Dubai International Airport: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ফের ড্রোন হামলা চালালো তেহরান! বন্ধ আন্তর্জাতিক বিমান চলাচল
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ভিডিও৷ ভিডিওগুলোতে দেখা যাচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) কাছে থাকা একটা জ্বালানি ট্যাঙ্কে হঠাৎই আছড়ে পড়ে একটি ড্রোন, সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ৷ গোটা এলাকা ঢেকে যায় কালো ঘন ধোঁয়ায়৷
Dubai International Airport: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) কাছে থাকা একটা জ্বালানি ট্যাঙ্কে হঠাৎই আছড়ে পড়ে একটি ড্রোন, সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ
হাইলাইটস:
- ইরানের টার্গেটে ফের আরও একবার দুবাই
- দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালালো তেহরান
- এই বিস্ফোরণের শব্দ দুবাইয়ের একাধিক জায়গা থেকে শোনা গিয়েছে বলে খবর
Dubai International Airport: আবারও ড্রোন হামলা দুবাইয়ে! সূত্র মারফত জানা যাচ্ছে, এবার ইরানের টার্গেট ছিল দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর৷ সোমবার অর্থাৎ আজ ভোরে গাঢ় অন্ধকারের মাঝেই দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে ড্রোন হামলা চালায় তেহরান। সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর আগুন ধরে যায় সংশ্লিষ্ট এলাকায়৷
We’re now on WhatsApp – Click to join
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই সমস্ত ভিডিও৷ ভিডিওগুলোতে দেখা যাচ্ছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের (DXB) কাছে থাকা একটা জ্বালানি ট্যাঙ্কে হঠাৎই আছড়ে পড়ে একটি ড্রোন, সঙ্গে সঙ্গে ঘটে বিস্ফোরণ৷ গোটা এলাকা ঢেকে যায় কালো ঘন ধোঁয়ায়৷
Incêndio relatado no Aeroporto Internacional de Dubai após drones iranianos atacarem as instalações.
Este é um dos aeroportos mais movimentados do planeta, recebendo 90 milhões de passageiros por ano.
pic.twitter.com/P9tb3x2g4V— Pri (@Pri_usabr1) March 16, 2026
এই ঘটনা ছাড়াও, দুবাইয়ের কিছু অংশের বাসিন্দারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন৷ কেউ কেউ বলেছেন যে বিমানবন্দরের কাছে ধোঁয়া এবং আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। দুবাইয়ের মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে, ড্রোন হামলার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে আগুন লেগেছে। মিডিয়া অফিস জানিয়েছে, সিভিল ডিফেন্স দলগুলি বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডারের একটি আপডেটে দেখা গেছে যে, এই ড্রোন হামলার কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটগুলি বর্তমানে বন্ধ রয়েছে। এমনকি করাচি, কাঠমান্ডু, হ্যানয়, আসমারা এবং আম্মান থেকে দুবাইগামী কমপক্ষে ৫টি ফ্লাইট বর্তমানে বিমানবন্দরেই আটকে রয়েছে।
Read more:- ‘যুদ্ধ কখন শেষ হবে তা আমরা সিদ্ধান্ত নেব, আমেরিকা নয়’, ট্রাম্পের দাবি উড়িয়ে পাল্টা জবাব দিল তেহরান
দুবাই এবং দোহার কিছু অংশে বেসামরিক নাগরিকদের জন্য তেহরানের সতর্কতা জারি করার পর এবং কিছু এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানানোর পর এই ভয়াবহ ঘটনাটি ঘটে৷
এই রকম গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







