Sikkim Earthquake: সাড়ে ৪ ঘণ্টায় প্রায় ১৩ বার ভূমিকম্প! সিকিমে ভূমিকম্প হওয়ায় কেঁপে উঠে উত্তরবঙ্গের মাটিও, মাঝ রাতেই হোটেল থেকে বেরিয়ে এলেন পর্যটকরা
সিকিমের মঙ্গন এলাকায় ৭ বার এবং নামচি এলাকায় ৪ বার কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। এমনকি গ্যাংটকেও ৩.১ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একাধিক কম্পনের জেরে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে।
Sikkim Earthquake: মূল কম্পনের পরই প্রায় এক ডজন আফটারশক অনুভূত হয় সিকিমে
হাইলাইটস:
- বৃহস্পতিবার গভীর রাতে সিকিমের গেলসিংয়ে ভূমিকম্প হয়
- রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৪.৫
- প্রতিবেশী রাজ্যে ভূমিকম্পের ফলে কেঁপে উঠে উত্তরবঙ্গের মাটিও
Sikkim Earthquake: একটা নয়, একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম। গতকাল গভীর রাতে পরপর একাধিক ভূমিকম্প কাঁপিয়ে দিল পাহাড়ি রাজ্য সিকিমকে। পড়শি রাজ্যে ভূমিকম্পের ফলে কাঁপল উত্তরবঙ্গের মাটিও। আফটারশক অনুভূত হয়েছে বাংলার একাধিক জেলাতে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, সাড়ে ৪ ঘণ্টায় পরপর ১৩টি ভূমিকম্প হয়েছে সিকিমে।
We’re now on WhatsApp – Click to join
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ সিকিমের গেলসিং এলাকায় প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪.৫। এরপরেই শুরু হয় একের পর এক আফটারশক।
EQ of M: 4.5, On: 06/02/2026 01:09:27 IST, Lat: 27.31 N, Long: 88.18 E, Depth: 10 Km, Location: Gyalshing, Sikkim.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/ZZ4Q4f2mbz— National Center for Seismology (@NCS_Earthquake) February 5, 2026
সিকিমের মঙ্গন এলাকায় ৭ বার এবং নামচি এলাকায় ৪ বার কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। এমনকি গ্যাংটকেও ৩.১ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। একাধিক কম্পনের জেরে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে।
সিকিমে ভূমিকম্পের জেরে উত্তরবঙ্গের মাটিও কেঁপে উঠেছে। ভূমিকম্পের জেরে সিকিমে ঘুরতে আসা পর্যটকরা আতঙ্কে মাঝরাতে হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এমনকি স্থানীয় বাসিন্দারাও ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে এই কম্পনের জেরে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভূমিকম্পের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
Read more:- আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের সংখ্যা শতাধিক, কেঁপে উঠেছে দিল্লি-NCR
এর আগে গত মঙ্গলবার ভারতীয় সময় রাত ৯টার কিছু পরে ভূমিকম্পে কেঁপে ওঠে শহর কলকাতা। তখন জানা গিয়েছিল ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমার। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬। যার ফলে কম্পন অনুভূত হয়েছে কলকাতা-সহ ভারতের বেশ কিছু রাজ্যে এবং পড়শি দেশ বাংলাদেশেও।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







