Bangla News

West Bengal HS Exam 2026: আজ থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক, এই প্রথমবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে!

সংসদ সূত্রে জানা যাচ্ছে যে, ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে হবে তিন ধরনের পরীক্ষা—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

West Bengal HS Exam 2026: এই প্রথম সেমিস্টার ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংসদের কাছে একটি বড়সড় চ্যালেঞ্জ

হাইলাইটস:

  • আজ শুরু হল এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা
  • এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনেকটাই ভিন্ন
  • এ বছর রাজ্যে উচ্চ মাধ্যমিক সেমিস্টার পদ্ধতিতে

West Bengal HS Exam 2026: আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছর এই পরীক্ষা অন্যবারের তুলনায় অনেকটাই আলাদা, কারণ রাজ্যে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকে চালু হয়েছে সেমিস্টার পদ্ধতি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য এ বিষয়ে জানিয়েছেন, এই প্রথম নতুন সেমিস্টার ব্যবস্থায় এত বড় পরিসরে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে, যা সংসদের কাছে একটি বিরাট চ্যালেঞ্জ।

We’re now on WhatsApp- Click to join

সংসদ সূত্রে জানা যাচ্ছে যে, ১২ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে হবে তিন ধরনের পরীক্ষা—Semester-IV, Semester-III Supplementary এবং পুরনো পদ্ধতির উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই তিন ধরনের পরীক্ষার পরীক্ষার্থী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা হল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবারে বেশি ৭৯,৩৪৭ জন এবং রাজ্যের ২৩টি জেলাতে সংখ্যার নিরিখে এগিয়ে ছাত্রীরাই।

We’re now on Telegram- Click to join

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাজ্যের ৮২২টি মেইন ভেন্যু এবং ২,১০৩টি সাব ভেন্যুতে হবে। পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজন হবে প্রায় ৪০ হাজার শিক্ষক-শিক্ষিকার। প্রথম দিনের পরীক্ষার সাথেই মাধ্যমিকের অপশনাল ইলেকটিভ পরীক্ষা থাকায় শিক্ষক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা।

পরীক্ষা পরিচালনায় সংসদ কড়া নির্দেশিকা জারি করেছে। পরীক্ষাকেন্দ্রে স্মার্টওয়াচ, ক্যালকুলেটর, মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নকল করতে গিয়ে ধরা পড়লে বাতিল হতে পারে পরীক্ষা। মেটাল ডিটেক্টরের মাধ্যমে চলবে কড়া তল্লাশি এবং প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভির নজরদারি। প্রশ্নপত্র সংরক্ষণের কনফিডেনশিয়াল রুমেও চলবে নজরদারি।

Read More- কবে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পরীক্ষা? এবার ডেট জানিয়ে দিল এসএসসি

পরীক্ষার সময়সূচি অনুসারে, Semester-IV পরীক্ষার্থীদের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১২টা অবধি, Semester-III Supplementary পরীক্ষার্থীদের হবে দুপুর ১টা থেকে ২টা ১৫ মিনিট অবধি এবং পুরনো পদ্ধতির পরীক্ষার্থীদের সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট অবধি। প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার ১০ মিনিট আগে দেওয়া হবে। পরীক্ষার্থীদের অন্ততপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছানোর দেওয়া হয়েছে পরামর্শ। বিশেষ চাহিদাসম্পন্ন (CWSN) পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় এবং লেখকের সুবিধাসহ বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

এইরকম আরও শিক্ষা সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button