Jharkhand Student Protest: ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলন আরও উত্তাল, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবিতে এবার অনড় ছাত্ররা
সংবাদ মাধ্যমকে এদিন একজন আন্দোলনকারী ছাত্র বলেন, “সরকার আমাদের দাবি না মানা অবধি আমাদের অবস্থানে আমরা অনড় থাকব। আমরা এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, কারণ এই পদে তিনি থাকার যোগ্য নন।
Jharkhand Student Protest: ১৪ দিনেও হয়নি সমাধান, পরীক্ষা দুর্নীতির অভিযোগে হেমন্ত সোরেনের ইস্তফা চেয়ে বিক্ষোভ ছাত্রদের
হাইলাইটস:
- ঝাড়খণ্ডে ছাত্রদের আন্দোলন আরও তীব্র হয়েছে
- পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে অনড় ছাত্ররা
- মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি ছাত্রদের
Jharkhand Student Protest: ঝাড়খণ্ডে পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ছাত্র বিক্ষোভ আরও ক্রমশ বাড়ছে। এই বিক্ষোভ আজ চতুর্দশ দিনে পড়েছে। একগুচ্ছ পরীক্ষা সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে শুক্রবার অর্থাৎ আজ আরও তীব্র আকার ধারণ করেছে ছাত্র আন্দোলন। শুক্রবার ১৪তম দিনে পৌঁছেছে আন্দোলন। আন্দোলনকারীরা এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পদত্যাগের দাবি তুলছেন। অভিযোগ করেছেন রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে অনশনরত ছাত্র-ছাত্রীরা, তাঁদের দাবিগুলির প্রতি রাজ্য সরকার কোনও গুরুত্ব দিচ্ছে না। তাঁদের দাবি, “মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্য নন হেমন্ত সোরেন”।
We’re now on Telegram- Click to join
সংবাদ মাধ্যমকে এদিন একজন আন্দোলনকারী ছাত্র বলেন, “সরকার আমাদের দাবি না মানা অবধি আমাদের অবস্থানে আমরা অনড় থাকব। আমরা এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, কারণ এই পদে তিনি থাকার যোগ্য নন। বেঙ্গালুরু থেকে তিনি ফিরে এসেছেন অনেক দিন হয়ে গেল, তবুও কোনও পদক্ষেপ নেননি এই পরিস্থিতি সম্পর্কে ।”
We’re now on WhatsApp- Click to join
আরেক আন্দোলনকারী মুখ্যমন্ত্রীর জবাবদিহিতা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “এটা দিল্লি না, এটা ঝাড়খণ্ড। স্পষ্টভাবে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছে ছাত্ররা। যদি, পদত্যাগ করতে পারেন ধর্মেন্দ্র প্রধান, তাহলে কেন পদত্যাগ করতে পারবেন না হেমন্ত সোরেন?”
Fake hunger striker Neha Bora arrived at the protest site in Jharkhand.
Students in Jharkhand are preventing her from entering the protest venue; they are not allowing any leftist or anti-national individual to take the stage.
However, she forced her way into the protest site… pic.twitter.com/utfgNR4ZE2
— Mohit (@Warlock_mohit) August 7, 2026
এদিকে, রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে আন্দোলনকারী ছাত্ররা তাঁদের দাবিগুলি পূরণের আবেদন জানান। তিনি বলেন যে, “মাননীয় সরকার ও মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে অনুরোধ যে, আমাদের সমস্যার কথা শুনুন এবং আমাদের দাবিগুলি পূরণ করুন, যাতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে এহেন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।”
Read More- এফআইআর চলতে থাকলে দেশব্যাপী নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিল ককরোচ জনতা পার্টি
এবং আন্দোলনকারীদের আরও দাবি যে, বারবার আবেদন জানিয়েও সরকারের কাছে কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ না হওয়ায় তাঁরা আরও আন্দোলন জোরদার করতে বাধ্য হয়েছেন। জেপিএসসি-জেএসএসসি সংস্কার মঞ্চের মুখপাত্র জীবন কুমার বলেছেন, “আমাদের ৫ জন সঙ্গী, যার মধ্যে রয়েছেন দু’জন মহিলা, এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে আর অনশনে যোগ দিয়েছেন আমাদের দাবিগুলি আদায়ের লক্ষ্যে। ”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







