US-Israel-Iran War: আমেরিকা-ইসরায়েল ও ইরান যুদ্ধের সপ্তম দিনে সংঘাতে জড়াল লেবাননও, গোটা পশ্চিম এশিয়া জুড়ে বাড়ছে উদ্বেগ বাড়ছে!
ইরান-সমর্থিত জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ইজরায়েলের উপর হামলা চালানোর পর ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের বিভিন্ন ঘাঁটিতেও আঘাত হানে। ওই হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
US-Israel-Iran War: যুদ্ধের সপ্তম দিনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তবে ইজরায়েলও পাল্টা হামলা চালিয়েছে
হাইলাইটস:
- মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে
- আমেরিকা-ইজরায়েল এবং ইরানের সংঘাত সপ্তম দিনে পৌঁছে আরও তীব্রতর আকার ধারণ করেছে
- একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা বিমান আক্রমণ এবং নতুন নতুন দেশও এই সংঘাতে জড়িয়ে পড়ছে
US-Israel-Iran War: মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল এবং ইরানের মধ্যে চলা যুদ্ধ আজ সপ্তম দিনে আরও তীব্রতর হয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, পশ্চিম এশিয়ায় মার্কিন ও ইজরায়েলি সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ওই একই সময়ে ইজরায়েলও ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
We’re now on WhatsApp – Click to join
এই সংঘাতে লেবাননও জড়িয়ে পড়েছে
ইরান-সমর্থিত জঙ্গি সংগঠন হিজবুল্লাহ ইজরায়েলের উপর হামলা চালানোর পর ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী লেবাননের বিভিন্ন ঘাঁটিতেও আঘাত হানে। ওই হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
🚨🇮🇷🇮🇱🇺🇸 WAR UPDATE WESTERN MAINSTREAM MEDIA & ISRAEL TRIES TO HIDE:
The sophisticated IRON DOME is getting F*cked by Iran. Tel Aviv is on fire right now 🔥
(I was just told from people in Israel that Tel Aviv is starting to look like Gaza) pic.twitter.com/4TYtYBItFR
— Gerhardt vd Merwe (@mrjerrynottom) March 7, 2026
এদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় ১,২০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে লেবাননে নিহত হয়েছেন ৭০-এর বেশি মানুষ। তবে ইজরায়েলেও প্রায় ডজনখানেক এবং মার্কিন বাহিনীর অন্তত ৬ জন সেনার মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করে।
এই মুহূর্তে গালফ অঞ্চলেও পরিস্থিতি উত্তপ্ত। সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ের বাসিন্দাদের মোবাইলে ‘মিসাইল থ্রেট’ সতর্কবার্তা পাঠানো হয়েছে। অপরদিকে আরেক গালফ দেশ কুয়েতে ইরানের হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
Read more:- হরমুজ প্রণালীর গুরুত্ব কী, আপনি কী জানেন এর নাম কীভাবে হল?
গত শনিবার থেকে এই যুদ্ধ শুরু হয়, যখন যুক্তরাষ্ট্র ও ইজরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। এরপর অবশ্য পাল্টা জবাবে ইরান গালফ অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইজরায়েল-ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করে। এদিকে রিয়াধের কাছে প্রিন্স সুলতান এয়ার বেস লক্ষ্য করে ছোড়া ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।
এই চলমান সংঘাতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, কারণ এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে অবস্থিত আরও দেশকে সরাসরি সংঘাতে টেনে আনার আশঙ্কা তৈরি করেছে।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







