Crude Oil: রুশ থেকে এবার তেল কিনতে পারবে ভারত, সাময়িক ছাড়পত্র দিল আমেরিকা
এদিকে, রুশ আগেই জানিয়েছিল ভারতকে তেল দিতে কিংবা যে কোনও প্রয়োজনে তারা সাহায্য করতে প্রস্তুত। কিন্তু, রাশিয়ার থেকে তেল না কেনার শর্তে ভারতের উপর শুল্ক কমিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
Crude Oil: কতদিন অবধি রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে ভারত? জানুন
হাইলাইটস:
- রাশিয়ার থেকে এবার তেল কেনার বিষয়ে ভারতকে ছাড়পত্র দেওয়া হয়েছে
- ভারতকে ৩০ দিনের ছাড়পত্র দেওয়া হয়েছে আমেরিকার তরফে
- ৫ মার্চ থেকেই শুরু হয়েছে রাশিয়ার থেকে তেল আমদানির সময়সীমা
Crude Oil: এবার রুশ থেকে তেল কিনতে পারবে ভারত। অবশেষে নয়া দিল্লি পেল আমেরিকার ছাড়পত্র। ভারতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে তেল সংকটের আশঙ্কা তৈরি হচ্ছিল। কেন্দ্রীয় সরকার দিন কয়েক আগেই জানিয়েছিল, ভারতের ভান্ডারে ২৫ দিনের মজুত রয়েছে পরিশোধিত এবং অপরিশোধিত তেল। কিন্তু, যুদ্ধ চলতে থাকলে বন্ধ থাকবে হরমুজ প্রণালীও। সেইসঙ্গে শূন্য হতেও সময় লাগবে না ভারতের তেল ভাণ্ডার।
এদিকে, রুশ আগেই জানিয়েছিল ভারতকে তেল দিতে কিংবা যে কোনও প্রয়োজনে তারা সাহায্য করতে প্রস্তুত। কিন্তু, রাশিয়ার থেকে তেল না কেনার শর্তে ভারতের উপর শুল্ক কমিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে রাশিয়ার থেকে আদৌ ভারত তেল কিনবে কিনা, সেই বিষয়ে তৈরি হয়েছিল একটা সংশয়। অবশেষে রাশিয়ার থেকে তেল কেনায় আমেরিকা দিল ভারতকে ছাড়পত্র।
We’re now on WhatsApp- Click to join
ভারতকে রাশিয়ার থেকে তেল কেনার বিষয়ে সাময়িক ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতে ৩০ দিনের ছাড়পত্র দেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগ জানিয়েছে, ৫ই মার্চ থেকেই রাশিয়ার থেকে তেল আমদানির সময়সীমাও শুরু হয়ে গিয়েছে। ৩রা এপ্রিল অবধি ভারত তেল আমদানি করতে পারবে। ৩০ দিনের অনুমোদনের বিষয়টি স্পষ্ট করেছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেনেট এক্স হ্যান্ডেলে পোস্ট করে। তিনি লিখেছেন, “ট্রাম্পের জ্বালানি কর্মসূচি তেল এবং গ্যাস উৎপাদনকে পৌঁছে দিয়েছে সর্বোচ্চ স্তরে। বিশ্ব বাজারে তেলের সরবরাহ অব্যাহত রাখতে ট্রেজারি বিভাগ রাশিয়ার থেকে ৩০ দিনের অনুমতি দিয়েছে তেল কেনার বিষয়ে।”
We’re now on Telegram- Click to join
ওই পোস্টে উল্লেখ করা হয়েছে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও। স্কট বেনেট লিখেছেন, “ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা আশা করছি আমেরিকার থেকে তেল কেনা বাড়াবে নয়াদিল্লি।”
President Trump’s energy agenda has resulted in oil and gas production reaching the highest levels ever recorded.
To enable oil to keep flowing into the global market, the Treasury Department is issuing a temporary 30-day waiver to allow Indian refiners to purchase Russian oil.…
— Treasury Secretary Scott Bessent (@SecScottBessent) March 6, 2026
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ। তেলবাহী জাহাজ চলাচলের উপর ইরান নিষেধাজ্ঞা জারি করেছে। শুধুমাত্র রুশ এবং চিনের তেলবাহী জাহাজকে দেওয়া হয়েছে ছাড়। রয়টার্স সূত্রের খবর, ভারতীয় জলসীমার কাছে রাশিয়ার রয়েছে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল তেল। রাশিয়া আগেই জানিয়েছিল যে, এই তেল নয়াদিল্লি ব্যবহার করতে পারে।
Read More- ইরানের হামলা অব্যাহত থাকায় দুবাই, আবুধাবি, দোহায় থাকা ভারতীয়রা কতটা নিরাপদ?
এদিকে, বৃহস্পতিবারই ইরানের বিদেশমন্ত্রী হরমুজ নিয়ে আরাঘাচির সাথে কথা বলেন এস জয়শঙ্কর। দু’জনের মধ্যে হরমুজ নিয়ে কথাবার্তা হয়। তারপর থেকেই মনে করা হচ্ছিল, হরমুজ নিয়ে তৈরি হওয়া শঙ্কার প্রভাব খুব একটা পড়বে না ভারতে। তারপরই আমেরিকার পক্ষ থেকে রাশিয়ার থেকে তেল কেনায় এবার ছাড়পত্র দিল আমেরিকা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







