Bangla News

LPG Cylinder Price: LPG বুকিংয়ে নয়া নিয়ম সামনে এল, আর ২৫ দিন নয়, এবং ৪৫ দিন পর গ্যাস বুকিং করা যাবে

বর্তমানে দেশের অনেক শহরেই মানুষ এলপিজি সিলিন্ডার বুকিং করতে ক্রমবর্ধমান সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইন সিস্টেমে কারিগরি ত্রুটি এবং গ্যাস এজেন্সির বাইরে দীর্ঘ লাইন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে।

LPG Cylinder Price: পেট্রল, ডিজেল, কেরোসিনের এমনকি অপরিশোধিত তেলেরও কোনও অভাব নেই – পেট্রোলিয়াম মন্ত্রী

হাইলাইটস:

  • রান্নার গ্যাস বুকিং-এর নিয়ম নিয়ে বড় আপডেট সামনে এসেছে
  • আর ২৫ দিন নয়, এবং ৪৫ দিন পর গ্যাস বুকিং করা যাবে
  • ইতিমধ্যে রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৬০ টাকা করে

LPG Cylinder Price: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে রান্নার গ্যাসের দাম আগেই বেড়েছে, যার ফলে সঙ্কটের ভয়ও বেড়েছে। গতকালই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বস্ত করেছেন বুক করলে আড়াই দিনের মধ্যেই মিলবে গ্যাস। তবে তার পড়েও মানুষের মধ্যে আশঙ্কা একটা থেকেই যাচ্ছে।

We’re now on WhatsApp – Click to join

বর্তমানে দেশের অনেক শহরেই মানুষ এলপিজি সিলিন্ডার বুকিং করতে ক্রমবর্ধমান সমস্যার সম্মুখীন হচ্ছে। অনলাইন সিস্টেমে কারিগরি ত্রুটি এবং গ্যাস এজেন্সির বাইরে দীর্ঘ লাইন সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। কলকাতা সহ দেশের অন্যান্য শহরগুলি থেকে পাওয়া ছবিগুলি দেখায় যে রান্নার গ্যাস সাধারণ পরিবারের জন্য কতটা অপরিহার্য হয়ে উঠেছে।

গ্যাস এজেন্সির বাইরে লম্বা লাইনও মানুষের সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে। অনেক গ্রাহক বলছেন যে, অনলাইন বুকিং নম্বর কাজ করছে না, যার কারণে তাদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

রান্নার গ্যাস বুকিং-এর নিয়ম নিয়ে বড় আপডেট ইতিমধ্যে সামনে এসেছে। গতকাল সংসদে এই বিষয়ে বক্তব্য রেখেছেন পেট্রোলিয়াম মন্ত্রী নতুন নিয়ম সম্পর্কে। ২৫ দিন নয় এবার থেকে ৪৫ দিন পর করা যাবে গ্যাস বুকিং। কেন্দ্রীয় মন্ত্রী তাঁর বক্তব্যেই এ কথা উল্লেখ করেছেন। এদিন সংসদে হরদীপ সিং পুরী আরও জানিয়েছেন, দেশে পর্যাপ্ত গ্যাস মজুত আছে। পেট্রল, ডিজেল, কেরোসিনের এমনকি অপরিশোধিত তেলেরও কোনও অভাব নেই। এদিন মন্ত্রী এও উল্লেখ করেছেন, তেল এবং গ্যাসের সরবরাহও স্বাভাবিক রয়েছে।

Read more:- এলপিজি সিলিন্ডার নাকি ইন্ডাকশন, আপনার জন্য সবচেয়ে সস্তা এবং সেরা বিকল্প কোনটি জানেন?

এমনিতেই রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৬০ টাকা করে। যুদ্ধ আবহে সঙ্কট সামাল দিতে ২৫ দিনের ব্যবধানও রাখা হচ্ছে গ্যাস বুকিং-এর ক্ষেত্রে। তবে তাতেও আতঙ্ক যেন কমেনি। যার ফলে মানুষ অনেক বেশি পরিমাণে গ্যাস বুকিং করতে শুরু করেছেন।

উল্লেখ্য, সিলিন্ডারের অভাবে ইতিমধ্যেই শহরের একাধিক হোটেল-রেস্তোরাঁ বন্ধ হতে শুরু করেছে। বিপাকে পড়েছে স্কুল এবং হাসপাতালও।

এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button