Digha Jagannath Rath Yatra: পুরীর ‘মুকুট’ পরে রাজকীয় বেশে সেজে উঠবে দিঘার জগন্নাথ, এদিন কী জানালেন প্রধান পুরোহিত?
রাজ্যে পালাবদলের পরই এবার ওড়িশা সরকারের সাথে নবান্নের হৃদ্যতা বেড়েছে। এবার তাই দিঘার রথে থাকবে পুরীর ছোঁয়া। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সাজবেন রাজবেশে।
Digha Jagannath Rath Yatra: রথযাত্রায় দিঘার জগন্নাথের মাথায় থাকবে পুরীর বিশেষ ‘রাজমুকুট’, সঙ্গে রথে থাকছে স্টিয়ারিং ও ব্রেক
হাইলাইটস:
- পুরীর ছোঁয়া থাকছে এবার দিঘার জগন্নাথ মন্দিরে
- দিঘার জগন্নাথের মাথায় উঠবে পুরীর ‘রাজমুকুট’
- রাজবেশে সাজবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা
Digha Jagannath Rath Yatra: রাজ্যে ক্ষমতায় এসেছে নয়া সরকার। তাই এবার দিঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রায়ও সেই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ২০২৫ সালে অক্ষয় তৃতীয় দিন উদ্বোধন হয়েছিল দিঘার এই জগন্নাথ মন্দিরের। গত বছর সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে জগন্নাথের রথের রশ্মিতে টান দিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যে পালাবদলের পরই এবার ওড়িশা সরকারের সাথে নবান্নের হৃদ্যতা বেড়েছে। এবার তাই দিঘার রথে থাকবে পুরীর ছোঁয়া। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা সাজবেন রাজবেশে। তাঁরা রথে চড়বেন পুরী থেকে আনা বিশেষ রাজমুকুট পরে।
We’re now on WhatsApp- Click to join
আগামিকাল অর্থাৎ ১৬ই জুলাই মহাসমারোহে অনুষ্ঠিত হবে এই রথযাত্রা। দিঘার জগন্নাথ মন্দিরে এবছর হবে দ্বিতীয় বর্ষের রথ উৎসব। এই উৎসবকে আরও আনন্দমুখর করে তুলতে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে চলছে প্রস্তুতি। রাস্তা সংস্কার এবং আলোকসজ্জার কাজও ইতিমধ্যে পৌঁছেছে শেষ পর্যায়ে। রথের মহড়াও এবার সফলভাবে সম্পন্ন হয়েছে।
We’re now on Telegram- Click to join
এবছর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাবা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী রথ উৎসবের সূচনা করবেন। এছাড়াও হাজির থাকবেন আরও কিছু বিশিষ্টজনও। স্নানযাত্রার পরই বিগ্রহরা নিভৃতবাসে এখন রয়েছেন। আজ নবযৌবন রূপ নিয়েই তাঁরা ভক্তদের দর্শন দেবেন।
ପବିତ୍ର ଶ୍ରୀଗୁଣ୍ଡିଚା ଯାତ୍ରା ପାଇଁ ଶ୍ରୀବିଗ୍ରହମାନଙ୍କ ତିନି ରଥ ପ୍ରସ୍ତୁତ।
ଜୟ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁ। 🙏🏻 #RathaJatra #JaiJagannatha #RathaJatra2026 #RathaYatra #ShreeJagannathaDhaam pic.twitter.com/44Z3EsOGl6
— Shree Jagannatha Temple Office, Puri (@SJTA_Puri) July 15, 2026
এদিকে, দিঘার মন্দিরের প্রধান পুরোহিত তথা দিঘার জগন্নাথ মন্দির ট্রাস্টির সদস্য রাধারমণ দাস জানিয়েছেন, দিঘার বিগ্রহদের জন্য পুরী থেকে আনা হচ্ছে বিশেষ রাজমুকুট, তৈরি হচ্ছে বিশেষ পোশাকও। রাজবেশে সেজে ‘পাহাণ্ডি বিজয়’ শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহদের তোলা হবে রথে। ওড়িশার বাইরে দিঘাতেও মিলবে এবার পুরীর মত রাজকীয় আমেজ।
Read More- আজ জগন্নাথদেবের স্নানযাত্রা, আপনি কী জানেন স্নান পূর্ণিমায় প্রভু জগন্নাথ কেন হস্তীরূপ ধারণ করেন?
এছাড়াও এবার দিঘার রথে লেগেছে নতুন চাকাও। সঙ্গে রথকে নিয়ন্ত্রণ করার জন্য থাকছে স্টিয়ারিং আর ব্রেকও। দিঘার জগন্নাথ মন্দির ট্রাস্টির সদস্য রাধারমণ দাস বলেছেন, “পুরীতে মন্দিরে যেমন রথ সোজা রাস্তায় যায়। কিন্তু আমাদের এখানে রথ কিছুটা যাওয়ার পরই ডানদিকে ঘুরতে হয়, গতবার এই রথের চাকা নিয়েই তৈরি হয়েছিল সমস্যা। সেজন্য এবার ৪টি নতুন চাকাও লাগানো হয়েছে। আর তা নিয়ন্ত্রণের জন্যই এবার থাকছে স্টিয়ারিং এবং ব্রেক।”
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







