Bangla News

Nepal Flash Flood: ছয়দিন পড়েও কাটেনি আতঙ্ক, নেপাল-তিব্বতে মৃতের সংখ‍্যা ৯৫০ পার, নিখোঁজ প্রায় সাড়ে ৪ হাজার

গত বুধবার অর্থাৎ ২৬শে আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসে ভয়াবহ হরপা বানের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিপুল জলরাশি, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে নেপাল ও তিব্বতের একাধিক গ্রাম ও শহর ভাসিয়ে দেয়।

Nepal Flash Flood: কৈলাস মানস সরোবরের উদ্দেশ্যে যাত্রা করা হিন্দু তীর্থযাত্রীরাও নিখোঁজ রয়েছেন

হাইলাইটস:

  • নেপাল-তিব্বত সীমান্তে হরপা বানে মৃতের সংখ‍্যা ৯৫০ পার
  • এখনও নিখোঁজ রয়েছেন ৪৪০০-র বেশি মানুষ
  • কাদামাটি ও ধ্বংসাবশেষ থেকে দেহ উদ্ধার করা হচ্ছে

Nepal Flash Flood: ভয়াবহ হড়পা বানের ছয়দিন পরেও নেপাল ও তিব্বতে পরিস্থিতির কোনও উন্নতি নেই। কাদা, ধ্বংসস্তূপ ও দুর্গম পাহাড়ি এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা প্রায় ৯৫০ ছাড়িয়েছে। জানা যাচ্ছে, এখনও নিখোঁজ রয়েছেন ৪৪০০-র বেশি মানুষ। ভারতের নিম্নপ্রবাহের নদীগুলি থেকেও অন্তত ১৭টি দেহ উদ্ধার করা হয়েছে।

We’re now on WhatsApp – Click to join

গত বুধবার অর্থাৎ ২৬শে আগস্ট নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমবাহ ধসে ভয়াবহ হরপা বানের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে বিপুল জলরাশি, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে নেপাল ও তিব্বতের একাধিক গ্রাম ও শহর ভাসিয়ে দেয়। ধ্বংস হয়েছে নেপালের একাধিক রাস্তা ও সেতু, ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র এবং যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকা।

এদিকে আশঙ্কা করা হচ্ছে নেপালের রাসুয়া জেলায় একাধিক সুড়ঙ্গের ভিতরে প্রায় ১০০ জন জলবিদ্যুৎকর্মী আটকে রয়েছেন। ইতিমধ্যে দুটি সুড়ঙ্গ থেকে তিনটি দেহ উদ্ধার হয়েছে। কাদা ও ধ্বংসাবশেষে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ হয়ে যাওয়ার ফলে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।

নেপাল সরকার প্রায় ২০,৬০০ জনকে উদ্ধার ও ত্রাণকাজে মোতায়েন করেছে। এখনও পর্যন্ত দুর্গত এলাকা থেকে ৩,১০০-র বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। বিপুল সংখ্যক দেহ উদ্ধার হওয়ায় নেপালের মর্গগুলিতেও জায়গার সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শনাক্ত না হওয়া দেহগুলি থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে শেষকৃত্য করে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছে নেপাল প্রশাসন।

অন্যদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভিড় করছেন পরিবারের সদস্যরা। উদ্ধার হওয়া দেহগুলির ছবি দেখে প্রিয়জনদের শনাক্ত করার চেষ্টা করছেন তারা। দেহ সংরক্ষণের জন্য নেপাল ইতিমধ্যে আন্তর্জাতিক সাহায্যের আবেদনও জানিয়েছে। নেপালে নিখোঁজদের তালিকায় ৫৯২ জন বিদেশিও রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তিব্বতের কৈলাস পর্বতের উদ্দেশ্যে যাত্রা করা হিন্দু তীর্থযাত্রীরা।

Read more:- নেপালের বন্যায় মৃতের সংখ্যা ৮১০-এ পৌঁছেছে, এখনও নিখোঁজ হাজার হাজার মানুষ, কী জানাচ্ছে ভারতীয় বিদেশ মন্ত্রক?

তিব্বতেও ভয়াবহ পরিস্থিতি

তিব্বতে চিনের দেওয়া হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪৬ জনের মতো নিখোঁজ রয়েছেন। সেখানে ২,০০০-এর বেশি উদ্ধারকর্মী বিপর্যয় মোকাবিলায় কাজ করছেন। তবে দুর্যোগের মূল কেন্দ্রের কাছে পৌঁছনো এখনও অত্যন্ত কঠিন হয়ে রয়েছে।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button