Gyanesh Kumar at Kalighat: সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের কবলে পড়লেন জ্ঞানেশ কুমার
কালীঘাটে জ্ঞানেশ কুমারের পুজো দিতে যাওয়ার জন্য আগে থেকেই মন্দির চত্বরে পুরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিল কলকাতা পুলিশ। প্রত্যেকটি জায়গায় আটকে রাখা হয়েছিল ব্যারিকেড দিয়ে, কোনও রকম গাড়িই ওখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।
Gyanesh Kumar at Kalighat: জ্ঞানেশ কুমারকে দেখে এদিন উঠল ‘গো ব্যাক’ স্লোগান! দেখানো হল কালো পতাকাও
হাইলাইটস:
- আজ কালীঘাটে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার
- সোমবার দিনভর ধরেই বৈঠক রয়েছে তাঁদের
- জ্ঞানেশ কুমারকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান
Gyanesh Kumar at Kalighat: গতকাল অর্থাৎ রবিবার রাতে রাজ্যে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ৷ মুখ্য নির্বাচন কমিশনার সহ মোট ১২ জন সদস্য এই দলে রয়েছেন৷ আজ সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার৷ আর তাঁর সাথে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও৷ তবে, কালীঘাট এলাকায় পৌঁছতেই জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন৷ আর দেখানো হয় কালো পতাকাও৷
We’re now on WhatsApp- Click to join
কালীঘাটে জ্ঞানেশ কুমারের পুজো দিতে যাওয়ার জন্য আগে থেকেই মন্দির চত্বরে পুরো কড়া নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছিল কলকাতা পুলিশ। প্রত্যেকটি জায়গায় আটকে রাখা হয়েছিল ব্যারিকেড দিয়ে, কোনও রকম গাড়িই ওখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।
We’re now on Telegram- Click to join
জানা যাচ্ছে যে, ঘটনাস্থলে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। ছিলেন ডিসি সাউথ নিজেই৷ যাতে কোনও রকমভাবে কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় তাই তার আগে থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছিল কালীঘাট মন্দির চত্বর। এরই মাঝেই ঘটল কালো পতাকা দেখানোর মত ঘটনা৷
রাতে যখন জ্ঞানেশ কুমারদের কনভয় ভিআইপি রোড দিয়ে যাওয়ার সময় সেখানেও বিক্ষোভ দেখান সিপিএমের নেতা ও কর্মীরা। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগানও।
#ElectionCommission CEC #GyaneshKumar visits Kalighat temple in #Kolkata amidst “go back” slogans & black flags
Close to #MamataBanerjee residence – he got off a bulletproof car, in folded hands greeted people, then was about to trip…& then walked inside wearing blue n white pic.twitter.com/QREtF7shFs
— Tamal Saha (@Tamal0401) March 9, 2026
কালীঘাট মন্দির থেকে বেরনোর পরই সাংবাদিকদের মুখোমুখি হন জ্ঞানেশ কুমার। তিনি বলেন কেবল দু’টি বাক্য— ‘‘পশ্চিমবঙ্গের সকল ভাই-বোনকেই আমার নমস্কার। কালী মা সবাইকে ভাল রাখুন।’’ বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। গাড়িতে উঠে তিনি মুখ্যমন্ত্রীর পাড়া ছাড়েন।
সোমবার মুখ্য নির্বাচন কমিশনারের সাথে বৈঠক রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের। তৃণমূলের প্রতিনিধিদলে এদিন থাকবেন রাজীব কুমার।
রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি ও বর্তমানে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী রাজীব কুমার এই প্রথম রাজ্যের শাসকদলের হয়ে তিনি কোনও বৈঠকে প্রতিনিধিত্ব করবেন। তৃণমূলনেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের ধর্নামঞ্চে হাজির ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার। তৃণমূল সূত্রে জানা যায়, ওই প্রতিনিধিদলে এদিন হাজির থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য।
Read More- রুশ থেকে এবার তেল কিনতে পারবে ভারত, সাময়িক ছাড়পত্র দিল আমেরিকা
কমিশন সূত্রের খবর, সকাল ১০টা থেকে রাজনৈতিক দলগুলির সাথে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। সে জন্যই রাজ্য এবং কেন্দ্রের আটটি স্বীকৃত রাজনৈতিক দলকে এতে ডাকা হয়েছে। প্রত্যেকটি দলের সাথে আলাদা করে বৈঠক হবে এবং প্রতিটি রাজনৈতিক দলের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ মিনিট করে সময়।
তারপর এবার ফের সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে ভোটপ্রস্তুতি নিয়ে বৈঠক করবে নির্বাচন কমিশন। সেখানে কেন্দ্র এবং রাজ্যের ২৪টি সংস্থার (এনফোর্সমেন্ট এজেন্সি) প্রতিনিধি হাজির থাকবেন। বৈঠকে ডাকা হয়েছে আইজি, পুলিশ কমিশনারেট, ডিআইজি, এবং পুলিশ সুপার ও জেলাশাসকদের।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







