SIR Final List West Bengal: ইতিমধ্যেই কাউন্টডাউন শুরু…! কখন প্রকাশ হবে এসআইআর-এর চূড়ান্ত তালিকা? জেনে নিন
অবশেষে আজ প্রকাশ পাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। তাই কার্যত অপেক্ষা করছেন রাজ্যবাসী। তালিকায় নিজের নামটা আছে কিনা তা দেখতেই উৎকণ্ঠা ছড়িয়েছে সর্বত্র। যদিও শুরু থেকেই আশ্বস্ত করেছে কমিশন।
SIR Final List West Bengal: এসআইআর-এর চূড়ান্ত তালিকায় কীভাবে দেখবেন নিজের নাম? সবটা জানাল নির্বাচন কমিশন!
হাইলাইটস:
- অবশেষে আজ এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ
- নিজের নাম আছে কিনা কীভাবে জানবেন তা ভাবছেন?
- জেনে নিন কখন আর কীভাবে দেখতে পাবেন নামের তালিকাটি
SIR Final List West Bengal: রাজ্যে এসআইআর-এর কাজ শেষ হতেই আজ প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি থেকে বৈধ-অবৈধ নথি, সমস্ত কিছু নিয়ে গোটা পদ্ধতিতে বিভিন্ন জটিলতার মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে। বিভ্রান্তি বেড়েছে, বেড়েছে উদ্বেগও।
We’re now on WhatsApp- Click to join
অবশেষে আজ প্রকাশ পাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। তাই কার্যত অপেক্ষা করছেন রাজ্যবাসী। তালিকায় নিজের নামটা আছে কিনা তা দেখতেই উৎকণ্ঠা ছড়িয়েছে সর্বত্র। যদিও শুরু থেকেই আশ্বস্ত করেছে কমিশন। এরইসঙ্গে কোনও বৈধ ভোটারের নাম বাদ পড়তে দেওয়া হবে না বলে এও আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
We’re now on Telegram- Click to join
এরইমধ্যে আজ কখন প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা? কোথায়, কীভাবে তা দেখবেন? এনিয়ে সাধারণ নাগরিকদের মনে জাগছে হাজারও প্রশ্ন। গতকাল সন্ধ্যায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুরের মধ্যে হবে চূড়ান্ত তালিকা প্রকাশ।
আজ দুপুর ১২টার পর থেকেই অনলাইনে দেখা যাবে কোন কাটেগরিতে রয়েছে আপনার নাম। সকাল থেকেই নির্বাচন কমিশনের দফতরে বাড়তি নিরাপত্তা রয়েছে। রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীরও বাড়তি নিরাপত্তা থাকবে। ইতিমধ্যেই আগাম কলকাতা পুলিশকে বাড়তি নিরাপত্তা দেওয়ার জন্য জানিয়ে দেওয়া হয়েছে।
Electoral Roll will be published on
February 28, Saturday.How to check your name in the Voter List?#SIR #ROLL@ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @airnews_kolkata pic.twitter.com/fs08Qnw2cj
— CEO West Bengal (@CEOWestBengal) February 27, 2026
তালিকায় আপনার নাম আছে কি না, দেখা যাবে নির্বাচন কমিশনের অ্যাপ এবং ওয়েবসাইট থেকেই। এছাড়া রাজনৈতিক দলগুলিকে তালিকা দেওয়া হবে পেন ড্রাইভে। এখনই বিএলও-দের কাছে এই তালিকা পাওয়া যাবে না। তবে বিডিও এবং এসডিও অফিসে টাঙানো হবে তালিকা। জেলাশাসকের কার্যালয়েও থাকবে চূড়ান্ত তালিকা। ইতিমধ্যেই তালিকা ছাপানোর কাজও শুরু হয়ে গিয়েছে।
নির্বাচন কমিশন সূত্রের খবর, জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in-এ চূড়ান্ত ভোটার তালিকা আপলোড করা হবে। সেখানে গিয়ে ‘Electoral Roll’ বা সংশ্লিষ্ট বিভাগে ক্লিক করে নাম এবং EPIC নম্বর দিয়ে তালিকায় খোঁজ করা যাবে। এর পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in-এও এই তালিকা পাওয়া যাবে।
Electoral Roll will be published on
February 28, Saturday.How to check your name in the Voter List?#SIR #ROLL@ECISVEEP @SpokespersonECI @PIBKolkata @airnews_kolkata pic.twitter.com/lPCSKn1D05
— CEO West Bengal (@CEOWestBengal) February 27, 2026
এর পাশাপাশি নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ECINET-এ লগ ইন করে নির্দিষ্টস্থানে নিজের নাম এবং EPIC নম্বর দিলেই আসবে ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য। কারও নাম তোলার আবেদনে সমস্যা থাকলে কিংবা নাম মুছে দেওয়া হয়ে থাকলে, EPIC নম্বর দিলে ‘Deleted’ দেখাবে বলেও জানা যাচ্ছে।
যাঁরা অনলাইনে স্বচ্ছন্দ নন, তাঁদের জন্য অফলাইন ব্যবস্থাও রয়েছে। এই তালিকার হার্ড কপি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (BLO)-দের কাছে পাঠানো হবে। নিজের বুথে গিয়ে বিএলও-র সাথে যোগাযোগ করলেই সরাসরি তালিকায় নাম রয়েছে কি না, তা দেখে নেওয়া যাবে। এই তালিকা প্রকাশের পরই দ্রুত নিজের নাম মিলিয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।
Read More- কবে হবে রাজ্যে ভোট? এবং ঠিক কত দফায় বঙ্গে ভোট ঘোষণা? জেনে নিন বিশদ তথ্য
এদিকে কমিশন সূত্রে জানা যাচ্ছে, আপাতত চূড়ান্ত তালিকায় বাদ পড়তে চলেছে অতিরিক্ত ৯ লক্ষের নাম। অর্থাৎ খসড়া তালিকায় যে ৫৮ লক্ষের নাম বাদ পড়েছিল, চূড়ান্ত তালিকায় তার সাথে যুক্ত হচ্ছে আরও ৯ লক্ষ। আপাতত সবমিলিয়ে ৬৮ লক্ষ নাম বাতিল হয়েছে।
এদিক, ৬০ লক্ষ ভোটারের তথ্যে অসংগতি মেলায় তা এবার খতিয়ে দেখা হচ্ছে। সেই সব নামের পাশে লেখা থাকবে Adjudicated, এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি তালিকা বেরলে এই নামগুলি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







