Bangla News

West Bengal Police: রদবদল রাজ্য পুলিশে! এবার ভারপ্রাপ্ত নয়া ডিজি পীযূষ পাণ্ডে! কলকাতা পুলিশের নতুন কমিশনার পদে সুপ্রতিম সরকার

শনিবার, অর্থাৎ আজ ৩১শে মার্চ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে এবার অবসর নিচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পরেরএবার ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে, রাজীব কুমারের অবসরের পরেই ভারপ্রাপ্ত ডিজি পদে দায়িত্বভার নেবেন পীযূষ পাণ্ডে।

West Bengal Police: নির্বাচনের আগেই রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা

হাইলাইটস:

  • এবার পুলিশের একাধিক পদে রদবদল করা হচ্ছে
  • রাজ্যজুড়ে পুলিশে হচ্ছে এবার ব্যাপক রদবদল
  • সেই সঙ্গে বদল হল গুরুত্বপূর্ণ কমিশনার পদেরও

West Bengal Police: রাজ্য পুলিশে এবার বড়সড় রদবদল, পুলিশের ডিরেক্টর জেনারেল, এডিজি আইনশৃঙ্খলা, কলকাতা পুলিশের কমিশনার-সহ একাধিক পদে এবার রদবদল করা হচ্ছে বলেই জানা যাচ্ছে।

We’re now on WhatsApp- Click to join

শনিবার, অর্থাৎ আজ ৩১শে মার্চ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে এবার অবসর নিচ্ছেন রাজীব কুমার। রাজ্য পুলিশের পরেরএবার ডিজি হচ্ছেন পীযূষ পাণ্ডে, রাজীব কুমারের অবসরের পরেই ভারপ্রাপ্ত ডিজি পদে দায়িত্বভার নেবেন পীযূষ পাণ্ডে।

We’re now on Telegram- Click to join

রাজ্য পুলিশের ডিজি পদের সাথে আরও একাধিক পদে করা হয়েছে রদবদল বলেই খবর, যার মধ্যে কলকাতা পুলিশের কমিশনার পদও রয়েছে। কলকাতা পুলিশে কমিশনার পদে মনোজ ভার্মার বদলে দায়িত্ব নেবেন আইপিএস সুপ্রতিম সরকার। এর আগে ১৯৯৭ ব্যাচের আইপিএস সুপ্রতিম সরকার দায়িত্ব সামলেছেন বিধাননগর পুলিশ কমিশনার পদে। পরে এডিজি দক্ষিণবঙ্গ পদে তিনি দায়িত্ব নেন।

এবার বিধানসভা ভোটের মুখেই এই দক্ষ পুলিশ আধিকারিক কলকাতা পুলিশের কমিশনার পদে দায়িত্ব নিতে চলেছেন। সেই সাথে এডিজি আইনশৃঙ্খলা পদে বিনীথ গোয়েল নিচ্ছেন দায়িত্ব। সেই সাথে ডিরেক্টর, সিকিউরিটি পদে (মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা) এবার দায়িত্ব নেবেন বিদায়ী কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা। এডিজি এসটিএফ হচ্ছেন জাভেদ শামিম। এছাড়াও, বিধাননগরের পুলিশ কমিশনার হচ্ছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের সিপি মুরলী ধর। ব্যারাকপুরের পুলিশ কমিশনার পদে দায়িত্ব নেবেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী।

Read More- ‘ফেক নিউজ’ রুখতে সতর্ক রাজ্য পুলিশ, জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা

এখানে তালিকাটি দেওয়া হল—

রদবদলের পর রাজ্য পুলিশের আধিকারিকদের নয়া পদ—

মনোজ ভার্মা – ডিজি, সিকিউরিটিজ

সুপ্রতীম সরকার – কমিশনার, কলকাতা পুলিশ

জাভেদ শামিম – এডিজি, এসটিএফ

বিনীত গোয়েল – এডিজি, আইন শৃঙ্খলা

প্রবীণ ত্রিপাঠি – কমিশনার, ব্যারাকপুর

মুকেশ – আইজি, মুর্শিদাবাদ-জঙ্গিপুর

মুরলি ধর – কমিশনার, বিধাননগর

অমিত জাভালগি – আইজি, বর্ধমান

কোটেশ্বর রাও – কমিশনার, চন্দননগর

অজয় রানাডে – এডিজি, টেলিকমিউনিকেশন

বিশাল গর্গ – এডিজি, সাইবার সেল

আকাশ মাঘারিয়া – কমিশনার, হাওড়া

রাজ্যজুড়ে পুলিশের এই শীর্ষ পদগুলির পাশাপাশি রদবদল হয়েছে রাজ্যের আরও সব গুরুত্বপূর্ণ পদেও। সেগুলি হল—

সৈয়দ ওয়াকার রাজা – ডিআইজি, নদিয়া-রাণাঘাট

শ্যাম সিং – ডিআইজি, টেলিকমিউনিকেশন

কঙ্কর প্রসাদ বারুই – ডিআইজি, কারা

অলোক রাজোরিয়া – ডিআইজি, বারাসত

ডেভিড লেপচা – ডিআইজি, ট্রাফিক

ভাস্কর মুখোপাধ্যায় – ডিআইজি, প্রেসিডেন্সি

গৌরব লাল – ডিআইজি, সিআইডি

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button