Bangla News

Yuvasathi Scheme: মাত্র ৫ দিনেই রাজ্যে যুবসাথী প্রকল্পে কত আবেদন জমা পড়েছে জানেন? সংখ্যাটা শুনলে চমকে যাবেন

২১ থেকে ৪০ বছর বয়স অবধি ন্যূনতম মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পে। এবং এপ্রিল মাস থেকেই পাবে এই টাকা। ১৫ তারিখ অর্থাৎ রবিবারই শিবরাত্রির জন্য কলকাতার সব জায়গায় ক‍্যাম্প নাহলেও রাজ্য জুড়ে মাত্র দেড় দিনে যুবসাথীর আবেদন জমা পড়েছিল ১৩ লক্ষর কাছাকাছি।

Yuvasathi Scheme: কোন জেলা থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে এই যুবসাথীর আবেদনে? জানলে অবাক হবেন

হাইলাইটস:

  • ১৫ তারিখ থেকে শুরু হয়েছে রাজ্যজুড়ে যুবসাথী প্রকল্পের ক্যাম্প
  • মাত্র দেড় দিনেই আবেদনের সংখ্যা টপকে গিয়েছিল ১৩ লক্ষের গন্ডি
  • আর এবার ৫ দিনে সেই সংখ্যা কত লক্ষ ছাড়াল? জেনে নিন

Yuvasathi Scheme: ১৫ই ফেব্রুয়ারি থেকে ২০শে ফেব্রুয়ারি অবধি গত ৫ দিনেই রাজ্যে যুবসাথী প্রকল্পে আবেদনের সংখ্যা প্রায় ৪৫ লক্ষের কাছাকাছি! সূত্রের খবর, প্রতিদিন অফলাইন এবং অনলাইন মিলিয়ে যুবসাথী প্রকল্পের জন্যই কেবল আবেদন জমা পড়ছে ৭ লক্ষের উপরে! বিধানসভায় অন্তবর্তী বাজেটে এদিন ঘোষণা করা হয় বেকার যুবক-যুবতীদের জন্য প্রতি মাসে ১৫০০ টাকা করে বেকার ভাতা দেওয়া হবে।

We’re now on WhatsApp- Click to join

২১ থেকে ৪০ বছর বয়স অবধি ন্যূনতম মাধ্যমিক পাশ যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পে। এবং এপ্রিল মাস থেকেই পাবে এই টাকা। ১৫ তারিখ অর্থাৎ রবিবারই শিবরাত্রির জন্য কলকাতার সব জায়গায় ক‍্যাম্প নাহলেও রাজ্য জুড়ে মাত্র দেড় দিনে যুবসাথীর আবেদন জমা পড়েছিল ১৩ লক্ষর কাছাকাছি। আর এবার ৫ দিন পরে গতকাল অর্থাৎ শুক্রবার সেই সংখ্যা সন্ধ্যা অবধি ৪৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে।

এদিকে প্রথম দিন থেকেই আবেদনের দিক থেকে এগিয়ে মুর্শিদাবাদ। দ্বিতীয় এবং তৃতীয় জেলা হিসাবে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনা। তবে প্রশাসনিক সূত্রের খবর, পাহাড়ি জেলা কালিম্পঙে এর আবেদন সব থেকে কম বলেই।

We’re now on Telegram- Click to join

এদিকে, শুক্রবার ধরা পড়ে এর এক ব্যতিক্রমী ছবিও! শুক্রবার সকালে হুগলিতে আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার সুদেষ্ণা অধিকারী মোহান্তকে দেখা গেল যুবসাথীর ফর্ম ফিল আপের লাইনে দাঁড়িয়ে। এমনই ছবি দেখা গেল গোঘাট ২ নম্বর ব্লক অফিসে। এই প্রকল্প চালুর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদও জানিয়েছেন তিনি। কার্যত প্রশংসাও শোনা গিয়েছে বিজেপি নেত্রীর মুখেও।

Read More- এমএ, পিএইচডি পাশ করাও দাঁড়িয়ে যুবসাথীর লাইনে, রয়েছেন ডাক্তারি পড়ুয়ারাও!

যদিও ক্যামেরার সামনে তিনি দাবি করেন যে, তাঁর ছেলের জন্য তিনিও এই ফর্ম ফিল আপ করছেন, কিন্তু ফর্মের ছবিতে দেখা গিয়েছে গ্রাহক হিসেবে তাঁর নিজেরই নাম রয়েছে। ফর্ম জমা দেওয়ার পর তিনি বলেছেন, “কত শিক্ষিত যুবক যে এখনও বেকার রয়েছে, তা নথিভুক্ত থাকা দরকার। সবারই জানা দরকার।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button