Bangla NewsPolitics

Mamata Banerjee: এসআইআর-এর বিরোধী লড়াইয়ে এবার ধর্মতলায় ধর্না মুখ্যমন্ত্রীর, এবার ধর্নায় ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগ মুখ্যমন্ত্রীর!

প্রায়ই মুখ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলনে আমার জন্ম।’ দীর্ঘ চার দশক ধরে পক্ষে কিংবা বিপক্ষে দু’দিক থেকেই তাঁর আন্দোলনের নানান ধারা দেখেছেন রাজ্যবাসী। সেই তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যুদ্ধেও তাঁর আন্দোলনের ব্রহ্মাস্ত্রটি এবার প্রয়োগ করে দিলেন।

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলায় ধর্না মঞ্চের জমায়েতে ফিরে এল সিঙ্গুর নিয়ে অনশনেরকাল

হাইলাইটস:

  • গতকাল ধর্মতলায় ধর্নায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
  • এবার এই কর্মসূচি আজও শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী
  • ধর্মতলায় ধর্নায় এবার ‘ব্রহ্মাস্ত্র’ প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: এর আগে কোনও বারই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না এক দিনে শেষ হয়নি। শুক্রবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, শনিবার ফের সকাল ১০টা থেকে শুরু হবে এই কর্মসূচি। এর আগের দু’বারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে পর্দা টাঙিয়ে মেট্রো চ্যানেলে রাত্রি কাটিয়েছিলেন। এ বারেও এর আর অন্যথা হল না।

We’re now on WhatsApp- Click to join

প্রায়ই মুখ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলনে আমার জন্ম।’ দীর্ঘ চার দশক ধরে পক্ষে কিংবা বিপক্ষে দু’দিক থেকেই তাঁর আন্দোলনের নানান ধারা দেখেছেন রাজ্যবাসী। সেই তিনি, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর যুদ্ধেও তাঁর আন্দোলনের ব্রহ্মাস্ত্রটি এবার প্রয়োগ করে দিলেন। ব্রহ্মাস্ত্রের নামই ধর্না। আরও নির্দিষ্ট করে বললে বলা যাক, ধর্মতলায় ধর্না।

We’re now on Telegram- Click to join

গতকাল চলমান এসআইআর-প্রক্রিয়া বিরোধী আন্দোলনে সেই প্রসঙ্গ ফিরে এল এবার মঞ্চে এবং জমায়েতেও। জয় গোস্বামী থেকে শুরু করে কবীর সুমনেরা সিঙ্গুর আন্দোলনের সময় থেকেই মুখ্যমন্ত্রী মমতার পাশে ছিলেন। শুক্রবারের মঞ্চেও কবি এবং সঙ্গীতকার-গায়ক হাজির ছিলেন। দু’জনের কথাতেই ফিরে এল সেই সিঙ্গুরের দিনগুলি।

উঠল সেই পর্ব থেকে আমৃত্যু মমতার সাথে থাকা অধুনা প্রয়াত মহাশ্বেতা দেবী অথবা গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের নামও। আর জমায়েতে দু’দশকের ব্যবধানে সিঙ্গুর থেকে দুই ধর্নায় সেতুবন্ধন করলেন আসা বছর ৫৫-র দিগন্ত সাঁতরাও। যিনি তখন মধ্য-তিরিশের যুবক ছিলেন। তাঁর সংযোজন, “সেদিন জমির জন্য ছিলাম দিদির পাশে। আজ আছি ভোটাধিকারের জন্য। অনেকে হাত ছেড়েছে দিদির। আমি ছাড়িনি আর ছাড়বও না।’’

গতকাল ধর্না শুরুর সময়েই মেট্রো চ্যানেলে ঠাসা জমায়েত থাকলেও বিকাল ৫টার পর থেকে সেই ভিড় কিছুটা হালকা হতে শুরু করে। তবে শুক্রবারের জমায়েতে তরুণ এবং মহিলাদের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো।

Read More- রুশ থেকে এবার তেল কিনতে পারবে ভারত, সাময়িক ছাড়পত্র দিল আমেরিকা

এবারও মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘বিরোধী নেত্রী’ হিসাবেই চাইছেন উপস্থাপিত করতে এবং তিনি সে চেষ্টায় সফল বলেই মনে করছেন অনেকে। তাঁর মূল নির্বাচনী প্রতিপক্ষ বিজেপির সাথে নির্বাচন কমিশনকেও তিনি জুড়ে নিয়েছেন। আরও একটি মিল রয়েছে বাকি দু’টি ধর্নার সাথে এ বারের ধর্নার।

কিন্তু কেন মুখ্যমন্ত্রীকে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে হল? অনেকের মতে, ভোটারদের নাম বাদ দেওয়া, আসনওয়াড়ি হিসাব, সংখ্যালঘু ভোটের নানাবিধ সমীকরণ এমনভাবে আবির্ভূত হয়েছে যে, তাতে তৃণমূলের উদ্বেগের জন্য যথেষ্ট কারণ রয়েছে। যদিও ধর্নামঞ্চের প্রথম দিনের বক্তৃতায় তৃণমূলের সেনাপতি অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের আরও একবার দাবি করেছেন, “এক বছর আগে যা বলেছিলাম, আজও তাই বলছি। এবার তৃণমূলের বাড়বে ভোট এবং আসন দুই-ই। বিজেপিকে নামাতে হবে ৫০-এর নীচে। যা দেখছি তাতে ৪০-এর নীচে নেমে গেলেও অবাক হবনা।”

এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button