Bangla News

Narendra Modi-Mamata Banerjee: কেরালা নাম বদলে থেকে ‘কেরলম’ করেছে মোদি সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি কবে করা হবে গ্রাহ্য?

কেরালার নাম বদলের উদ্যোগে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অগ্রগণ্য ছিলেন। মালায়ালম ভাষায় কেরালাকে বলা হয় ‘কেরলম’। মালায়ালম এবং অন্য ভাষার মানুষদের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।

Narendra Modi-Mamata Banerjee: কেরালার নাম পরিবর্তিত হতেই মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

হাইলাইটস:

  • ইতিমধ্যেই কেরালাকে ‘কেরলম’ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • তা শোনার পরই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • এদিন এ প্রসঙ্গে আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Narendra Modi-Mamata Banerjee: এবার মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ বৈঠকে কেরালার নাম বদলের সিদ্ধান্ত হল। এ কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেরালার বিধানসভায় আগেই এই প্রস্তাব পাস হয়েছিল। তারপর আবেদন জানানো হয়েছিল কেন্দ্রের কাছে। এবার সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো নাম বদলের।

We’re now on WhatsApp- Click to join

নাম বদলের উদ্যোগ কেরালার

কেরালার নাম বদলের উদ্যোগে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন অগ্রগণ্য ছিলেন। মালায়ালম ভাষায় কেরালাকে বলা হয় ‘কেরলম’। মালায়ালম এবং অন্য ভাষার মানুষদের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছিলেন তিনি।

We’re now on Telegram- Click to join

এবার থেকে কেরালার নাম পরিবর্তন হয়ে হল ‘কেরলম’। আগেই উঠেছিল পশ্চিমবঙ্গের নাম বদল করার প্রস্তাব। ২০১৮ সালে নাম বদলের প্রস্তাব পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি ছিল যে পশ্চিমবঙ্গের নাম বদলে করা হোক ‘বাংলা’।

সব ভাষাতেই পশ্চিমবঙ্গকে বাংলা বলে উক্ত করা হোক এটাই দাবি ছিল রাজ্যের। কারণ পশ্চিমবঙ্গের নাম ওয়েস্ট বেঙ্গল হওয়াতে পিছনে থাকতে হয় সব ক্ষেত্রেই। কারণ ইংরেজি অ্যালফাবেট ডব্লিউ দিয়ে এই নাম শুরু হচ্ছে সেই কারণে বিশেষ করে। এছাড়াও এখন আর পূর্ববঙ্গ বলে কোনও জায়গাই নেই, তাই পশ্চিমবঙ্গ নামের কোনও মানেই হয় না বলে উঠেছিল এই দাবি।

কিন্তু সে সময় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে প্রস্তাবটিকে খারিজ করে দেওয়া হয়। কারণ অনেকটাই এক হয়ে যাচ্ছে বাংলা আর বাংলাদেশ। রাজ্যের নাম বাংলা এবং পড়শি দেশের নাম বাংলাদেশ। তাই এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার সম্মতি দেয়নি। তবে প্রস্তাবটিকে পুরোপুরি খারিজও করা হয়নি। গতকাল এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে অশ্বিনী বৈষ্ণবকে জিজ্ঞাসা করা হলেও বিষয়টি এড়িয়ে যান তিনি।

Read More- রমজান মাসে আফগানিস্তানে পাক হামলা! বেছে বেছে সাতটি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিল পাক F16 যুদ্ধবিমান

‘বাংলা বিরোধী বলেই কি এই বঞ্চনা’, তোপ মুখ্যমন্ত্রীর

এদিন এই খবর শোনা মাত্রই নবান্নে বসেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, পশ্চিমবঙ্গ সরকার একাধিকবার বিধানসভায় নাম বদলের প্রস্তাব পাস করে পাঠালেও তা ঝুলিয়ে রেখেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন যে, “আমাদের দীর্ঘদিন ধরে কেন এই ‘ডব্লিউ’ অক্ষরের জন্য তালিকায় সবার শেষে পড়ে থাকতে হবে? যখন রাজ্যের ছেলেমেয়েরা সর্বভারতীয় পরীক্ষা দিতে যায়, তখন তাদের বসতে হয় পিছনের বেঞ্চে। এমনকি মুখ্যমন্ত্রী হিসেবে আমি কোনো বৈঠকে গেলেও সবার শেষে আমাকে বলার সুযোগ দেওয়া হয়।” তিনি আরও বলেন, “বিধানসভায় ‘বাংলা’ নাম আমরা দুই-তিনবার পাস করেছি। ভোটের সময় ওরা এই রাজ্যকে ‘বাংলা’ বলে ডাকে তাহলে এখন নাম দিতে আপত্তি কীসের? ওরা আসলেই বাংলা বিরোধী, তাই আমাদের সাথে বঞ্চনা করছে।”

কেরালার বাম সরকারের দাবি মেনে নেওয়ায় বিজেপি এবং সিপিএম-এর মধ্যে গোপন বোঝাপড়া রয়েছে বলেও এদিন ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, কেরালায় বামেদের সুবিধা করে দিয়ে এবার বাংলায় তৃণমূলকে কোণঠাসা করাই হয়তো কেন্দ্রের মূল লক্ষ্য।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button