Bangla News

North Bengal Train Cancel: দার্জিলিং মেল সহ উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন বাতিল করল রেল, কেন বাতিল করা হল সব ট্রেন? জেনে নিন

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনে গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামে।

North Bengal Train Cancel: একসঙ্গে সব ট্রেন কেন বাতিল করে দেওয়া হল? এ প্রসঙ্গে কী বলছে রেল কর্তারা?

হাইলাইটস:

  • নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে যে ধস নেমেছে
  • তার জেরেই উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন চলাচল ব্যাহত হয়েছে
  • রেলের তরফে আর কী জানানো হয়েছে? জেনে নিন বিস্তারিত

North Bengal Train Cancel: এবার উত্তরবঙ্গের যাত্রীদের জন্য চরম খারাপ খবর সামনে এসেছে। বাতিল করা হয়েছিল গতকাল রাতের উত্তরবঙ্গগামী দূরপাল্লার ট্রেন। এর জেরে বিরাট ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের। এত ট্রেন একসঙ্গে কেন বাতিল করে দেওয়া হল? কী বলছে রেল কর্তৃপক্ষ?

We’re now on Telegram- Click to join

কেন বাতিল করা হল ট্রেন?

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব রেলের হাওড়া-মালদহ ডিভিশনে গতকাল অর্থাৎ, বৃহস্পতিবার ভোর রাতে প্রবল বৃষ্টির জেরে নিউ ফরাক্কা রেল স্টেশনের কাছে রেললাইনে ধস নামে। এর জেরেই ব্যাহত হয় ট্রেন চলাচল। অনেক চেষ্টার পরেও, বাধ্য হয়েই উত্তরবঙ্গগামী সব ট্রেন বাতিল করে দেওয়া হয়।

We’re now on WhatsApp- Click to join

কোন কোন ট্রেন বাতিল করা হয়?

জানা যায় যে, কেবল উত্তরবঙ্গ এক্সপ্রেস চলবে। বাকি সব ট্রেনই যেমন গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়।

এছাড়াও, শিয়ালদহ-মালদহ টাউন গৌর এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি পদাতিক এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল, শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, বাতিল হয়। আজকের জন্য সাহিবগঞ্জ-মালদহ টাউন মেমু, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালদহ টাউন-সাহিবগঞ্জ মেমু বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এদিন শুধুমাত্র চলেছে উত্তরবঙ্গ এক্সপ্রেস

গতকাল চলেছে উত্তরবঙ্গগামী একটিমাত্র ট্রেনই। উত্তরবঙ্গ এক্সপ্রেস কাটোয়া-বন্ডেল-আজিমগঞ্জ-নিউ ফরাক্কা রুট দিয়ে ঘুরে যাবে। ট্রেনের এহেন দুর্ভোগ আগামী দুই থেকে তিন দিন থাকবে বলেই আশঙ্কিত পূর্ব রেলের কর্তৃপক্ষরা।

Read More- ঘূর্ণিঝড় মন্থা আজ স্থলভাগে আঘাত হানবে, দ্রুত অন্ধ্রপ্রদেশের দিকে এগোবে, বন্ধ স্কুল-কলেজ, অনেক ট্রেন এবং বিমান বাতিল করা হয়েছে

গতকাল সকাল থেকেই উত্তরবঙ্গমুখী দূরপাল্লার ট্রেনগুলি বিকল্প রুট দিয়েই নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল তবে পরে দেখা যায় যে, এতগুলি ট্রেনকে বিকল্প রুট দিয়ে নিয়ে যাওয়া একেবারে সম্ভব নয়। তাই সব ট্রেনই বাতিল করার সিদ্ধান্ত নেন রেল কর্তারা। আজও পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা না থাকায় তাই বাতিল করা হল উত্তরবঙ্গগামী সব ট্রেনই।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button