Bangla NewsPolitics

PM Modi Brigade Rally: পাখির চোখ বিধানসভা নির্বাচন! SIR আবহে আজ হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ মোদির

মূলত, আজ ব্রিগেড সমাবেশের মঞ্চে নিজের বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক সভার পাশাপাশি থাকছে দলীয় সমাবেশও। রাজ্যে SIR আবহেই এসে কী বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ।

PM Modi Brigade Rally: আজ ব্রিগেডের মেগা সমাবেশে কী বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?

 

হাইলাইটস:

  • ভোটের মুখে বিজেপির ব্রিগেড ঘিরে রাজ্য জুড়ে উত্তেজনা চরমে
  • বাঙালিয়ানাকে উস্কে দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি ব্রিগেডের মঞ্চ
  • ইতিমধ্যেই শিয়ালদহে ভিড় জমেছে বিজেপি কর্মী সমর্থকদের
  • এরইমধ্যে আজ কী বার্তা দেবেন মোদি? সেদিকে মুখিয়ে রাজ্যের মানুষ

PM Modi Brigade Rally: পাখির চোখ আসন্ন বিধানসভা নির্বাচন আজ ধর্মতলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। নির্বাচনের মুখে বিজেপির এই হাইভোল্টেজ ব্রিগেড সমাবেশ ঘিরে পদ্ম শিবিরে উত্তেজনার পারদ এবার তুঙ্গে। বাঙালিয়ানাকে উস্কে দিয়েই দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি হয়েছে ব্রিগেডের এই মঞ্চ।

We’re now on WhatsApp- Click to join

মূলত, আজ ব্রিগেড সমাবেশের মঞ্চে নিজের বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশাসনিক সভার পাশাপাশি থাকছে দলীয় সমাবেশও। রাজ্যে SIR আবহেই এসে কী বিশেষ বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার মানুষ।

We’re now on Telegram- Click to join

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি হল শনিবার সকাল ১১:১০ তে অসমের শিলচর থেকে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ০১:২০-তে অবতরণ করবেন কলকাতা বিমানবন্দরে। দুপুর ঠিক ০১:৪৫-এ কপ্টারে রেসকোর্সের হেলিপ্যাডে পৌঁছোবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেই বেলা ০১:৫৫-এ গাড়িতে করে ব্রিগেডে যাবেন প্রধানমন্ত্রী মোদি। দুপুর ০২:০০-০২:৩০ নাগাদ নানান প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি, দুপুর ০৩:৩৫- এ ব্রিগেডের সভাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ০৩:৪০-এ রেসকোর্সে পৌঁছবেন তিনি, ০৮:০৫-এর কপ্টারে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর বিকেল ০৪:১০-এ কলকাতা ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার অর্থাৎ আজ কেবল রাজনৈতিক জনসভা নয়, এ রাজ্যে প্রধানমন্ত্রীর শেষ ছ’টি কর্মসূচির মতোই এটির ক্ষেত্রেও প্রথমে প্রশাসনিক সভা হবে, তার পরেই হবে দলীয় জনসভা। থাকছে দলীয় মঞ্চের পাশেই সরকারি অনুষ্ঠানের মঞ্চ যেখান থেকেই একাধিক প্রকল্পের শিলান্যাস অর্থাৎ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ব্রিগেডে দাঁড়িয়েই।

মনে করা হচ্ছে যে, আগামী বিধানসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ সর্বাধিক বৃহৎ রাজনৈতিক জনসভা এই ব্রিগেডে হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ, শিক্ষা, শিল্প-সহ একাধিক ইস্যুতে সুর ছড়িয়েছে অন্যান্য সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Read More- SIR-এ বড় অসঙ্গতি! ৬ই মার্চ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঘোষণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

গত কয়েকদিন যাবৎ ধরেই রাষ্ট্রপতি ইস্যুতে রাজ্য রাজনীতি এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরগরম হয়েছে। ইতিমধ্যেই রায়দিঘি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত-সাহ কর্মসংস্থান নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন। বহুবারই রাজ্যের অনুপ্রবেশ ইস্যুতে তুলেছেন শিথিলতার অভিযোগ। এর মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিগেডের মঞ্চ থেকে আজ কি বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

এইরকম আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button