Bangla News

Weather Update Today: দক্ষিণবঙ্গে বাড়ছে পারদ! কবে থেকে পুরোপুরি বিদায় নেবে শীত? আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে। শনিবার থেকেই চোখে পড়তে পারে এই পরিবর্তন। উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসায় রাতের দিকে ঠান্ডা অনেকটাই কমবে।

Weather Update Today: আজ কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? জেনে নিন কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

হাইলাইটস:

  • রাজ্যজুড়ে এবার শীতের বিদায়ের পালা
  • ধীরে ধীরে বাড়তে শুরু করছে তাপমাত্রা
  • আজ আবহাওয়া কেমন থাকবে? জানুন

Weather Update Today: এখনও সকাল সন্ধ্যায় ঠান্ডার হালকা রেশ বজায় থাকলেও, তবে শীত আর বেশি দিনের জন্য থাকছে না। ধীরে ধীরে ক্রমশ বাড়ছে তাপমাত্রা, কমছে শীতের দাপটও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তেই শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলায় পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি অবধি বাড়তে পারে। আগামী রবিবারের পর দিনের বেলায় শীত আর তেমন খুব একটা টেরও পাওয়া যাবে না।

We’re now on WhatsApp- Click to join

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে। শনিবার থেকেই চোখে পড়তে পারে এই পরিবর্তন। উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসায় রাতের দিকে ঠান্ডা অনেকটাই কমবে। একই সাথেই বাড়বে দিনের তাপমাত্রাও। আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাই নেই।

We’re now on Telegram- Click to join

শহর কলকাতা-সহ হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজায় থাকবে এই শুষ্ক আবহাওয়া। কোথাও কোথাও সকালের দিকে দেখা মিলতে পারে হালকা কুয়াশার, তবে ঘন কুয়াশার আশঙ্কা খুব কম।

আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

ভোরের কুয়াশা আর হিমেল হাওয়ায় এখনও শীতের আমেজ টের পাওয়া যাচ্ছে শহর কলকাতায়। দিন শুরু হচ্ছে শীতের আবহেই। তবে, আবহাওয়াবিদদের মতে, এটিই হল শীতের শেষ ঝলক। সপ্তাহান্তের মধ্যেই কলকাতায় বাড়তে পারে ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। রবিবারের মধ্যে দিনের বেলায় কার্যত শীত বিদায় নেবে বলেই মিলেছে ইঙ্গিত। ধীরে ধীরে কমবে রাতের ঠান্ডাও।

আজ উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গেও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি অবধি বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, কোচবিহার এবং মালদহে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। পাহাড় এবং ডুয়ার্সে সকালে থাকতে পারে হালকা কুয়াশা। তবে সারাদিন থাকবে শুষ্ক আবহাওয়া।

Read More- দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না ফিরলেও সকালের দিকে চলবে কুয়াশার দাপট

হাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ১৪ই ফেব্রুয়ারি থেকে আরও পরিষ্কার হবে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা। বিশেষ করে দক্ষিণবঙ্গে দ্রুত বাড়তে পারে উষ্ণতা। অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে থেকেই শীত কার্যত হাঁটবে বিদায়ের পথেই।

এইরকম আরও আবহাওয়া সংক্রান্ত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button