা ভোটাররা দেখতে পাবেন। তবে অবশ্য, এই তালিকা প্রথমেই নির্বাচন কমিশন অনলাইনে প্রকাশ করছে না। বুথে বুথে গিয়েই আগে নাম আছে কি না তা জানা যাবে। এবং পরবর্তীতে অনলাইনে এই লিস্ট থাকবে, তা দেখা যাবে বলেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

তবে, সোমবার প্রথমেই এই অতিরিক্ত ভোটার তালিকা বুথ, এসডিও অফিস, বিডিও, ডিএম অফিসে ঝোলানো হবে। প্রসঙ্গত, শুক্রবারই ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল কিন্তু শুক্রবারই কমিশন জানিয়েছিল, সোমবারই প্রকাশ করা হবে এই তালিকা৷

Read More- এবার ২১ লক্ষ ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি করল নির্বাচন কমিশন, কবে বের হবে নয়া সাপ্লিমেন্টারি তালিকা?

কমিশন সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার অবধি ৭ হাজারের বুথের তালিকা প্রস্তুত কমিশনের। গোটা রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও কয়েক হাজার বুথে নেই ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে নেই ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। তাই সব বুথের হবে না এই সাপ্লিমেন্টরি তালিকা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button