West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না ফিরলেও সকালের দিকে চলবে কুয়াশার দাপট
আগামী টানা সাত দিনে তাপমাত্রার পড়োদের খুব একটা বড়সড় পরিবর্তন নেই। তবে শুষ্ক আবহাওয়া; সকালের দিকে কুয়াশার দাপটও থাকতে পারে। আজ এবং আগামিকাল উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশার চরম সতর্কবার্তা।
West Bengal Weather Update: ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গে! আগামী দিনগুলিতে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
হাইলাইটস:
- দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই কমেছে শীতের আমেজ
- সকালের দিকে দাপট দেখাতে পারে কুয়াশা
- জেনে নিন কি বলছে আবহাওয়া দফতর?
West Bengal Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গে জাঁকিয়ে শীত না ফিরলেও তবে সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে দক্ষিণবঙ্গের সাত জেলায়। এবং এই একই চিত্র উত্তরবঙ্গেও দেখা যাবে। কেবল তাই নয়, উত্তরবঙ্গের দার্জিলিঙে তুষারপাত বা হালকা বৃষ্টিপাত হতে পারে! হালকা বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও।
We’re now on WhatsApp- Click to join
আগামী টানা সাত দিনে তাপমাত্রার পড়োদের খুব একটা বড়সড় পরিবর্তন নেই। তবে শুষ্ক আবহাওয়া; সকালের দিকে কুয়াশার দাপটও থাকতে পারে। আজ এবং আগামিকাল উত্তরবঙ্গে রয়েছে ঘন কুয়াশার চরম সতর্কবার্তা। তাপমাত্রার পারদ সামান্য বেড়েছে এবং দক্ষিণবঙ্গে আরও কমল শীতের আমেজ।
We’re now on Telegram- Click to join
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। দু-এক জায়গায় দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটার। আগামিকাল অর্থাৎ শনিবার আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কোচবিহারে থাকবে ঘন কুয়াশার সতর্কবার্তা। উত্তরবঙ্গের বাদবাকি জেলা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই থাকছে কুয়াশার দাপট। মূলত আকাশ পরিষ্কারই থাকবে। রোদ উঠলেই কমতে শুরু করবে শীতের আমেজ। উত্তরবঙ্গেও তাপমাত্রায় কোনও বড়সড় পরিবর্তন নেই।
Daily Weather Update Video: 29-01-2026 pic.twitter.com/Jtgr1UtiOm
— IMD Kolkata (@ImdKolkata) January 29, 2026
এদিকে তাপমাত্রা আরও বাড়ল দক্ষিণবঙ্গে। রবিবারের মধ্যে ফের সামান্য কমতে পারে তাপমাত্রা, তবে আগামী সপ্তাহে ফের চড়তে শুরু করবে পারদ। সকাল থেকে সন্ধ্যা শীতের আমেজ একটু কমেছে, বেলা বাড়লে কার্যত উধাও হচ্ছে শীত। স্বাভাবিক বা তার উপরেই থাকবে দিন এবং রাতের তাপমাত্রা। আগামী, পাঁচ থেকে সাত দিনে ওঠা নামা চলবে তাপমাত্রার। তবে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে এই তাপমাত্রার ওঠানামা।
কলকাতায় ফের সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও এক ডিগ্রি বাড়ল। আজ অর্থাৎ শুক্রবার ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে কলকাতা শহরের পারদ। রাত এবং দিনের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের উপরে। আগামীকাল অর্থাৎ শনিবার আর রবিবারের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে পারে। ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠানামা করবে তাপমাত্রা। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
Read More- রাজ্যে হাড়কাঁপানো ঠান্ডা! কলকাতায় ১০ ডিগ্রিতে নামল তাপমাত্রা, আগামী দিনে কতটা কমবে পারদ?
কলকাতায় রাতের তাপমাত্রার পারদ থাকবে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশার রয়েছে সম্ভাবনা। আগামী সাতদিন বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। দিনের বেলার দিকে শীত উধাও। সকালে এবং সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি।
এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







