West Bengal Budget 2026: বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার থেকে DA, ভোটের আগেই বাজেটে কতটা ‘কল্পতরু’ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
সব কল্পনা-জল্পনার রেশ কাটিয়ে নির্বাচনের আগেই ১৩১ পাতার ৪ লক্ষ কোটি টাকার বাজেটে আবারও কল্পতরু রাজ্য সরকারের। বহু প্রতীক্ষিত ডিএ থেকে এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ঝুলি ভরল সকলেরই।
West Bengal Budget 2026: ভোটের বছরে তৃতীয় মমতা সরকারের বাজেটে নজরকাড়া ঘোষণাগুলি কি কি তা জানুন
হাইলাইটস:
- পশ্চিমবঙ্গ বাজেট ২০২৬-এ এবার মহা চমক
- লক্ষ্মীর ভাণ্ডারের থেকে DA নিয়ে বড় ঘোষণা
- এবারের বাজেটে কতটা বরাদ্দ? বিশদ জানুন
West Bengal Budget 2026: গতকাল ছিল মমতা তৃতীয় সরকারের শেষ বাজেট। এই নির্বাচনকে মাথায় রেখে কতটা কল্পতরু হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? লক্ষ্মীবারে কি বাড়বে মা-বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ? কোন কোন খাতে বরাদ্দ অর্থের পরিমাণে থাকবে চমক? এই সব নিয়েই চলছিল হিসেবনিকেশ।
We’re now on WhatsApp- Click to join
সব কল্পনা-জল্পনার রেশ কাটিয়ে নির্বাচনের আগেই ১৩১ পাতার ৪ লক্ষ কোটি টাকার বাজেটে আবারও কল্পতরু রাজ্য সরকারের। বহু প্রতীক্ষিত ডিএ থেকে এবার ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ঝুলি ভরল সকলেরই। ‘মমতা’ বাজেটে লাভবান পেনশনভোগী থেকে শুরু করে দিনমজুররাও। মুখ্যমন্ত্রীর দাবি, এদিনের রাজ্য বাজেটের পরই প্রকল্পের তালিকা জুড়েছে আরও বেশ কিছু, তাতেই রাজ্যে প্রকল্পের এবার ‘সেঞ্চুরি’। রাজ্য বাজেটে এদিন নজর কেড়েছে যে ঘোষণাগুলি—
সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা
সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাজেটে রাজ্য সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ DA বাড়ল। ফলে এখন রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ ডিএ পান, নতুন অর্থবর্ষ থেকে তাঁরা ২২ শতাংশ মহার্ঘভাতা পাবেন।
We’re now on Telegram- Click to join
‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ ভাতা বৃদ্ধি
বিধানসভা ভোটের আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ ভাতা ৫০০ টাকা বাড়াল। অর্থাৎ বাজেট অনুযায়ী, যে মহিলারা ১০০০ টাকা করে পেতেন, তাঁরা পাবেন ১৫০০ টাকা করে প্রতি মাসে। এবং তফসিলি জাতি, জনজাতি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা পাবেন ১৭০০ টাকা করে।
সিভিকদের বেতন বৃদ্ধি
আগামী অর্থবর্ষ (১লা এপ্রিল) থেকে মাসিক বেতন ১,০০০ টাকা করে বাড়ানোর ঘোষণা হয়েছে।
আশা-অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতাবৃদ্ধি
রাজ্য বাজেটে আশাকর্মীদের মাসিক ভাতা ১,০০০ টাকা বৃদ্ধি কথা ঘোষণা করা হয়েছে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কদের মধ্যে কেউ কর্তব্যরত অবস্থায় মারা গেলে তাঁর পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার।
বাংলার বাজেটে যুগান্তকারী ঘোষণা!
লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি।
• জেনারেল ক্যাটাগরির মহিলাদের ভাতা ১,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল ১,৫০০ টাকা।
• তফসিলি জাতি ও উপজাতির মহিলাদের ভাতা ১,২০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে হল ১,৭০০ টাকা। এই প্রকল্পে বরাদ্দ করা হল ১৫ হাজার কোটি টাকা। pic.twitter.com/4R3agjczPR— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) February 6, 2026
যুবদের জন্য নয়া প্রকল্প ‘বাংলার যুবসাথী’
এবার মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। এই সুযোগ পাবেন ২১ থেকে ৪০ বছর বয়সিরাই।
প্যারা-টিচারদের ভাতা বৃদ্ধি
রাজ্য বাজেটে প্যারা-টিচার এবং শিক্ষাবন্ধুদের জন্যেও তাঁদের সাম্মানিক মাসিক আরও ১,০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষিত হলো বাজেটে।
পেনশনভোগীদের জন্য সুবিধা
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বাড়ল রাজ্য ‘হেল্থ স্কিম’-এ বরাদ্দ। এ দিনের বাজেট ঘোষণার পর পেনশনভোগীরা ২ লক্ষ টাকার বেশি যা খরচ হবে, তার ৭৫ শতাংশ ‘ক্যাশলেস’-এর সুবিধা পাবেন।
গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষা
ফুড ডেলিভারি থেকে ওষুধ, কনজিউমার প্রোডাক্ট– রাজ্যে গিগ ওয়ার্কারদের সংখ্যা বেড়েছে হু হু করে। বাজেট-এ জানানো হয়, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হবে গিগ কর্মীদের। দ্রুত অসংগঠিত শ্রমিকদের জন্য নির্দিষ্ট পোর্টাল এবার চালু করবে রাজ্য। নথিভুক্ত হওয়ার পরই মিলবে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা।
খেতমজুরদের আর্থিক সাহায্য
যে সমস্ত খেতমজুর নিজস্ব জমি না থাকার জন্য ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সাহায্য পান না বা যাঁরা ভাগচাষি নন, তাঁদের আর্থিক সাহায্যের ঘোষণা। এবার থেকে বছরে দু’বার রবি এবং খরিফ চাষের সময়ে ২০০০ টাকা করে মোট ৪০০০ টাকা আর্থিক সাহায্য মিলবে।
সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা
ভোটের আগে অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস)-এ সপ্তম পে কমিশন গঠনের ঘোষণাও এবার করে দিলেন রাজ্য সরকার।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







