Bangla News

Minor Physical Assault in Kolkata: অসুস্থবোধ করছিলেন নাবালিকা, কারণ জানতেই শিউরে উঠলেন মা! পকসোর ধারায় গ্রেফতার ৫ নাবালক

একই দিনে শহর কলকাতায় জোড়া ধর্ষণের অভিযোগ। দু’টি অকুস্থলের মধ্যে দূরত্ব প্রায় সীমিত। একটি কসবা, অন্যটি হল বাগুইআটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বেশ কয়েকদিন ধরেই বাগুইআটির নির্যাতিতা নাবালিকা অসুস্থ বোধ করছিলেন।

Minor Physical Assault in Kolkata: একইদিনে জোড়া ধর্ষণের অভিযোগ খাস শহর কলকাতায়, ইতিমধ্যেই থানায় মামলা রুজু

হাইলাইটস:

  • রবিবার নির্যাতিতার মা থানায় গিয়ে পাঁচ নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন
  • সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই পাঁচ অভিযুক্ত প্রতিবেশী নাবালককে
  • ইতিমধ্যেই জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে পকসোর ধারায় মামলা রুজু করা হয়েছে

Minor Physical Assault in Kolkata: স্কুলছাত্রীকে লাগাতর ধর্ষণের বিস্ফোরক অভিযোগ। সাম্প্রতিক সময়ে সে আচমকাই অসুস্থ হয়ে পড়ে। নাবালিকা মেয়ের গতিবিধি দেখে মায়ের মনে কোণে সন্দেহ জন্ম নেয়। খতিয়ে দেখতেই পায়ের তলা থেকে তাঁর যেন মাটি সরে যায়। এরপরেই বাগুইআটি থানায় দ্বারস্থ হন। পকসো মামলায় তিনি পাঁচ প্রতিবেশীর বিরুদ্ধে দায়ের করেন লিখিত অভিযোগ।

We’re now on WhatsApp- Click to join

একই দিনে শহর কলকাতায় জোড়া ধর্ষণের অভিযোগ। দু’টি অকুস্থলের মধ্যে দূরত্ব প্রায় সীমিত। একটি কসবা, অন্যটি হল বাগুইআটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বেশ কয়েকদিন ধরেই বাগুইআটির নির্যাতিতা নাবালিকা অসুস্থ বোধ করছিলেন। বছর এগারো বয়স তাঁর। সবে সে স্কুলে পড়ে। কিন্তু লাগাতর ধর্ষণের সে শিকার হয়েছে। পৈশাচিক লালসা তাঁকে যেন গিলে খেয়েছে, এমনটাই রয়েছে অভিযোগ। আর অভিযুক্ত কারা? তারাও হচ্ছে নাকি নাবালক।

We’re now on Telegram- Click to join

রবিবার ওই নির্যাতিতা নাবালিকার মা বাগুইআটি থানায় গিয়ে প্রতিবেশী পাঁচ নাবালকের বিরুদ্ধে দায়ের করেন ধর্ষণের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই দিনের দিনই গ্রেফতার করা হয় ওই পাঁচ অভিযুক্ত কিশোরকে। পুলিশি সূত্রে খবর যে, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধর্ষণ, অপরাধমূলক ভিত্তি প্রদর্শন ও পকসোর ধারায় রুজু করা হয়েছে মামলা। নাবালিকা এবং ধৃতদের প্রত্যেকেরই মেডিকেল পরীক্ষাও করানো হয়ে গিয়েছে। তবে এক্ষেত্রে একটি বিষয় এখনও অবধি অস্পষ্ট, তা হল এই ঘটনা ধর্ষণ নাকি গণধর্ষণ। মূল অভিযুক্ত এক না একাধিক তা এখনও পর্যন্ত জানা যায়নি।

Minor Physical Assault in Kolkata

তবে অভিযুক্ত নাবালকদের থানায় পুলিশ আটক করেনি। যেহেতু ধৃতদের প্রত্যেকের বয়স ছিল ১৮ বছরের নীচে। সেহেতু গ্রেফতার করার পর তাদের পাঠানো হয়েছে একটি সরকারি হোমে। সোমবার অভিযুক্তদের বিধাননগর জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়। সেখানেই হেফাজতে নেওয়ার জন্য আর্জি জানায় পুলিশ। তারপর হোমে পাঠানো হয়।

Read More- চলন্ত ভ্যানে মহিলাকে গণধর্ষণ, ফরিদাবাদে মর্মান্তিক ঘটনার শিকার এক মহিলা, ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের

কসবায় নাবালিকা ধর্ষণের বিস্ফোরক অভিযোগ

একই রকমের নৃশংস ঘটনার সাক্ষী থাকল খাস শহর কলকাতার কসবা এলাকাও। নাবালিকাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতকে আলিপুর আদালতে পেশ করে তাঁদের হেফাজতে নিয়েছে কসবা থানার পুলিশ।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button