Pak-Afghan War: প্রথমবার পাকিস্তানে ঢুকে ড্রোন হামলা তালিবানের! যুদ্ধবিরতিতে সায় নেই দুই দেশেরই
প্রথমে স্থলপথে সংঘর্ষ শুরু হওয়ার পর তা আকাশপথেও ছড়িয়ে পড়ে। পাকিস্তান আফগানিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। এর পাল্টা জবাবে আফগানিস্তান প্রথমবারের মতো পাকিস্তানের নওশেরা সেক্টর সহ একাধিক শহরে অবস্থিত সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় বলে দাবি করে তালিবান।
Pak-Afghan War: পাকিস্তানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে প্রথমবার ড্রোন হামলা চালায় আফগানিস্তান
হাইলাইটস:
- পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে
- স্থলপথে সংঘর্ষ এবং আকাশপথে ড্রোন হামলা দু’পক্ষের কয়েকশ সেনা হতাহত
- দুই দেশই দাবি করছে একে অপরের একাধিক সামরিক ঘাঁটি ধ্বংস করেছে
Pak-Afghan War: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে সংঘাত চলছে তা এখন আরও তীব্র আকার ধারণ করেছে। গত ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া লড়াই এখনও অব্যাহত রয়েছে। দুই দেশের সীমান্তের অন্তত ৮টি স্থানে সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে।
প্রথমে স্থলপথে সংঘর্ষ শুরু হওয়ার পর তা আকাশপথেও ছড়িয়ে পড়ে। পাকিস্তান আফগানিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে। এর পাল্টা জবাবে আফগানিস্তান প্রথমবারের মতো পাকিস্তানের নওশেরা সেক্টর সহ একাধিক শহরে অবস্থিত সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় বলে দাবি করে তালিবান।
We’re now on WhatsApp – Click to join
পাকিস্তান গতকাল সন্ধ্যা পর্যন্ত আফগানিস্তানের ৩১টির বেশি সামরিক ঘাঁটিতে বিমান হামলার ভিডিও প্রকাশ করেছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। অন্যদিকে আফগান সেনাবাহিনীর স্পষ্ট দাবি, ২৬শে ফেব্রুয়ারি রাত থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টিরও বেশি পাকিস্তানি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
2ND TIME IN 9 MONTHS
Pak totally caught sleeping by Afghan offensive.
Convoys of Afghan forces are at Durand Line beseiging Pak posts. War breaks out. Pakistan ministers take to Social Media crying foul. pic.twitter.com/H6u4wnjGGt— Rahul Shivshankar (@RShivshankar) February 27, 2026
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে, ২৬শে ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ২৭শে ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সংঘর্ষে আফগান বাহিনীর ২৭৪ জন সেনা নিহত এবং ৪০০-র বেশি সেনা আহত হয়েছে। এর পাশাপাশি ৭৪টিরও বেশি আফগান সেনা ঘাঁটি ধ্বংস এবং ১৮টির দখল নেওয়ার কথা জানানো হয়েছে। এছাড়া ইসলামাবাদ দাবি করেছে, ১৫০টির বেশি ট্যাঙ্ক, আর্টিলারি ও মর্টার গান ধ্বংসের দাবি করেছে তারা।
অন্যদিকে পাকিস্তান স্বীকার করেছে যে, এই সংঘাতে তাদের ১২ জন সেনা নিহত এবং ২৭ জন সেনা আহত হয়েছেন। তবে আফগান সরকারের স্পষ্ট দাবি, রাত ৯টা থেকে ১টার মধ্যে চালানো হামলায় ৫৫ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যদিও সর্বশেষ হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের তথ্যের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে একাধিক দেশ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি প্রথমে মধ্যস্থতার প্রস্তাব দেন। এরপর একে একে সৌদি আরব, মিশর, তুরস্কের তরফে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত উভয় দেশই যুদ্ধবিরতি বা তৃতীয় পক্ষের মধ্যস্থতায় রাজি হয়নি।
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







