Suvendu Adhikari: মহালয়ার দিন বড় করে অনুষ্ঠান হবে রাজ্যে! মোদী-শাহকেও বিশেষ আমন্ত্রণ জানানো হবে! বালুরঘাট থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মহালয়ায় রাজ্যে বড় করে অনুষ্ঠান হবে বলে খবর ছড়িয়ে পড়ে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন কি না, তা নিয়েও শুরু হয় গুঞ্জন। বুধবার মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফর চলাকালীন এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বড় করেই অনুষ্ঠান হবে।
Suvendu Adhikari: মহালয়ার দিন রাজ্যে আসতে পারেন মোদী-শাহ জুটি
হাইলাইটস:
- পালাবদলের রাজ্যে মহালয়ার দিন বড় করে অনুষ্ঠান হবে
- বালুরঘাট সফরে এসে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
- আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে
Suvendu Adhikari: রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গোৎসব কেমন হবে, তার আভাস ইতিমধ্যে দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, ১০ই অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন বড় করে অনুষ্ঠান হবে পশ্চিমবঙ্গে। এই অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আমন্ত্রণ জানানো হবে।
We’re now on WhatsApp – Click to join
মহালয়ায় রাজ্যে বড় করে অনুষ্ঠান হবে বলে খবর ছড়িয়ে পড়ে। সেখানে প্রধানমন্ত্রী থাকবেন কি না, তা নিয়েও শুরু হয় গুঞ্জন। বুধবার মুখ্যমন্ত্রীর বালুরঘাট সফর চলাকালীন এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, বড় করেই অনুষ্ঠান হবে। তবে প্রধানমন্ত্রী আসবেন কি না, তা এখনই নিশ্চিত ভাবে জানাননি তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “মহালয়ায় বড় অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আমন্ত্রিত হবেন। কে আসছেন, কবে আসছেন— তাঁদের দিক থেকে কনফার্মেশন পেলে আমরা জানাব।”
Today, Hon’ble Chief Minister Shri Suvendu Adhikari attended the Administrative Review Meeting in Balurghat, Dakshin Dinajpur district.
The meeting reviewed the progress of various development works and government schemes in the district, with necessary directions issued to… pic.twitter.com/F8gAnsKYdY— Chief Minister's Office, Govt. of West Bengal (@cmowbgov) September 2, 2026
বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে যান মুখ্যমন্ত্রী। এদিন ঠাসা কর্মসূচি ছিল তাঁর। বিকেলে গিয়েছিলেন বালুরঘাট বিমানবন্দর পরিদর্শনে। সেখানেই মহালয়ার অনুষ্ঠান নিয়ে এই মন্তব্য করেন তিনি। বস্তুত, এ বছরের বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সময়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বাঙালিয়ানায় জোর দিতে দেখা গিয়েছে।
অতীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’-এও উঠে এসেছে কলকাতার দুর্গোৎসবের কথা। সে সময় তিনি জানিয়েছিলেন, ভারত সরকারের প্রচেষ্টাতেই কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো ‘বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত বছর দূর্গাষ্টমীতে দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কের দুর্গাপুজোতেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
নবান্ন সূত্রে খবর, আগামী ১০ই অক্টোবর, মহালয়ার দিন কলকাতায় আয়োজিত হতে পারে এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর ইতিহাস ও লোকসংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি থাকবে ধুনুচি নাচ, ছৌ নাচ এবং ঢাকের বাদ্যি। সব মিলিয়ে মহালয়ার দিন জমজমাট শারদোৎসব আয়োজন করতে চাইছে নবান্ন।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







