Pakistan Blast News: রমজানের প্রথম দিনই মর্মান্তিক বিস্ফোরণ পাকিস্তানে, বহুতলের একটি অংশ ধসে মৃত কমপক্ষে ১৬, আহত অনেকেই
পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, বুধবার গভীর রাতেই বহুতলটির দ্বিতীয় তলায় হঠাৎই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকাও এবং মুহূর্তের মধ্যেই বহুতলের একটি বড় অংশ ধসে পড়ে।
Pakistan Blast News: ফের রক্তাক্ত পাকিস্তান, আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল করাচি
হাইলাইটস:
- বৃহস্পতিবার ভোরে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে পাকিস্তানে
- বিকট শব্দে কেঁপে ওঠে করাচির সোলজার বাজার এলাকা
- গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় তুমুল উত্তেজনা
Pakistan Blast News: রমজানের শুরুর দিনই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের মাটি। গতকাল সকালে পাকিস্তানের করাচি শহরের সোলজার বাজার এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে একটি বহুতলের একাংশ ভেঙে পড়ে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুসারে, এই ঘটনায় এখনও অবধি অন্ততপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি বলে জানা যাচ্ছে।
We’re now on WhatsApp- Click to join
রমজানের প্রথম দিনই ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে
পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, বুধবার গভীর রাতেই বহুতলটির দ্বিতীয় তলায় হঠাৎই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকাও এবং মুহূর্তের মধ্যেই বহুতলের একটি বড় অংশ ধসে পড়ে। ভয়াবহ বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় এবং দ্রুত উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।
We’re now on Telegram- Click to join
কিন্তু কী কারণে হল এই বিস্ফোরণ?
স্থানীয় সূত্রের দাবি যে, এই বহুতলের দ্বিতীয় তলায় রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই সূত্রপাত হতে পারে এই দুর্ঘটনার। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও অবধি নিশ্চিত জানানো হয়নি। তদন্তকারী সংস্থাগুলি ঘটনাস্থল ঘিরে রেখেই ধ্বংসস্তূপ খতিয়ে দেখছে আর বিস্ফোরণের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।
A bomb blast occurred in Karachi, Pakistan on the first day of the month of Ramadan.pic.twitter.com/2w8Lp47rQ0
— Pawan goel (@pawangoel_bjp) February 20, 2026
ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ, দমকল আর উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার করা হয় আটকে পড়া মানুষদের। আহতদের দ্রুত ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে এবং সেখানেই তাদের চিকিৎসা চলছে। রাতভর চলে উদ্ধারকাজ এমনটাই জানিয়েছে প্রশাসন। তবে পুরো বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছেন তদন্তকারীদলরা।
Read More- আচমকাই বিস্ফোরণ ভাঙরে! কেঁপে উঠল এলাকা, আইসিইউতে গুরুতর জখম অবস্থায় ভর্তি ৩ শিশু
এই ভয়াবহ ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসার জন্য তিনি সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। এরই সঙ্গে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে দ্রুত তদন্তের নির্দেশ জারি করা হয়েছে, যাতে ভবিষ্যতে এহেন দুর্ঘটনা এড়ানো যায়।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







