CEC Gyanesh Kumar: কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বরে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের দেখানো হল কালো পতাকা!
এদিকে, শহরে পা রাখতেই বিক্ষোভের কবলে পড়তে হচ্ছে জ্ঞানেশ কুমারকে। সোমবারের পর এবার ফের মঙ্গলবারেও রাজ্যে সকাল সকাল বিক্ষোভের মুখে পড়লেন জ্ঞানেশ কুমার।
CEC Gyanesh Kumar: দক্ষিণেশ্বর মন্দিরে ঢোকার মুখেই জ্ঞানেশ কুমারকে দেখে উঠল ফের গো-ব্যাক স্লোগান!
হাইলাইটস:
- সম্প্রতি, এবার নির্বাচন কমিশনের কর্তারা বেরিয়েছেন রাজ্য সফরে
- গতকাল কালীঘাট মন্দির পরিদর্শনে গিয়েছিলেন জ্ঞানেশ কুমার
- আজ দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার
- তাঁকে দেখে ওঠে গো-ব্যাক স্লোগান এবং দেখানো হয় কালো পতাকাও
CEC Gyanesh Kumar: ভোট প্রস্তুতি খতিয়ে দেখতেই গত রবিবার রাতে রাজ্যে এসে উপস্থিত হয়েছে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ মোট ১২ জন এসেছেন রাজ্যে। তাঁদেরকে স্বাগত জানাতে রবিবার রাতেই বিমানবন্দরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্বরাষ্ট্রসচিব।
We’re now on Telegram- Click to join
এদিকে, শহরে পা রাখতেই বিক্ষোভের কবলে পড়তে হচ্ছে জ্ঞানেশ কুমারকে। সোমবারের পর এবার ফের মঙ্গলবারেও রাজ্যে সকাল সকাল বিক্ষোভের মুখে পড়লেন জ্ঞানেশ কুমার। এদিন সকালে দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
মন্দিরে ঢোকার সময়ই রাস্তাতে ভিড় জমায়েত করে বিক্ষোভ দেখানো হয় জ্ঞানেশ কুমারকে ঘিরে। তাঁকে দেখে ওঠে গো-ব্যাক স্লোগান। আর এদিনও কালো পতাকা দেখানো হয় তাঁকে।
We’re now on WhatsApp- Click to join
ইতিমধ্যেই, রাজ্য সফরে বেরিয়েছেন নির্বাচন কমিশনের সব কর্তারা। রবিবার রাতেই তিলোত্তমায় এসেছেন কমিশনের ফুল বেঞ্চই। এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই কমিশনার হলেন সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী।
গতকাল সকালে কালীঘাটে গিয়ে ব্যাপক বিক্ষোভের কবলে পড়েন জ্ঞানেশ কুমার। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল এদিন গোটা মন্দির চত্বর। তাঁকে দেখে কালো পতাকা দেখায় বিক্ষোভকারীর একাংশ। ওঠে গো-ব্যাক স্লোগানও।
Glimpses of Chief Election Commissioner Gyanesh Kumar's visits to Dhakshineshwar temple and Belur Math today, and Kalighat temple yesterday pic.twitter.com/dQGOJg8OFV
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ (@iindrojit) March 10, 2026
তবে কিন্তু মন্দিরে পুজো দিয়ে বেরিয়েই হাসিমুখে বেশ শান্তই থাকেন জ্ঞানেশ কুমার। বিতর্ক এড়িয়ে বাইরে বেরিয়ে তিনি বলেন, ”কালী মা যেন সবাইকে ভাল রাখেন।” বিক্ষোভের প্রসঙ্গ রীতিমতো এড়িয়েই যান তিনি। ফের আজ অর্থাৎ মঙ্গলবারও ঠিক এই একই ভাবে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দক্ষিণেশ্বরের পর বেলুড় মঠেও যান তিনি। ঘুরে দেখেন গোটা মন্দির চত্বর এবং গোটা আশ্রম।
Read More- সকাল সকাল কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়ে বিক্ষোভের কবলে পড়লেন জ্ঞানেশ কুমার
এদিকে, বিক্ষোভকারীদের একাংশের দাবি যে, তাঁরা সব সাধারণ নাগরিক। কোনও রাজনৈতিক দলের সাথে তাঁদের কোনো যোগাযোগ নেই। তাঁদের অভিযোগ যে, এত মানুষের নাম যে ডিলিট হচ্ছে। আতঙ্কে অনেক মানুষই মারা গিয়েছে। এর দায় কে নেবে? এই দাবিতেই বিক্ষোভ দেখাচ্ছে তাঁরা।
এইরকম আরও গুরুত্বপূর্ণ প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।







