West Bengal Assembly Election 2026: এপ্রিল মাসেই রাজ্যে চার দফায় হবে বিধানসভা ভোট, ফলপ্রকাশ হবে এপ্রিলেই! খবর কমিশন সূত্রে
খবর সূত্রে, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দু দফায় কিংবা তিন দফায় রাজ্যে ভোটের প্রস্তাব দিয়েছিলেন। যদিও পশ্চিমবঙ্গে যে এক দফায় সম্ভব নয় ভোটগ্রহণ, তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে জানিয়ে দিয়েছেন৷
West Bengal Assembly Election 2026: এপ্রিলেই রাজ্যে বিধানসভা নির্বাচন! বঙ্গে এবার হবে চার দফায় ভোট
হাইলাইটস:
- এই এপ্রিলেই রাজ্যে বিধানসভা ভোটের ভাবনা কমিশনের
- আজই বিধানসভা ভোট নিয়ে বিশদ জানিয়েছে কমিশন
- আগামী ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা
West Bengal Assembly Election 2026: পাঁচ কিংবা তার বেশি দফায় রাজ্যে বিধানসভা ভোট দেখতেই অভ্যস্ত রাজ্যবাসী৷ এবারও কি একই রকম হবে ভোট? নাকি আরও কম দফায়? এক দফায় রাজ্যের ২৯৪টি আসনে নির্বাচনী প্রক্রিয়া সেরে ফেলবে কী নির্বাচন কমিশন? এই প্রশ্নের উত্তর নিয়েই ছিল কৌতূহল তুঙ্গে। তবে অবশেষে এবার জানা গিয়েছে, এপ্রিল মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে চার দফায়। এপ্রিলেই হবে ফল ঘোষণা৷ সূত্রের খবর, দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সাথে বৈঠকের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেরকমই ইঙ্গিত দিয়েছে বলে৷
We’re now on WhatsApp- Click to join
রাজ্যে চার দফায় হবে এবারের বিধানসভা নির্বাচন
খবর সূত্রে, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক দু দফায় কিংবা তিন দফায় রাজ্যে ভোটের প্রস্তাব দিয়েছিলেন। যদিও পশ্চিমবঙ্গে যে এক দফায় সম্ভব নয় ভোটগ্রহণ, তা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে জানিয়ে দিয়েছেন৷
We’re now on Telegram- Click to join
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারে নির্বাচন কমিশন। গোটা এপ্রিল মাসজুড়েই হবে ভোট। ভোট গণনাও গোটা এপ্রিল মাসের মধ্যেই শেষ করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ভৌগোলিক মানচিত্রকে দেখে কোন এলাকায় কবে ভোটগ্রহণ হবে তা ইতিমধ্যেই এবার খতিয়ে দেখতে শুরু করেছে নির্বাচন কমিশন।

কমিশনের নতুন সূচি অনুসারে, আগামী ২৮শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে৷ এরপর, আগামী ১লা মার্চ বাংলায় ভোটের দায়িত্বে থাকা কমিশনের ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে রাজ্যে একটি উচ্চ পর্যায়ের দল আসবে৷ দুদিন ধরে রাজ্যের সব পুলিশ কমিশনারেটের কমিশনার, এসপি-দের সাথে বৈঠক করে তাঁরা ভোটের নিরাপত্তার প্রস্তুতি খতিয়ে দেখবেন।
কত কেন্দ্রীয় বাহিনী লাগবে ভোট করাতে, তা নিয়েও হবে আলোচনা। দোল শেষ হলেই রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এমনটাই জানানো হয়েছে বলে খবর কমিশন সূত্রে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







