Bangla News

Bengal Latest Weather Update: কমলা সতর্কতা জারি রাজ্যের জেলায় জেলায়! দাপট দেখাবে কালবৈশাখীও

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, বৃহস্পতিবার মূলত শহর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। আজ কিছু-কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাসও রয়েছে।

Bengal Latest Weather Update: শনিবার থেকে বাংলার এই জেলাগুলিতে সম্ভাবনা প্রবল বৃষ্টির, সঙ্গে বইবে ঝড়ও

হাইলাইটস:

  • শনিবার এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস
  • গোটা দক্ষিণবঙ্গ জুড়েই জারি কমলা সতর্কতা
  • একাধিক জেলায় ঝড়-জলের সঙ্গে হবে বজ্রপাত

Bengal Latest Weather Update: আগেই হয়ে গিয়েছে একদফা বৃষ্টি। গত সপ্তাহ থেকে চলছে বৃষ্টিপাত। সঙ্গে অব্যাহত কালবৈশাখীর দাপট। সপ্তাহ শেষে রয়েছে জোরালো কালবৈশাখীর সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বজায় থাকবে কমলা সতর্কতা জারি। দমকা বাতাস বইতে পারে ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে।

We’re now on WhatsApp- Click to join

কবে কোন-কোন জায়গায় হবে বৃষ্টিপাত?

আলিপুর আবহাওয়া দফতরের দাবি, বৃহস্পতিবার মূলত শহর কলকাতার আকাশ মেঘলাই থাকবে। আজ কিছু-কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের পূর্বাভাসও রয়েছে। কলকাতায় হাওয়া বইতে পারে ৫০-৬০ কিমি/ঘণ্টা বেগে। আজ বৃষ্টি হবে, পুরুলিয়া, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বীরভূম এবং নদিয়ায়।

We’re now on Telegram- Click to join

আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে বদলে যাবে আবহাওয়ার ঘনঘটা। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে দমকা বাতাসও। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বৃষ্টিপাত। যে যে জেলায় বৃষ্টি হবে তা হল- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এরপর শনিবার এইসব জেলাগুলিতে বৃষ্টি তো হবেই এর পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলিতেও।

শনিবার গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। জারি হয়েছে কমলা সতর্কতাও। উঠবে ঝড়। আর ঝড়ের সঙ্গে হবে বজ্রপাতও। তাই সাধারণ মানুষকে থাকতে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে।

এরপর রবিবার গোটা দক্ষিণবঙ্গের সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো বাতাস। বিশেষ করে বৃষ্টিপাত হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।

সোমবার থেকে বদলাতে শুরু করবে আবহাওয়ার পরিস্থিতি। তবে, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে বৃষ্টিপাত হবে।

তবে মঙ্গলবার বৃষ্টি হতে পারে, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে।

Read More- বসন্তে বর্ষণের সম্ভাবনা! সোম আর মঙ্গলে বঙ্গের কোন কোন জেলায় হবে বৃষ্টিপাত?

অপরদিকে, লাগাতার বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। শনিবার ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। বৃষ্টি হবে দার্জিলিং, দুই দিনাজপুর, জলপাইগুড়ি আর মালদহে। অতিভারী বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ারে।

রবিবার পুরো উত্তরবঙ্গজুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস।

এদিকে, এই বৃষ্টির জেরেই তাপমাত্রা প্রায় এক থেকে দু’ডিগ্রি কমে গিয়েছে বলেই খবর হাওয়া অফিস সূত্রে।

এইরকম আরও আবহাওয়া সম্পর্কিত প্রতিবেদন পেতে ওয়ান ওয়ার্ল্ড নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন।

Back to top button