US Iran Conflict: ইরানের তেলের মূল ঘাঁটি খার্গ আইল্যান্ডে পর পর বোমা বিস্ফোরণ! এবার হড়মুজে আটকে থাকা জাহাজ নিয়ে বিরাট বার্তা ট্রাম্পের
শনিবার অর্থাৎ আজ ভোরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার নির্দেশে কিছুক্ষণ আগে পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাটি চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বাহিনী।
US Iran Conflict: হরমুজ প্রণালী থেকে কত দূরে এই খার্গ আইল্যান্ড? ইরানকে এবার কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
হাইলাইটস:
- খার্গ আইল্যান্ড হল ইরানের তেল ব্যবসার প্রাণকেন্দ্র বা প্রধান ঘাঁটি
- এখানে হামলার ফলে প্রভাব পড়তে পারে বিশ্বের তেলের বাজারেও
- এবার এ প্রসঙ্গে কি বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?
US Iran Conflict: ইরানে খনিজ তেলের প্রধান ঘাঁটি হল খার্গ আইল্যান্ড, আর সেখানেই হামলা চালাল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে জানিয়েছেন, ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছে খার্গের সামরিক ঘাঁটিগুলি। তবে এখনও অবধি ওই দ্বীপে তেলের ঘাঁটিগুলিতে হাত দেয়নি মার্কিন সেনারা। যদি হরমুজ প্রণালীতে ইরান জাহাজ চলাচলে বাধা দেয়, তবে তেলের ঘাঁটিতেও এবার হামলা চালানো হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। খার্গে হামলা নিয়ে এখনও পর্যন্ত জানা যায়নি তেহরানের বক্তব্য।
We’re now on WhatsApp- Click to join
শনিবার অর্থাৎ আজ ভোরে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমার নির্দেশে কিছুক্ষণ আগে পশ্চিম এশিয়ার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বোমা হামলাটি চালিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড বাহিনী। ইরানের মুকুট খার্গ আইল্যান্ডের ‘সামরিক ঘাঁটিগুলি’ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তবে এখনও অবধি সেখানকার তেলের ঘাঁটিগুলিকে আমি মুছে ফেলার সিদ্ধান্ত নিইনি। তবে যদি ইরান হরমুজ প্রণালীতে স্বাধীনভাবে জাহাজ চলাচলে বাধা দেয়, তবে আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলব।” ইরানের যে কোনও ঘাঁটিই আমেরিকা চাইলে আক্রমণ করতে পারে এবং তা আটকানোর ক্ষমতাও নেই তেহরানের, এমনটাই দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
We’re now on Telegram- Click to join
হরমুজ প্রণালী থেকে প্রায় ৪৮৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে এই খার্গ আইল্যান্ড। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে। যুদ্ধ চলাকালীন পশ্চিম এশিয়ার অন্য দেশগুলি যখন তেল রফতানি বন্ধ রেখেছে, তখনও তেলের ব্যবসা চালিয়ে যাচ্ছে ইরান। কিন্তু খার্গে এই হামলার পরই এবার তা ব্যাহত হতে পারে।
( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Mar 13 2026, 6:54 PM ET )Moments ago, at my direction, the United States Central Command executed one of the most powerful bombing raids in the History of the Middle East, and totally obliterated every MILITARY target… pic.twitter.com/kmyLVBGpYU
— Fan Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) March 14, 2026
এক সংবাদসংস্থা জানিয়েছে, ইরানের তেল ব্যবসার প্রাণকেন্দ্র খার্গ আইল্যান্ড। ইরান থেকে যত তেল বাইরে রফতানি করা হয় এই দ্বীপ থেকেই তার ৯০ শতাংশ যায়। এবার সেখানে হামলার ফলে বিশ্বের তেলের বাজারেও এর প্রভাব পড়তে পারে বলে অনেকেই মনে করছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ বাহিনী ইরান আক্রমণের পর থেকেই টলমল বিশ্ব অর্থনীতি। হরমুজ প্রণালী আটকে দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী। সেখান থেকেই বাধা দেওয়া হচ্ছে পণ্যবাহী জাহাজ চলাচলে। এর ফলে সর্বত্র কমছে জ্বালানির জোগান। তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। তবে সংঘর্ষ কবে থামবে, তা এখনও অবধি খোলসা করতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প।
Read More- হরমুজ প্রণালীতে থাই জাহাজে আঘাত, তিনজন ক্রু সদস্য আটকে পড়ার আশঙ্কা
এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “সেটা আমি বলতে পারব না। আমার নিজেরও একটা ধারণা রয়েছে, কিন্তু কী হবে তাতে? যতদিন দরকার, ততদিনই যুদ্ধ চলবে।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







