Bangla News

MHA on Iran US Israel Conflict: ‘ইরানের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করলেই চিহ্নিত করুন’, অশান্তির আঁচ পেতেই রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের

গত শনিবারই ইরানে হামলা চালায় আমেরিকা-ইজরায়েলের যৌথ বাহিনী। এক সংবাদসংস্থার আধিকারিকদের উল্লেখ করেই জানিয়েছে, ওই দিনই রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়ে দিয়েছিল অমিত শাহের মন্ত্রক।

MHA on Iran US Israel Conflict: ভারতেও অশান্তির আঁচ পেয়ে এদিন রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠায় অমিত শাহের মন্ত্রক

হাইলাইটস:

  • শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা-ইজরায়েল
  • ওই দিনই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র
  • ভারতেও অশান্তি হতে পারে বলে মনে করছে কেন্দ্র

MHA on Iran US Israel Conflict: রাজ্যে আমেরিকা-ইজরায়েলের ইরানে হামলার পর অশান্তি আঁচ করে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি করে চিঠি। সেখানে বলা হয়েছে, কেউ যদি ইরানের সমর্থনে উস্কানিমূলক মন্তব্য করেন, তাঁদেরকে চিহ্নিত করতে হবে এবং তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতে হবে। যে কোনও প্রকারেই হোক না কেন, অশান্তির পরিস্থিতি এড়ানোর জন্য বিশেষ বার্তা দিয়েছে কেন্দ্র।

We’re now on WhatsApp- Click to join

  • গত শনিবারই ইরানে হামলা চালায় আমেরিকা-ইজরায়েলের যৌথ বাহিনী। এক সংবাদসংস্থার আধিকারিকদের উল্লেখ করেই জানিয়েছে, ওই দিনই রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়ে দিয়েছিল অমিত শাহের মন্ত্রক। তা এত দিনে এসেছে সংবাদসংস্থার হাতে। আমেরিকা-ইজরায়েলের ইরানে হামলার আবহে অশান্তি হতে পারে ভারতেও বলে মনে করে কেন্দ্র।

We’re now on Telegram- Click to join

চিঠিতে বলা হয়েছে যে, ইরানপন্থী উগ্র ধর্মপ্রচারকদের এবার চিহ্নিত করতে হবে, উস্কানিমূলক বক্তৃতা যাঁরা করছেন। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যেতে পারে, তার জন্যই রাজ্যগুলিকে এবার সতর্ক থাকতে হবে। যে কোনও প্রকার ধর্মীয় হিংসাত্মক ঘটনার জন্য প্রস্তুত থাকতে হবে আগে থেকে।

MHA on Iran US Israel Conflict

উল্লেখ্য, আমেরিকা-ইজরায়েলের ইরানে হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুকে নিয়ে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেয়নি ভারত। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেই শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছে নয়াদিল্লি। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে খামেনেইয়ের এহেন মৃত্যুসংবাদ রবিবার প্রকাশ্যে আসার পরই বিক্ষিপ্ত ভাবে ভারতের বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে। জম্মু এবং কাশ্মীরের একাধিক অঞ্চলে মার্কিন-ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানুষ প্রতিবাদে পথে নেমেছিলেন। উত্তরপ্রদেশের লখনউতেও বিক্ষোভ দেখানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে ভাগেই সতর্ক করেছে দিল্লি।

Read More- বিমান হামলায় নিহত ইরানের প্রাক্তন রাষ্ট্রপতি আহমেদিনেজাদ, আসলে কে ছিলেন এই আহমেদিনেজাদ?

পাকিস্তানে ১২ জনের মৃত্যু হয়েছে খামেনেইয়ের মৃত্যু পরবর্তী অশান্তিতে। কিছু বিক্ষোভকারী রবিবার করাচির মার্কিন উপদূতাবাসে ঢুকে পড়েছিলেন। গুলি চালায় নিরাপত্তাবাহিনী। সেখানে ১০ জনের এবং ইসলামাবাদে পৃথক ঘটনায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। ইরান আক্রমণের তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও।

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button