DA West Bengal: বিরাট বড় খবর! দুই কিস্তিতে মিলবে এবারের বকেয়া ডিএ, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই জারি নয়া বিজ্ঞপ্তি
এই বকেয়া টাকা, প্রথম পর্যায়ে বকেয়া ডিএ দুই কিস্তিতে দেওয়া হবে বলেই জানানো হয়েছে অর্থ দফতরের জারি করা ওই বিজ্ঞপ্তিতে। প্রথম কিস্তি মার্চ আর দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে সেপ্টেম্বরে।
DA West Bengal: প্রথম কিস্তি মার্চে, আর দ্বিতীয়টা কবে? সরকারি কর্মচারীদের জন্য বকেয়া ডিএ নিয়ে বড় ঘোষণা!
হাইলাইটস:
- কীভাবে দেওয়া হবে এই বকেয়া ডিএ টাকা?
- সোমবার বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর
- আজ এই প্রতিবেদনে আরও বিশদ জানুন…
DA West Bengal: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরই বকেয়া ডিএ মেটানো নিয়ে এবার নয়া বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটাতে অর্থ দফতর নয়া বিজ্ঞপ্তি জারি করল।
We’re now on WhatsApp- Click to join
এই বকেয়া টাকা কীভাবে দেওয়া হবে?
এই বকেয়া টাকা, প্রথম পর্যায়ে বকেয়া ডিএ দুই কিস্তিতে দেওয়া হবে বলেই জানানো হয়েছে অর্থ দফতরের জারি করা ওই বিজ্ঞপ্তিতে।
প্রথম কিস্তি মার্চ আর দ্বিতীয় কিস্তি পাওয়া যাবে সেপ্টেম্বরে। পেনশনভোগীদের বকেয়া টাকা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা করা হবে বলেই এদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
We’re now on Telegram- Click to join
গত রবিবার বিকাল চারটেয় ঘোষণা হয় আসন্ন বিধানসভা ভোটের। এর ঠিক তার ৪০ মিনিট আগেই বিরাট বড় ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিলেন। মিটিয়ে দেওয়া হবে সব সরকারি কর্মীদের বকেয়া ডিএ।

এর আগে, বিধানসভা ভোটের ঘোষণার ঠিক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে এই ঘোষণা করেছিলেন। পরে অর্থ দপ্তরের পক্ষ থেকে একাধিক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়। মার্চ মাস থেকেই বকেয়া ডিএ মিলবে, জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০০৯ সালের ROPA অনুযায়ী বকেয়া ডিএ দেবে পশ্চিমবঙ্গ সরকার।
ফেব্রুয়ারি মাসের ৬ তারিখই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয় যে ২৫ শতাংশ রাজ্যকে ডিএ দিতে হবে এরিয়ার সমেত। আর বাকি বকেয়া ডিএ ৭৫ শতাংশ মেটাতে হবে আগামী ৩১শে মার্চের মধ্যেই।
আবার ২০২৬ সালের অন্তবর্তীকালীন বাজেটে রাজ্য সরকার আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের জন্য। এই বৃদ্ধির ফলে ডিএ মোট ১৮% থেকে ২২% বেড়ে হয়েছে। ১লা এপ্রিল, ২০২৬ সাল থেকে প্রস্তাবিত এই ডিএ বৃদ্ধি কার্যকর হবে। এখানেই সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয় একটা ধন্দ। যদিও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বক্তব্য যে, এটা বকেয়া ডিএ এই মেটানোর কথা ঘোষণা করেছে সরকার।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







