Union Budget 2026: কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বরাদ্দ হবে কোটি কোটি টাকা! এদিন নয়া বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
নতুন বাজেট ঘোষণার মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন এই খাতে বরাদ্দ করতে চলেছে দশ হাজার কোটি টাকা। কেবল তাই নয় এবার এই বিষয় নিয়ে পড়ানো হবে স্কুল-কলেজেও।
Union Budget 2026: কোটি কোটি টাকায় কনটেন্ট ক্রিয়েটর তৈরির ভাবনা নিয়ে কী বললেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ঝিলাম-কিরণরা?
হাইলাইটস:
- এদিন নতুন বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
- এবার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কোটি কোটি টাকা হবে বরাদ্দ
- এ প্রসঙ্গে কী বলছেন বাংলার বিখ্যাত ক্রিয়েটর ঝিলাম-কিরণরা?
Union Budget 2026: গতকাল নয়া বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেখানেই বড় ঘোষণা করলেন কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন একটি অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হয়ে দাঁড়িয়েছে। এর মাধ্যমেই হাত ধরেই খুলে যাচ্ছে অর্থ উপার্জনের এক নতুন দিশা। তাই এবার এই কন্টেন্ট ক্রিয়েশনকেই বিশেষ স্থান দেওয়া হল বাজেটে।
We’re now on WhatsApp- Click to join
নতুন বাজেট ঘোষণার মাধ্যমে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন এই খাতে বরাদ্দ করতে চলেছে দশ হাজার কোটি টাকা। কেবল তাই নয় এবার এই বিষয় নিয়ে পড়ানো হবে স্কুল-কলেজেও। পাঠ্যক্রমেও এই কন্টেন্ট ক্রিয়েশন অন্তর্ভুক্ত হতে চলেছে। এই পেশার দিকে নতুন প্রজন্মের অনেকেই ঝুঁকছে। এবার তা মান্যতা দিল সরকারও।
We’re now on Telegram- Click to join
এই প্রসঙ্গে কী বলছেন কিরণ-ঝিলামরা?
এদিন এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলার অন্যতম ক্রিয়েটর ‘বং গাই’ ওরফে কিরণ দত্ত বলেন, ‘এখন কন্টেন্ট ক্রিয়েটিং যে পর্যায়ে পৌঁছেছে, যে কোনও জায়গা থেকে যে কোনও মানুষ মোবাইল নেটওয়ার্ক এবং খানিকটা ভালো ক্যামেরা থাকলেই তা তৈরি করতে পারেন। আলাদাভাবে কাজের জন্য কারও কাছে দ্বারস্থ হতে হয় না। তবে এখানেও রয়েছে একটা কিন্তু! মাঝখানেও শুনছিলাম আমি, সরকারী প্রকল্প নিয়ে কন্টেন্ট তৈরি করলে সরকার ১-২ লাখ টাকা দিচ্ছে।

এহেন উদ্যোগ হয়তো সেই ভাবনা থেকেই। আমার কাছেও এসেছিল ‘ই-টুয়েন্টি তেল যে ভালো সেটা দর্শককে বোঝানো’র প্রস্তাব। কিন্তু আমি জানতাম যে, আমাদের দেশের যানবাহনের জন্য এটি ভালো নয়। হয়তো সেভাবেই প্রকল্পের খারাপ দিকগুলিকে ভালোয় মুড়ে জনতার কাছে পৌঁছে দেওয়ার প্রচেষ্টা কন্টেন্ট ক্রিয়েটারদের মারফৎ। যদি বিষয়টি সেদিকে গড়ায়, তাহলে মুশকিল! তবে আমার মনে হয় উই কন্টেন্ট ক্রিয়েটিং স্বাধীনভাবেই করা ভালো। আর শেখার জন্য ইউটিউব তো রয়েইছে। এক্ষেত্রে হয়তো শেখা যাবে ক্যামেরা, স্টোরি টেলিং। তবে বহু আগে থেকেই এরকম কোর্স চলে আসছে।’
Read More- এ বছর ভারতে কেন্দ্রীয় বাজেটের তারিখ, সময় সম্পর্কে বিস্তারিত জেনে নিন
অন্যদিকে, এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আরেক ক্রিয়েটর ঝিলাম গুপ্ত বলছেন, ‘এটি ভালো খবর, তবে একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ কন্টেন্ট ক্রিয়েশন। সেক্ষেত্রে যদি সরকারের টাকা পেতে হলে কিছু নিয়মাবলীর মধ্য দিয়ে যেতে হয়, তাহলে তা নিঃসন্দেহে একটু হলেও ধাক্কা খাবে মৌলিক কাজ। এবং কীসের ভিত্তিতে এই সুবিধেভোগ করতে পারবেন ক্রিয়েটাররা, সেটাও তবে খতিয়ে দেখতে হবে।’
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







