Bangla News

SIR in Bengal: এসআইআর-এ মৃতদের পরিবারগুলির একজন সদস্যকে চাকরি দেবে নবান্ন, ‘হাফ দাড়ি কাটার সমান’ দাবি শুভেন্দুর!

রাজ্যের এসআইআর পর্ব ঘিরে বিতর্ক কম নয়। একটি আত্মহত্যার সঙ্গে গোটা প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে এই মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছে যায় ৫৬-এ। কেউ কেউ আত্মহত্যা করেছেন, কারোর স্বাভাবিক মৃত্যু।

SIR in Bengal: এবার এসআইআর-এ ক্ষতিগ্রস্থদের পরিবারপিছু হোমগার্ডের চাকরির ঘোষণা রাজ্য সরকারের

হাইলাইটস:

  • ইতিমধ্যেই রাজ্যে এসআইআর নিয়ে প্রাণ হারিয়েছে অনেকেরই
  • এই ক্ষতিগ্রস্থ পরিবারগুলির একজন সদস্যকে চাকরি দেবে রাজ্য
  • তাঁদের হোমগার্ডের চাকরি দেওয়া কথা জানাল রাজ্য সরকার

SIR in Bengal: রাজ্যে ভোটার তালিকার এসআইআর-এর জেরে ক্ষতিগ্রস্থ পরিবারপিছু একজন সদস্যের হাতে চাকরি তুলে দিতে চায় রাজ্য সরকার। গতকাল নবান্নে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। যার জেরে এসআইআর-এর কারণে মৃত, ক্ষতিগ্রস্থ বা চরম হয়রানির শিকার হওয়া পরিবারগুলির পাশে দাঁড়াতেই এবার উদ্যত্ত হয়েছে রাজ্য।

We’re now on WhatsApp- Click to join

রাজ্যের এসআইআর পর্ব ঘিরে বিতর্ক কম নয়। একটি আত্মহত্যার সঙ্গে গোটা প্রক্রিয়া শুরু হয়েছিল। পরে এই মৃত্যুর সংখ্যা বেড়ে পৌঁছে যায় ৫৬-এ। কেউ কেউ আত্মহত্যা করেছেন, কারোর স্বাভাবিক মৃত্যু। কিন্তু প্রত্যেকের মৃত্যুর কারণ হয়েছে এসআইআর ভয়ে। কখনও সেই অভিযোগ তুলেছে তাঁদের পরিবার, কখনও বা তুলেছে খোদ শাসকশিবিরi। এবার সেই মৃত ৫৬ জনের পরিবারের যে কোনও একজন সদস্যের হাতে ক্ষতিপূরণ বাবদ হিসাবে চাকরি তুলে দিতে চায় রাজ্য সরকার।

We’re now on Telegram- Click to join

খবর সূত্রে, ক্ষতিগ্রস্থ পরিবারপিছু একজন সদস্যকে হোম গার্ডের চাকরি দিতে চলেছে রাজ্য সরকার। সেই মর্মে তালিকা তৈরি হয়েছে জেলা ধরে। দ্রুত যাতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা যায়, সেই ব্যবস্থাও করে ফেলেছে নবান্ন। তবে এই ৫৬ জনের পরিবারকেই যে চাকরি দিয়ে ক্ষান্ত হচ্ছে বাংলা এমনটা নয়। জানা গিয়েছে যে, গোটা এসআইআর পর্বে নাগরিক অধিকার ক্ষুণ্ণ এবং হয়রানির শিকার হওয়া আরও ৫টি পরিবারকেও বেছে নিয়েছে নবান্ন। সেই পরিবারের যে কোনও একজন সদস্যকেও দেওয়া হবে চাকরি।

তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই চাকরির কোনও ভিত্তি খুঁজে পাচ্ছেন না। তাঁর মতে, এই গোটাটাই অনিশ্চয়তাপূর্ণ। অন্য একটি প্রসঙ্গে এই ক্ষতিপূরণ হিসাবে রাজ্যের দেওয়া হোমগার্ডের চাকরিকে তিনি ‘হাফ দাড়ি কাটার’ সাথে তুলনা করেন।

Read More- SIR থেকে বাদ পড়তে পারে ১.২০ কোটি মানুষের নাম! ভবানীপুরে দাঁড়িয়ে তীব্র উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

শুভেন্দু অধিকারীর কথায়, “এদের বেতনই বা কত? গ্র্যাচ্যুইটি নেই, পেনশন নেই। প্রতিবছরই চাকরি রিনিউ করতে হয়। আর এই রকম প্রচুর উদাহরণ রয়েছে, যেখানে দেখা গিয়েছে যে, এরা চাকরি রিনিউ করেনি। অন্ততপক্ষে ১৫ হাজার সিভিক ভলান্টিয়ারের চাকরি আর করা হয়নি রিনিউ।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button