Bangla News

Odisha Hospital Fire: ভোররাতে হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন! মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ অসহায় রোগীর

এ বিষয়ে মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, এসসিবি হাসপাতালের ট্রমা কেয়ারের ICU-তে শর্ট সার্কিটে হয়ে থাকতে পারে। সেখান থেকেই প্রাথমিকভাবে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। 

Odisha Hospital Fire: কটকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! রোগীদের বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে গেলেন ১১ হাসপাতালকর্মীও

হাইলাইটস:

  • ওড়িশার হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন
  • রোগীদের বাঁচাতে গিয়ে মারা যান স্বাস্থ্যকর্মীরা
  • ইতিমধ্যেই হাসপাতালে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী

Odisha Hospital Fire: সোমবার ভোরে আচমকা ওড়িশার কটকের একটি হাসপাতালে ঘটে যায় মর্মান্তিক ঘটনা৷ এসসিবি মেডিক্যাল তকলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ICU-তে রাতের অন্ধকারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড৷ আগুনে পুড়ে দমবন্ধ হয়ে মৃত্যু অন্ততপক্ষে ১০ জন অসহায় রোগীর৷ এবং মারা গিয়েছেন হাসপাতালের ১১ জন উপস্থিত কর্মীও৷ ভোরেই হাসপাতালে উপস্থিত হয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী স্বয়ং। চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেছেন।

We’re now on WhatsApp- Click to join

কীভাবে মাঝরাতে ICU-তে আগুন লাগল?

এ বিষয়ে মুখ্যমন্ত্রী মোহন জানিয়েছেন, এসসিবি হাসপাতালের ট্রমা কেয়ারের ICU-তে শর্ট সার্কিটে হয়ে থাকতে পারে। সেখান থেকেই প্রাথমিকভাবে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

এ প্রসঙ্গে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, রোগীদের বাঁচাতে গিয়েই এদিন গুরুতরভাবে আহত হয়েছেন উপস্থিত হাসপাতালকর্মীরা৷ তবে আগুনে ঝলসে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে না ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে গিয়ে, তা এখনও অবধি স্পষ্ট নয়।

We’re now on Telegram- Click to join

জানা গিয়েছে যে, এদিন রাত ঠিক আড়াইটে থেকে ভোর ৩টের মধ্যে আচমকাই এই আগুন লাগে৷ অনেকেই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। প্রথমে হাসপাতালের কর্মীরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে পৌঁছায় একাধিক দমকল ইঞ্জিন৷ ঘটনার পরপরই এলাকায় পৌঁছান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং৷ যেখানে চিকিৎসা চলছে আহত রোগী এবং হাসপাতালকর্মীদের, সেখানেও তাঁরা পৌঁছান।

Read More- আনন্দপুরের ধ্বংসস্তূপে উদ্ধার আরও দুই জনের দেহাংশ, এরই মধ্যে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন জানান, “অন্য বিভাগে ২৩ জন রোগীকে ট্রান্সফার করা হয়েছে৷ অন্য বিভাগে নিয়ে যাওয়ার সময়ও গুরুতর অসুস্থ ৭ জন রোগীর মৃত্যু হয়েছে৷ ৩ জন রোগী পরে মারা গিয়েছেন৷ বাকি যাঁরা অসুস্থ রয়েছে তাঁদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছি৷”

মৃতদের পরিবারের উদ্দেশ্যে আর্থিক ২৫ লক্ষ টাকা সাহায্যর ঘোষণা করা হয়েছে ওড়িশা সরকারের তরফে৷ এই মর্মান্তিক ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে৷ যদি ঘটনার তদন্তে কারও গাফিলতি প্রকাশ্যে আসে, তবে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button