Bangla News

RG Kar Hospital: ছেলেকে বাঁচাতে গিয়েই প্রাণ হারাল বাবা, আর জি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় মৃত্যু দমদম নাগেরবাজারের বাসিন্দার

জানা যাচ্ছে যে, নিজের পা ভাঙার চিকিৎসার জন্য স্ত্রী এবং চার বছরের ছেলেকে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারে তিনি এসেছিলেন। সেই সময় লিফটে করে উপরে ওঠার সময়েই আচমকা যান্ত্রিক বিপত্তি ঘটে আর লিফটটি বিকল হয়ে যায়।

RG Kar Hospital: ইতিমধ্যেই আর জি কর হাসপাতালে লিফট দুর্ঘটনায় লিফট ম্যানকে আটক করেছে টালা থানার পুলিশ

হাইলাইটস:

  • সম্প্রতি আর জি কর হাসপাতালে ঘটে গিয়েছে ফের ভয়াবহ দুর্ঘটনা
  • লিফটে যান্ত্রিক গোলযোগে আটকে পড়ে দমদমের এক বাসিন্দার পরিবার
  • ছোট্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে বাবা অরূপ ব্যানার্জির

RG Kar Hospital: ফের মর্মান্তিক দুর্ঘটনা ঘটল উত্তর কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। লিফটের মধ্যে যান্ত্রিক কারণে আটকে পড়ে প্রাণ হারালেন দমদম নাগেরবাজারের বাসিন্দা অরূপ ব্যানার্জি।

We’re now on WhatsApp- Click to join

জানা যাচ্ছে যে, নিজের পা ভাঙার চিকিৎসার জন্য স্ত্রী এবং চার বছরের ছেলেকে নিয়ে ট্রমা কেয়ার সেন্টারে তিনি এসেছিলেন। সেই সময় লিফটে করে উপরে ওঠার সময়েই আচমকা যান্ত্রিক বিপত্তি ঘটে আর লিফটটি বিকল হয়ে যায়।

We’re now on Telegram- Click to join

অভিযোগ যে, লিফটের ভিতরে আটকে পড়ে অরূপবাবু আতঙ্কের মধ্যে পড়ে যান, তাঁর স্ত্রী এবং ছোট্ট ছেলে। সেই পরিস্থিতিতে ছেলেকে বাঁচানোর চেষ্টা করতে গিয়েই অরূপ ব্যানার্জি গুরুতরভাবে আহত হন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে, দীর্ঘ সময় কেটে গেলেও কীভাবে তিনি লিফটে আটকে রইলেন, কেনই বা কারও সাহায্য চাইতে পারলেন না তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার প্রশ্ন উঠছে আর জি করের পরিষেবা নিয়েও।

RG Kar Hospital

স্ত্রী এবং ছেলে বেরিয়ে গেলেও বের হতে পারেননি অরূপবাবু। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁর ইতিমধ্যেই চিকিৎসা চলছে। এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। অভিযোগ উঠেছে যে, ঘটনাস্থলে ছিলেন না দায়িত্বে থাকা লিফট ম্যান এবং তিনি নাকি অন্যত্র মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার তদন্তে নেমে টালা থানার পুলিশ কর্তৃপক্ষ অভিযুক্ত লিফট ম্যানকে ইতিমধ্যে আটক করেছে। হাসপাতালের লিফটের নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনায় ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। এবং অন্যান্য রোগীর পরিজনরাও।

Read More- এলপিজির নতুন নিয়ম! আধার ই-কেওয়াইসি এখন বাধ্যতামূলক, কীভাবে সহজে এটি সম্পন্ন করবেন?

তাঁর পরিবারের দাবি যে, লিফটটি কিছু দূর চলার পরই হঠাৎই তীব্র ঝাঁকুনি দেয়৷ এমনকী উপরের তলায় না গিয়ে লিফটটি ক্রমশ নীচের বেসমেন্টের দিকে নেমে যায়। এরপর বেশ কিছু সময় ধরে তাঁরা লিফটের দরজা বন্ধ অবস্থায় আটকে থাকেন।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button