SIR West Bengal: এবার ২১ লক্ষ ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি করল নির্বাচন কমিশন, কবে বের হবে নয়া সাপ্লিমেন্টারি তালিকা?
গত ২৮শে ফেব্রুয়ারি SIR প্রক্রিয়ার মাধ্যমেই SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম রাখা হয়েছিল ‘বিবেচনাধীন’ হিসেবে।
SIR West Bengal: নিষ্পত্তি হল ২১ লক্ষ নামের! এবার SIR প্রক্রিয়ার বিবেচনাধীনদের তালিকা কবে বেরবে? জেনে নিন বিশদ
হাইলাইটস:
- ৬০ লক্ষ থেকে ২১ লক্ষ নামের নিষ্পত্তি করল কমিশন
- এখনও অবধি বহু ভোটারের নাম রয়েছে বিবেচনাধীন
- তবে কবে প্রকাশ পাবে এই সাপ্লিমেন্টারি তালিকা?
SIR West Bengal: ইতিমধ্যেই ২০২৬ সালের বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে, রাজ্যজুড়ে জোরকদমে চলছে প্রস্তুতি। কিন্তু এরই মাঝেও বড় অনিশ্চয়তায় রয়েছেন লক্ষ লক্ষ ভোটাররা। SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশের পরও এখনও বহু মানুষের নাম রয়েছে ‘বিবেচনাধীন’ অবস্থায়। কবে ভাগ্য নির্ধারণ হবে তাঁদের, আর কবেই বা প্রকাশিত হবে এই সাপ্লিমেন্টারি তালিকা, এই প্রশ্ন নিয়েই এখন উত্তেজনা তুঙ্গে।
We’re now on WhatsApp- Click to join
বিবেচনাধীনদের তালিকা কবে বের হবে?
গত ২৮শে ফেব্রুয়ারি SIR প্রক্রিয়ার মাধ্যমেই SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম রাখা হয়েছিল ‘বিবেচনাধীন’ হিসেবে। অর্থাৎ, তাঁরা ভোট দিতে পারবেন কি না তা এখনও অবধি নিশ্চিত নয়। তালিকা প্রকাশের পরই কেটে গিয়েছে দু’সপ্তাহেরও বেশি সময়। এই সময়ের মধ্যেই জুডিশিয়াল অফিসাররা বিবেচনাধীন ভোটারদের তথ্য খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অবধি প্রায় ২১ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি সম্ভব হয়েছে।
We’re now on Telegram- Click to join
এবার প্রশ্ন উঠছে যে, যেসব ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে, তাঁদের নিয়ে কবে প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি তালিকা? এই বিষয়ে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, ইতিমধ্যেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে আলোচনা হয়েছে। এক-দু’দিনের মধ্যে জুডিশিয়াল অফিসাররা সংশ্লিষ্ট তথ্য কমিশনের হাতে তুলে দেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের শেষেই, অর্থাৎ শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা।

তবে এখনও বড় সংখ্যক ভোটার অর্থাৎ প্রায় ৩৯ লক্ষ বিবেচনাধীন অবস্থাতেই রয়েছেন। সামনে নির্বাচন রয়েছে ২৩ এবং ২৯she এপ্রিল, অর্থাৎ হাতে খুব অল্প সময়। এই কম সময়ের মধ্যেই বাকি সমস্ত নামের নিষ্পত্তি করা সম্ভব কি না, তা নিয়েই উঠছে প্রশ্ন। এদিকে, যাঁদের নাম শেষ অবধি বাদ পড়বে, তাঁদের রয়েছে ট্রাইবুনালে যাওয়ার সুযোগ। কিন্তু সেই প্রক্রিয়া কবে শুরু হবে আর কতটা সময় লাগবে, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
Read More- ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু…! কখন প্রকাশ হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা? জেনে নিন
এহেন পরিস্থিতিতে রাজ্যের শাসকদল তৃণমূল, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তুলছে প্রশ্ন। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, কীভাবে আদালতের সঙ্গে সমন্বয় করে কমিশন এই প্রক্রিয়া চালাচ্ছে, সে বিষয়েও স্পষ্ট তথ্য নেই। যাঁদের নাম বাদ যাবে তাঁদেরকে ট্রাইবুনালে আবেদন করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে কি না, সেই বিষয় নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। সব মিলিয়ে, ভোটের আগে এই বড় সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপরই।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







