Sheikh Hasina: “এবার দেশে ফিরতে হবে…” দলের নেতাদের ইঙ্গিতপূর্ণ বার্তা হাসিনার, নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে জল্পনা তুঙ্গে!
সভায় হাসিনা সব নেতাদের উদ্দেশে বলেন, “মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন। এবার সবাইকে দেশে ফিরতে হবে আর মাঠে নামতে হবে।” তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন।
Sheikh Hasina: বর্তমান সরকার তারেককে নিয়ে এদিনের বৈঠকে কী বললেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা?
হাইলাইটস:
- এদিন এক বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দেন শেখ হাসিনা
- দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি
- দেশে ফেরার ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন
Sheikh Hasina: বাংলাদেশের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে গতকাল সকালে ওয়ার্কিং কমিটির বৈঠক করেন আওয়ামী লিগের শেখ হাসিনা। দিল্লি থেকে তিনি ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন। ঢাকায় আওয়ামী লিগের এক প্রেসিডিয়াম সদস্যের বাড়িতে সব ওয়ার্কিং কমিটির সদস্যরা সমবেত হন।
We’re now on WhatsApp- Click to join
সভায় হাসিনা সব নেতাদের উদ্দেশে বলেন, “মানসিক এবং অন্যান্য প্রস্তুতি নিন। এবার সবাইকে দেশে ফিরতে হবে আর মাঠে নামতে হবে।” তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ওয়ার্কিং কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন। এছাড়াও কয়েকজন যাঁরা কমিটির সদস্য নন, গুরুত্বপূর্ণ নেতা, তাঁরাও অংশ নেন এই আলোচনায়।
We’re now on Telegram- Click to join
ওই বৈঠকে সংশ্লিষ্ট অঞ্চলের পরিস্থিতি তুলে ধরেন বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতারা। একাধিক নেতা দাবি করেন, সদ্যসমাপ্ত নির্বাচন ছিল প্রহসন। এ বিষয়ে শেখ হাসিনা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও তোলেন প্রশ্ন। তাঁর অভিযোগ যে, বাংলাদেশে অবস্থানকালে নির্বাচনকে কয়েকজন পর্যবেক্ষক ভাল বলেছেন, অথচ ভিন্ন রিপোর্ট দিয়েছেন নিজ দেশে ফিরে। তাঁর বক্তব্য যে, এ ধরনের দ্বিমুখী অবস্থানের উপর নির্ভর না করে নির্বাচনকে কেন প্রহসন বলা হচ্ছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা তুলে ধরতে হবে জনগণের সামনে। নির্বাচনী ফলাফলের বিশদ বিশ্লেষণের নির্দেশও দেন তিনি। শেখ হাসিনার দাবি, ভোট বয়কটের আহ্বানে সাড়া দিয়েছে দেশের মানুষ।

দেশে ফেরার বার্তা হাসিনার
এরপর বিএনপি সরকারের নাম না করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার যেন আওয়ামী লিগের ওপর জারি থাকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। তাঁর দাবি যে, এই নিষেধাজ্ঞা অবৈধ আর ভিত্তিহীন। তিনি স্পষ্ট করেন যে, যদি নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে, তবে নিজেদের মতো সিদ্ধান্ত নেবে আওয়ামী লিগ এবং নতুন কর্মসূচি ঘোষণা করবে।
এ দিনের বৈঠকে অসুস্থতার কারণে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হাজির ছিলেন না। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এসএম কামাল হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সুজিত রায় নন্দী, মির্জা আজম, সাইফুল আলম নাদেল এবং মইবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।






