Bangla NewsPolitics

TMC Candidate List: কালীঘাটে একের পর এক বৈঠক মমতা-অভিষেকের, হাজির ছিলেন IPAC-কর্তাও! কী আলোচনা হল বৈঠকে?

সূত্রের খবর যে, ভোটকে মাথায় রেখেই বুধ এবং বৃহস্পতিবার দফায় দফায় কালীঘাটে বৈঠক হয়েছে। প্রার্থী তালিকা আলোচনার কেন্দ্র। এবার নিজ দলের প্রার্থীদের নাম এবার চূড়ান্ত করতে চান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TMC Candidate List: ভোটের মুখে পরপর দু’দিন রুদ্ধদ্বার বৈঠক দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

হাইলাইটস:

  • নির্বাচনের আগে জোরকদমে প্রস্তুতি তৃণমূলের
  • কালীঘাটে একটানা বৈঠক সেরেছে এই শীর্ষ দল
  • তবে কি দলের প্রার্থী তালিকা নিয়ে এই বৈঠক?

TMC Candidate List: বাংলা খুব শীঘ্রই হবে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের দাবি, এসআইআর-এর কাজ সুষ্ঠভাবে শেষ হলেই ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সুতরাং, হাতে সময় খুব কম। এই আবহেই মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক-বিরোধী সব পক্ষ। দফায় দফায় কালীঘাটেও বসছে বৈঠক। তাতে আবার হাজির থাকছেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন।

We’re now on WhatsApp- Click to join

সূত্রের খবর যে, ভোটকে মাথায় রেখেই বুধ এবং বৃহস্পতিবার দফায় দফায় কালীঘাটে বৈঠক হয়েছে। প্রার্থী তালিকা আলোচনার কেন্দ্র। এবার নিজ দলের প্রার্থীদের নাম এবার চূড়ান্ত করতে চান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মর্মে দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি বৈঠক সেরেছেন। এই রুদ্ধদ্বার বৈঠকেই হাজির ছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনও।

We’re now on Telegram- Click to join

কিন্তু প্রার্থীর তালিকায় কারা থাকবেন? 

প্রবীণ নাকি নবীন — কোন পক্ষের উপর জোর দেবে তৃণমূলের এই শীর্ষ নেতৃত্ব? দলীয় সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, একাধিক নাম বাছাই করা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। মোটামুটি প্রার্থী তালিকা পৌঁছে গিয়েছে চূড়ান্ত পর্যায়ে। নির্বাচন ঘোষণা হলেই সেই তালিকা প্রকাশ করেই ভোটযুদ্ধে নেমে পড়বে তৃণমূল দল।

TMC Candidate List

উল্লেখ্য, নয়াদিল্লি সূত্রে জানা যাচ্ছে, ২রা মার্চ বাংলার জন্য নির্বাচন ঘোষণা হয়ে যেতে পারে। চলতি বছরে তিন দফাতে হতে পারে এবারের বিধানসভা নির্বাচন। দক্ষিণবঙ্গে ভোট হতে পারে দু’দফায় আর উত্তরবঙ্গে হতে পারে এক দফায়। সুতরাং, শাসক শিবির হোক কিংবা বিরোধী শিবির। হাতে সময় খুব অল্প। বদলেছে সমীকরণ।

Read More- আজ বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মায়াপুরের ইসকনে দেড় ঘণ্টার কর্মসূচিতে হাজির থাকবেন অমিত শাহ

এই যেমন পাঁচ বছর আগে তৃণমূলেই যাকে টিকিট দেওয়া হয়েছিল, তাঁরা আসন্ন ভোটে টিকিট পাবেন কি না সেই নিয়েই সংশয় তৈরি হয়েছে। আনা হতে পারে, নবীন আর সেলিব্রিটি মুখদেরও। ইতিমধ্যেই সেই মর্মেই তৃণমূল ভবনে বায়োডাটা জমা দেওয়ার বক্স চালু হয়েছে। এই বক্সে দলের যে কোনও সদস্য নির্দিষ্ট বিধানসভা উল্লেখ করে প্রার্থী হওয়ার জন্য জানাতে পারবেন আবেদন। কিন্তু দলীয় সূত্র বলছে যে, প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তা হলে এখন আবার এহেন বক্সের অর্থ কী? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটা আসলেই একপ্রকার। যার রিপোর্ট কার্ড আইপ্যাক তৈরি করবে। তারই ভিত্তিতে চূড়ান্ত হবে এই তালিকা।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button