Dharmendra Pradhan: ‘ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার করা উচিত নয়…,’কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর নিশানায় এবার রাহুল গান্ধী
সমাজ মাধ্যমে করা এক পোস্টে শিক্ষামন্ত্রীর দাবি, নিট ইস্যুতে আলোচনা করতেই সরকার সম্পূর্ণ প্রস্তুত থাকা সত্ত্বেও সংসদে বিতর্কের পথ এড়িয়ে এবার আন্দোলনের পথ বেছে নিয়েছে কংগ্রেস।
Dharmendra Pradhan: নিট-আন্দোলনকে কেন্দ্র করে এবার কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
হাইলাইটস:
- নিট ইস্যুতে রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের
- গতকালের বিক্ষোভকে ঘিরে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
- ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার কংগ্রেসের, দাবি শিক্ষামন্ত্রীর
Dharmendra Pradhan: নিটকে কেন্দ্র করে এদিন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিক্ষোভের পরই গতকাল পাল্টা আক্রমণ শানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ তিনি অভিযোগ করেছেন যে, সংসদের বাদল অধিবেশন ব্যাহত করতেই ছাত্রদের “রাজনৈতিক হাতিয়ার” হিসেবেই ব্যবহার করছেন কংগ্রেস এবং রাহুল গান্ধী।
We’re now on WhatsApp- Click to join
সমাজ মাধ্যমে করা এক পোস্টে শিক্ষামন্ত্রীর দাবি, নিট ইস্যুতে আলোচনা করতেই সরকার সম্পূর্ণ প্রস্তুত থাকা সত্ত্বেও সংসদে বিতর্কের পথ এড়িয়ে এবার আন্দোলনের পথ বেছে নিয়েছে কংগ্রেস। এবং অভিযোগ যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে ধর্না দিয়েই অসুবিধা তৈরি করা হয়েছে সাধারণ মানুষের এবং উপেক্ষা করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত প্রচলিত নিয়মকেও।
We’re now on Telegram- Click to join
আলোচনার বদলে এবার রাজনৈতিক নাটক কংগ্রেসের
শিক্ষামন্ত্রীর বক্তব্য, সরকার ইতিমধ্যেই জানিয়েছিল যে নিট ইস্যুতে সংসদে আরও বিস্তারিত আলোচনা করতে তারা প্রস্তুত। কিন্তু গণতান্ত্রিক বিতর্কের পরিবর্তে “রাজনৈতিক নাটক” বেছে নিয়েছে কংগ্রেস। তাঁর অভিযোগ যে, বিরোধীদের উদ্দেশ্য পড়ুয়াদের সমস্যার সমাধান করা নয়, বরং সংসদে অশান্তি সৃষ্টি করা রাজনৈতিক শিরোনাম তৈরি করার জন্য।
এদিন রাহুল গান্ধীর উদ্দেশ্য তিনি প্রশ্ন তোলেন, “বিষয়টি ছাত্রদের নয়, বরং নতুন করে সংঘাত তৈরির চেষ্টা।” তিনি স্পষ্ট করে জানান যে, “কেন্দ্র সরকার সংসদে নিট নিয়ে আলোচনা করতে এবং দেশের যুব সমাজের প্রতিটি প্রকৃত উদ্বেগের শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ উত্তর দিতে।”
LoP Shri @RahulGandhi and @INCIndia continue to shamelessly exploit students as political tools to manufacture disruption during the Monsoon Session of Parliament.
Shri @RahulGandhi and @INCIndia chose to stage a dharna outside the Hon'ble Prime Minister's residence , causing…
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 21, 2026
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক প্রচারের “প্রপ” কিংবা হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। অনিশ্চয়তা নয়-নিশ্চিত ভবিষ্যৎ, স্লোগান নয়-সমাধান, বিশৃঙ্খলা নয়-দায়িত্বশীলতা তাঁদের প্রাপ্য।
তিনি বলেন, “আমাদের ছাত্রদের কাছে আমরা কেবল ক্ষোভ প্রকাশের ঋণী নই। তাঁদের কাছে আমরা জবাবদিহি, সংস্কার ও সুনির্দিষ্ট উত্তর দেওয়ার দায়বদ্ধ। সেই প্রতিশ্রুতিই পালন করতে বদ্ধপরিকর আমাদের সরকার।”
Read More- যন্তর মন্তরে তীব্র বিক্ষোভ, আহত বহুজন, পড়ুয়াদের দাবি কি জেনে নিন?
প্রসঙ্গত, মঙ্গলবার নিট ইস্যুতে রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভকে কেন্দ্র করেই সরকার এবং কংগ্রেসের মধ্যে এবার তীব্র রাজনৈতিক সংঘাত তৈরি হয়েছে। বিক্ষোভের ধরন এবং নিট ইস্যু মোকাবিলা নিয়েই উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে এবার পাল্টাপাল্টি অভিযোগ ছুঁড়ছে।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







