Mamata Banerjee-Supreme Court SIR Case: আজ সুপ্রিম কোর্টে SIR মামলার শুনানি! ফের কী শীর্ষ আদালতে সওয়াল করবেন উকিল মমতা…?
আজ ঠিক দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে ফের হবে এই মামলার শুনানি। গত বুধবারই এর শুনানিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সুপ্রিম কোর্টে এই ইস্যুতে সওয়ালও করেন তিনি।
Mamata Banerjee-Supreme Court SIR Case: আজ কী এজলাসে থাকবেন মুখ্যমন্ত্রী? ফের SIR মামলার শুনানিতে তাকিয়ে বাংলা!
হাইলাইটস:
- সোমবার, আজ সুপ্রিম কোর্টে হবে ফের SIR মামলার শুনানি
- আগের বাড়ে নিজেই সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- আজও কি তবে সুপ্রিম কোর্টে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী?
Mamata Banerjee-Supreme Court SIR Case: আজ, সুপ্রিম কোর্টে হবে পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি। এরইসঙ্গে আজ, সুপ্রিম-সোমবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিরও শুনানি হবে এসআইআর সংক্রান্ত বিষয়েও। গত বুধবারই শুনানিতে সর্বোচ্চ আদালতে সওয়াল করতে দেখা গিয়েছিল তৃণমূলনেত্রী ওরফে উকিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।
We’re now on WhatsApp- Click to join
আজ ঠিক দুপুর ২টো নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে ফের হবে এই মামলার শুনানি। গত বুধবারই এর শুনানিতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সুপ্রিম কোর্টে এই ইস্যুতে সওয়ালও করেন তিনি। তিনি প্রশ্ন তুলেছিলেন যে কেন পদবী বা নামের বানানের পার্থক্যের জন্য শুনানিতে ডাকা হচ্ছে। হিয়ারিংয়ে ডেকে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এই অভিযোগে সরব হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিস জারি করে শীর্ষ আদালত। সোমবার অর্থাৎ আজ এই মামলার শুনানিতে কী হয়, সেই দিকেই নজর থাকবে সকলের।
We’re now on Telegram- Click to join
গত বুধবারই জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় শীর্ষ আদালত পদবিগত ভুলের জন্য যেসব নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকাভুক্ত হয়েছে সেই নামগুলির ক্ষেত্রে কী কী করনীয় তা জানাতে। অন্যদিকে, এদিন রাজ্য সরকারকেও বলা হয়েছিল যে, তাঁরা কতজন আধিকারিক দিতে পারবেন তারও একটি তালিকা দেওয়ার জন্য কমিশনকে।
গোটা দেশ দেখেছে, বাংলার উপর আঘাত এলে অনেকেই পালায়—কিন্তু মমতা ব্যানার্জী লড়াই করেন 🔥#MamataBanerjee #AbhishekBanerjee #AbarJitbeBangla pic.twitter.com/6SYE36ZvYi
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) February 7, 2026
SIR-এর শুনানির পরই কমিশনের পক্ষ থেকে হলফনামায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করেই পঞ্চায়েত স্তর থেকে জানানো হয়েছে শুনানিকেন্দ্র সরানোর আবেদন, এমনকি হলফনামায় উল্লেখ করা হয়েছে বিএলও, মাইক্রো অবজার্ভারদের মতো আধিকারিকদের সুরক্ষার ব্যপারে আশঙ্কার কথাও।
Read More- ঐতিহাসিক সওয়াল মুখ্যমন্ত্রীর, বাংলায় SIR নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে পারে শীর্ষ আদালত!
এছাড়াও, এর পাশাপাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বোচ্চ আদালতে হাজির হয়ে মামলার সওয়াল করার বিষয়টিতেও আপত্তি জানিয়ে দায়ের করা হয়েছে এই মামলা। এই পরিস্থিতিতে আজ নজরে রয়েছে সুপ্রিম কোর্ট। আদৌ আজ মুখ্যমন্ত্রী মমতা ফের সওয়াল করবেন কি শীর্ষ আদালতে? কী হয় সেদিকেই মুখিয়ে বাংলা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







