Bangla News

Nepal Flood Alert: চিন্তা বাড়াচ্ছে আরেকটা হ্রদ…নেপালে ফের ধসের সম্ভাবনা! হড়পা বানের মৃত্যুমিছিলের মাঝে নতুন করে সতর্কতা জারি বন্যার

গতকাল ভোরেই সাধারণ মানুষের উদ্দেশ্যে মোবাইলে পৌঁছয় বন্যা সতর্কতার বার্তা। ইতিমধ্যেই ভয়াবহ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আবারও নতুন করে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এই সতর্কবার্তা।

Nepal Flood Alert: নেপালে ভয়াবহ বন্যার ক্ষত এখনও শুকায়নি, তবে তারই মধ্যে ফের নতুন করে বন্যার সতর্কবার্তা

হাইলাইটস:

  • নতুন করে বন্যার সতর্কতা জারি করা হল নেপালে
  • ভোটে কোশি নদীতে জলস্তর বাড়ায় বাড়ছে উদ্বেগ
  • বন্যাপ্রবণ এলাকাবাসীদের সতর্ক থাকার নির্দেশ

Nepal Flood Alert: সম্প্রতি ফের বন্যার সতর্কতা জারি করা হল নেপালে৷ গতকাল নেপালের ভোটে কোশি নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় ফের নতুন করে বন্যার সতর্কতা জারি করল প্রশাসন। ২৬শে আগস্টের ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলির বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ সতর্কতায় থাকার। এরইসঙ্গে এখনও বিপর্যয়ের পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত উদ্ধারকারী দলগুলি।

We’re now on Telegram- Click to join

গতকাল ভোরেই সাধারণ মানুষের উদ্দেশ্যে মোবাইলে পৌঁছয় বন্যা সতর্কতার বার্তা। ইতিমধ্যেই ভয়াবহ বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আবারও নতুন করে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এই সতর্কবার্তা।

নেপালের বিপর্যয় মোকাবিলা সংস্থা জানিয়েছে, নেপালের এই বিপর্যয়ে মৃতের সংখ্যা প্রায় ৮০০ জন এবং এখনও অবধি নিখোঁজ ২,৫০২ জন। চীনের সীমান্তবর্তী অংশে কর্তৃপক্ষ খবর দিয়েছে ১৬ জনের মৃত্যুর। সেখানেও এখনও নিখোঁজ রয়েছেন ৫৪৬ জন।

We’re now on WhatsApp- Click to join

মোবাইলে সতর্কবার্তা ফের বন্যার আশঙ্কা

এবার নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির প্রধান নির্বাহী ধরম রাজ উপ্রেতির মতে, সর্বশেষ সতর্কতা জারি করা হয় চীনা কর্তৃপক্ষ উজানে জলপ্রবাহ বেড়ে যাওয়ার তথ্য জানানোর পরই।

এদিন, চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া দেশটির জলসম্পদ মন্ত্রকের নয়া উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, গত বুধবারের বন্যার পর উঁচু পাহাড়ি এলাকায় তৈরি হওয়া একটি নতুন হ্রদের জল বেশ কিছুটা নেমে গিয়েছে। তবে এখনও পুরোপুরি কাটেনি বিপদের আশঙ্কার রেশ।

শিনহুয়া আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ৫.৬ কিলোমিটার উজানে অবস্থিত একটি বিশাল গর্ত অথবা জলাধার এখনও সেই ঝুঁকি তৈরি করছে। সেখানে জল জমে রয়েছে আনুমানিক ১৪ লক্ষ ঘনমিটার। পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজরদারি চালানোরও প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Read More- নেপালে আবারও প্রবল বর্ষণ! বিহারের এই জেলাগুলিতে উচ্চ সতর্কতা; গণ্ডক নদী বিপদসীমার উপরে

এদিকে, গ্যাস, তেল এবং কয়লা পোড়ানোর মতো মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এর ফলেই এ ধরনের বিপর্যয়ের সম্ভাবনা আরও বাড়ছে। বিশেষ করে বিশ্বের অন্যান্য বহু এলাকার তুলনায় হিমালয় অঞ্চল উল্লেখযোগ্যভাবে দ্রুতই উষ্ণ হয়ে উঠছে, যা পরে ভবিষ্যতেও এ ধরনের দুর্যোগের ঝুঁকি আরও বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button