Yuva Sathi Application Update: এমএ, পিএইচডি পাশ করাও দাঁড়িয়ে যুবসাথীর লাইনে, রয়েছেন ডাক্তারি পড়ুয়ারাও!
যুবসাথী প্রকল্পে বেকার ভাতা পাওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে বলেই শর্ত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ যদিও যুবসাথীর লাইনে পিএইচডি, এমএ পাশ সম্পূর্ণ করা উচ্চশিক্ষিত বেকারদেরও প্রচুর সংখ্যায় দেখা মিলছে।
Yuva Sathi Application Update: যুবসাথী প্রকল্পের বেকার ভাতাকে স্বাগত জানিয়ে উঠছে চাকরির জন্য দাবি
হাইলাইটস:
- রবিবার থেকে ক্যাম্পের মাধ্যমে শুরু হয়েছে যুবসাথীর আবেদন
- ভিড় জমেছে এমএ, পিএইচডি পাশ করা যুবক-যুবতীদের
- এবার থেকে অনলাইনেও করা যাচ্ছে যুবসাথীর আবেদন
Yuva Sathi Application Update: বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতেই যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার৷ প্রকল্পে আবেদন শুরুর দু দিনের মধ্যেই গোটা রাজ্যজুড়ে প্রায় ১৩ লক্ষ যুবসাথীর জন্য আবেদন পত্র জমা পড়েছে৷ কলকাতা থেকে শুরু করে প্রায় জেলায় জেলায় যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা পাওয়ার আবেদন করতে লম্বা লাইন পড়েছে আগ্রহীদের৷ অনেকেই এই ভাতাকে ধন্যবাদ জানাচ্ছে তবে অনেকেই দাবি করছে চাকরিরও।
We’re now on WhatsApp- Click to join
যুবসাথী প্রকল্পে বেকার ভাতা পাওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে বলেই শর্ত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ যদিও যুবসাথীর লাইনে পিএইচডি, এমএ পাশ সম্পূর্ণ করা উচ্চশিক্ষিত বেকারদেরও প্রচুর সংখ্যায় দেখা মিলছে। এমন কি, যুবসাথীর লাইনে ডাক্তারি পড়ুয়াদেরও দেখা যাচ্ছে৷
We’re now on Telegram- Click to join
মুর্শিদাবাদের বহরমপুরেও যুবসাথীর লাইনে দাঁড়িয়েছিলেন রাজেশ মণ্ডল নামে এমএ পাশ করা এক যুবক৷ উচ্চশিক্ষার পরেও চাকরি না পাওয়ায় আপাতত যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা পাওয়ার জন্যই তিনি আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, শুধু ভাতা দিলেই হবে না কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে৷
‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম ফিলাপ করে বাংলার যুবক যুবতীরা কী বলছে, শুনে নিন।#BanglarYuvaSathi #MamataBanerjee pic.twitter.com/Qd3ElVG6T3
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) February 15, 2026
ওই একই শিবিরেই যুবসাথীর আবেদনের লাইনে দাঁড়ানো মিত্রা সরকার নার্সিং পাশ করা, স্নাতক পাশ করে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া শৌভিক গোস্বামীরাও লাইনে দাঁড়িয়েছেন৷ ইতিমধ্যে বহরমপুর পৌরসভায় দু’দিনে প্রায় দু’হাজার আবেদন জমা পড়েছে বলেই জানালেন কাউন্সিলর জয়ন্ত প্রামাণিক। বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা বলেছেন, এই যুবসাথী প্রকল্পে যুবক-যুবতীদের ব্যাপক সাড়া মিলছে। পশ্চিমবঙ্গে বাড়ছে প্রচুর কর্মসংস্থান। শিক্ষিত বেকার যুবক-যুবতীদের পড়াশোনায় যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই এই ভাতা রাজ্য সরকারের।
Read More- প্রথম দিনেই দারুণ সাড়া ফেলল যুবসাথী, একদিনে কত আবেদন জমা পড়ল যুবসাথীর? সংখ্যা শুনলে অবাক হবেন
কেবল মুর্শিদাবাদ নয়, পুরুলিয়াতেও যুবসাথীর লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে গণিতে স্নাতক এবং এমবিএ পাশ যুবক-যুবতীদের৷ ডিএলএড উত্তীর্ণরাও বেকার ভাতার জন্য ভিড় করেছেন আবেদন করতে। অনেকেই সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলছেন যুবসাথীর৷ আবার ঝাড়গ্রামের শিবিরেও ছেলেমেয়েরা আসতে না পারায় বেশ কয়েক জন অভিভাবককেও তাঁদের হয়ে যুবসাথীর লাইনে দাঁড়াতে দেখা গিয়েছে৷
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







